এক বুড়ো, এক বুড়ি। তাদের সাতটি ছেলে। সাতটি ছেলের সাত সাতটি বউ। ভরভরন্ত সংসারে অভাব-অনটন কিচ্ছুটি নেই। শুধু আছে দুঃখ। একজনের। সে এ বাড়ির ছোটোবউ। ‘অনাথ’ বলে বাড়ির আর সবাই_বড়োবউ, মেজোবউ, সেজোবউ_তাকে কটু কথা শোনায়। ভালো কেউই বাসে না। তাহেল কে তাকে ভালোবাসবে? তার গর্ভে যে সন্তান আসতে চলেছে, তাকেও-বা কে স্নেহচ্ছায়ায়, মায়া-মমতায় বড়ো করে তুলবে? হঠাৎ তার দেখা হয়ে গেল এক সাপিনির সঙ্গে। কুয়োতলায়। আর তার পর থেকেই ছোটোবউয়ের জীবন গেল বদলে। সেই সাপিনিই হয়ে উঠল তার স্নেহময়ী মা। পাতালপুরীর সাপিনি-মা । গুজরাটের অমর লোককথাকে আশ্চর্য সুন্দর ভাষায় নতুন করে শুনিয়েছেন সুনির্মল চক্রবর্তী। সঙ্গে যুধজিৎ সেনগুপ্তর মন কেমন করে দেওয়া অলংকরণ।
শার্লক হোমসের বিচিত্র কীর্তি-কথা || SHERLOCK HOLMSER BICHITRA KIRTI-KATHA
₹300.00কুলদারঞ্জন রায়ের হাত ধরেই শার্লক হোমসের সঙ্গে বাঙালি পাঠকের প্রথম সার্থক পরিচয়।
স্যার আর্থার কনান ডয়েলের
দ্য হাউন্ড অব দ্য বাস্কারভিলস-এর কুলদারঞ্জন-কৃত ভাষান্তরই বাংলা ভাষায় হোমসকাহিনির প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। পরবর্তীকালে, কুলদারঞ্জন রচনা করেন ‘শার্লক হোমসের বিচিত্র কীর্ত্তি-কথা’। এই অনুবাদে একদিকে যেমন তিনি থেকেছেন মূলের প্রতি বিশ্বস্ত, অন্যদিকে তাঁর ভাষান্তর কখনওই আক্ষরিক হয়ে যায়নি। কনান ডয়েলের রচনার ভাব, গতি ও রসকে বাংলা ভাষার নিজস্ব চলন ও স্পন্দে ধারণ করে তাঁর অনুবাদ হয়ে উঠেছে অপূর্ব এক পুনঃসৃজন! হোমস ও ওয়াটসন হয়ে ওঠেন বাঙালির একান্ত আপনজন।
প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH 
Reviews
There are no reviews yet.