-25%

₹150.00

NIVEDITA – MONI BAGCHI

মহৎকে ভোলাই হল সবচেয়ে বড়ো দুর্ভাগ্য – ব্যাক্তি ও জাতির পক্ষে ।

978-93-88325-35-6
Share

Meet The Author

"মণি বাগচির জন্ম ৬ মার্চ ১৯০৬। পিতা বৈষ্ণবসাহিত্যের টীকাকার রামযাদব বাগচি। পাঠ গ্রহণ করেছেন নবদ্বীপ বকুলতলা হাই স্কুল ও বাঁকুড়া মিশন কলেজে। কর্মজীবনের আরম্ভদ্য সারভেন্ট অব ইন্ডিয়া সংবাদপত্রে প্রুফরিডার হিসেবে। জীবনীকার হিসেবে তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ-ভারতের সাধক বিজয়কৃষ্ণ (১৯৩০)। তাঁর রচিত অন্তিম গ্রন্থ- গসপেল অব নিগমানন্দ (১৯৮২)। গৌতম বুদ্ধ থেকে ভগিনী নিবেদিতা, বিদ্যাসাগর থেকে মধুসূদন ও ঋষি অরবিন্দ-সহ মোট ১২৫টি বাংলা এবং ৩০টি ইংরেজি গ্রন্থের রচয়িতা। তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য জীবনীগ্রন্থ নিবেদিতা, যার ভূমিকা লিখেছিলেন ঐতিহাসিক যদুনাথ সরকার। মণি বাগচি রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে জীবনীশতক, পত্রশতক, বক্তৃতা শতক ও অসমাপ্ত আত্মজীবনী জলছবি বিশেষভাবে উল্লেখযোগ্য। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যও রচনা করেছেন শতাধিক জীবনীগ্রন্থ। ছোটোদের বার্নার্ড শ গ্রন্থের লেখক-কৃত অনুবাদ পাঠ করে চমৎকৃত হয়েছিলেন স্বয়ং জি বিশ! ১৯৫০ খ্রিস্টাব্দে জীবনীকারের উদ্দেশে প্রেরিত পত্রে শ-এর সপ্রশংস বীক্ষণ: Dear Moni Bagchi, One day you will shine as a life-writer. This is my impression on reading the English translation of your book- Shaw for the Juveniles. জীবনচরিত রচনায় তাঁর ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি জানিয়ে ভারতীয় বিদ্যা ভবন শ্রীবাগচিকে 'জাতীয় জীবনীকার' সম্মানে ভূষিত করেন। প্রয়াণ ২২ ফেব্রুয়ারি ১৯৮২।"

মহৎকে ভোলাই হল সবচেয়ে বড়ো দুর্ভাগ্য – ব্যাক্তি ও জাতির পক্ষে ।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.