কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন। তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ। আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে।
স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে। তাঁর এই বইটিও এমনই ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া। এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল চারটি উপন্যাস ‘স্বপ্নভঙ্গুরতা ও নিশাচরী’, ‘তারাদের দেশে’, ‘নীল চোখ রহস্য’ এবং ‘স্বপ্ন রোদ্দুর জংশন’।
বিষপাথর || BISHPATHAR || RUPAK SAHA
₹240.00উত্তর কলকাতার বনেদি দত্ত জুয়েলার্সের নতুন প্রজন্ম কুন্তল। যেমন চোস্ত সে কারাটেতে, তেমনই অব্যর্থ জ্যোতিষী হিসেবে। নিমরাজি হয়ে পারিবারিক ব্যাবসায় নামতে হলেও বিয়েতে তার মত নেই। আইনজীবী বন্ধু টোটার সঙ্গে সে-ও বদ্ধপরিকর ব্রহ্মচর্য পালনে। কিন্তু এলগিন রোডের পুরোনো বাড়ির দেওয়ালে লুকোনো গুপ্তধন পেয়ে যাওয়ার পর থেকেই অনিবার্য সব বিপর্যয় নেমে আসতে থাকে তার জীবনে।
বিষপাথরের অভিশাপ থেকে কীভাবে কুন্তল বাঁচাবে নিজের প্রেম ও পরিবারকে?
রূপক সাহার সাম্প্রতিক এই থ্রিলারে একের পর এক অপ্রত্যাশিত মোচড়ে উন্মোচিত হয়েছে অলঙ্কার তথা রত্ন ব্যাবসার ঈষৎ অপরিচিত জগৎ – তার আলো ও অন্ধকার!
রবিনহুড - সেকাল ও একাল || RABINHOOD - SEKAAL O EKAAL 
Reviews
There are no reviews yet.