ছোটোদের জন্য লেখা ধ্রুব এষ-এর কবিতা, গল্প, উপন্যাস মন ভরিয়ে দেয়। তাঁর আঁকা আশ্চর্য সব ছবির মতো তাঁর লেখা গল্পগুলোও পরমাশ্চর্য। ছোটো ছোটো বাক্যে এক মায়াবী গদ্যে ছোটোদের কল্পনাকে ছুঁয়ে যান তিনি। এই বইয়ের উনিশটি গল্পই ছোটোদের জন্য লেখা। কিন্তু বড়োরা পড়লেও খুঁজে পাবেন হারানো ছেলেবেলার মাধুর্য। যারা সবে পড়তে শিখেছে এই বইয়ের ছোট্টো ছোট্টো গল্পগুলো পড়ে ফেলতে তাদের এতটুকু সময় লাগবে না। এক বাহাদুর পিঁপড়ে হাতির পিঠে চড়ে হাটে চলেছে। একটা ঘাস একটা ফড়িং_দুই বন্ধু। ছবির খাতায় আঁকা পাখি উড়ে গেল আকাশে। টবের নীল ফুলের একদিন হঠাৎ মন খারাপ হয়ে গেল। অং, বং, চং তিনটি বাচ্চা ছেলে। তারা তিনজন খুব বন্ধু। আকাশের একটা গল্প একদিন হঠাৎই মাটিতে পড়ে গেল। এমন এক রূপকথার গল্প শুনিয়েছেন ধ্রুব এষ যার গায়ে লেগে আছে জীবনের গন্ধ। আর এই গল্পগুলো ছোটোদের উড়িয়ে নিয়ে যায় আর এক রূপকথার দেশে।
DINGINOUKO (2nd Year) / ডিঙিনৌকো
₹396.00৬টি উপন্যাস, ৪০টি ছোটোগল্প-বিজ্ঞান-বিশেষ রচনা, ৩১টি কবিতা ও ছড়া, ১টি নাটক, ২টি কমিক্স এবং কুইজ, খেলা, উৎসব ও চিঠিপত্র নিয়ে প্রকাশিত হল দ্বিতীয় বর্ষ ডিঙিনৌকো।
পাতায় পাতায় অলংকরণ ও মনোরম চিত্রশোভিত এমন বর্ণাঢ্য, সর্বাঙ্গসুন্দর সাহিত্যবার্ষিকী শুধু বাংলা প্রকাশনায় নয়, আন্তর্জাতিক প্রকাশনাতেও বিরল। দ্বিতীয় বর্ষ ডিঙিনৌকো-র জন্য লব্ধপ্রতিষ্ঠ সাহিত্যিকদের পাশাপাশি যথারীতি কলম ধরেছেন শিশুসাহিত্যে নিবেদিতপ্রাণ প্রায় সকল লেখকই। নিঃসন্দেহে, ডিঙিনৌকো-ই বিশ্ব বাংলা শিশুসাহিত্যের সেই সুযোগ্য প্রতিনিধি, যার অলংকরণে দুই বাংলার শ্রেষ্ঠ ইলাস্ট্রেটর ও চিত্রশিল্পীরা।
বর্ষীয়ান কবি তথা জাতীয় পুরস্কার বিজয়ী শিশুসাহিত্যিক সুনির্মল চক্রবর্তীর সম্পাদনায় ডিঙিনৌকো শিশু-কিশোরদের জন্য এক অভিনব সাহিত্যবার্ষিকী।
এর পাতা উলটে ছোটোরা তো বটেই, বড়োরাও হারিয়ে যাবেন গল্প-ছবির স্বপ্নরাজ্যে।
মারণ ভিডিয়ো গেম-এর আক্রমণে আমাদের শৈশব যখন আক্রান্ত, যুদ্ধবাজ অশুভ শক্তির হানায় আমাদের দৈনন্দিন জীবন যখন দুঃস্বপ্নময়, পারুল প্রকাশনীর ডিঙিনৌকো তখন আবার নতুন করে দেখায় স্বপ্ন, নতুনভাবে শোনায় বেঁচে থাকার গান।

Reviews
There are no reviews yet.