-20%New

₹320.00

নেতাজি ও নেহরু || সংগ্রাম – সংঘাত – স্বপ্ন || NETAJI O NEHRU || SANGRAM – SANGHAT – SWAPNO

‘জওহরলাল নেহরু ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের আদর্শের যতটা ক্ষতি করেছে আর কেউ তা করেনি।’

কেন এমন বিস্ফোরক অভিযোগ করেছিলেন সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা সংগ্রামে তাঁর অন্যতম প্রধান সহযোদ্ধার বিরুদ্ধে?

দুই নায়কের যে যাত্রা শুরু হয়েছিল মৈত্রী দিয়ে, কেন তা পৌঁছাল মনান্তরে? কেনই-বা ভিন্ন হয়ে গেল সংগ্রামের পথ?

এই জটিল অনুরাগ-বিরাগের আকর্ষণীয় বিশ্লেষণ এই গ্রন্থ, যাকে ইতিহাসবিদ নিশীথরঞ্জন রায় বলেছেন, ‘শুধু কৌতূহলোদ্দীপক নয়, তথ্যনির্ভর… সমকালীন দলিল।’

Share

Meet The Author

"দেবব্রত মুখোপাধ্যায় অভিজ্ঞ সাংবাদিক, প্রাবন্ধিক ও গ্রন্থকার। যুগান্তর পত্রিকার প্রাক্তন যুগ্ম সম্পাদক। শিক্ষা প্রেসিডেন্সি কলেজ ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বৃত্তি পেয়ে ব্রিটেনে তিনটি সংবাদপত্রে শিক্ষানবিশি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠগ্রহণের সুযোগ লাভ করেন। 'সন্তোষকুমার ঘোষ পুরস্কার' পেয়েছেন সাংবাদিকতার জন্য। ভারতীয় বিদ্যাভবন, কল্যাণী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন সাংবাদিকতা ও জনসংযোগের শিক্ষক হিসেবে। তিনি বাংলা ও ইংরেজিতে বিভিন্ন গ্রন্থের রচয়িতা ও সম্পাদক। তাঁর সাম্প্রতিক গ্রন্থ সেইসব দিনরাত্রি- যুগান্তর এবং আরও কিছু।"

ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই অগ্রগণ্য নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু বিশ শতকের বিশ ও তিরিশের দশকে ছিলেন জ্বলন্ত আদর্শবাদ, দেশপ্রেম ও তারুণ্যের অত্যুজ্জ্বল প্রতীক। মহাত্মা গান্ধির পর তাঁরাই হয়ে উঠেছিলেন দেশের মানুষের নয়নের মণি। রবীন্দ্রনাথও তাঁদের চিহ্নিত করেছিলেন ভবিষ্যতে আধুনিক ভারতের রূপকার হিসেবে। বয়সের কিছু পার্থক্য সত্ত্বেও মোটামুটি একই সময়ে তাঁরা আবির্ভূত হয়েছিলেন রাজনৈতিক মঞ্চে।

শিক্ষাদীক্ষা ও পারিবারিক পরিবেশে যেমন সাদৃশ্য ছিল, তেমনই ছিল অনেকক্ষেত্রে স্বপ্ন ও ভাবনার। সংগ্রামও শুরু করেছিলেন পাশাপাশি। কিন্তু কেন শেষপর্যন্ত ভিন্ন হয়ে গেল পথ? সেই প্রশ্নেরই উত্তরের সন্ধান করেছে এই গ্রন্থ। সেই সন্ধানের সূত্র ধরেই এসেছে দুই নেতার সম্পর্ক জটিলতর করার ক্ষেত্রে গান্ধিজির ভূমিকা নিয়ে তাঁদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কথা।

কেন সুভাষ গান্ধিজিকে বলেছেন ‘এক পুরানো আসবাব’? আবার জওহর সম্পর্কে বলেছেন, ‘মহাত্মার প্রতি তাঁর অন্ধ আনুগত্যের ব্যাপারটা আমি বুঝতে পারি না।… ও বুদ্ধি দিয়ে পুজো করে মস্কোর, আর হৃদয় দিয়ে ভক্তি করে মহাত্মাকে।’ এই কাহিনি সুতরাং শুধু দুই বিশাল ব্যক্তিত্বের বিকাশ ও রাজনৈতিক জীবনের বিশ্লেষণই নয়, সেইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতিহাসও।

একইসঙ্গে এই গ্রন্থ এই প্রশ্নও তুলেছে, স্বাধীনতা সংগ্রামে নেতাজির নির্ণায়ক ভূমিকা সত্ত্বেও কেন তিনি স্বাধীন ভারতে প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত থেকেছেন, যদিও তাঁর বহু উত্তরাধিকার আজও বহন করে চলেছি আমরা? এক্ষেত্রে নেহরুর ভূমিকাই বা কী ছিল?

Weight 420 g
Dimensions 22 × 15 × 2 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.