চিঠি এমনই এক নির্মাণ যা কোনো কোনো মায়াবী মুহূর্তে হয়ে ওঠে যোগাযোগের ব্যক্তিগত সেতু, কালপ্রবাহের ধারক এবং ভাবাদর্শের দ্যোতনাবাহী ঘোড়সওয়ার। আর ঠিক তখনই সে সাহিত্য হয়ে দাবি করে ভিন্ন পাঠ, ভিন্ন পাঠাভ্যাস। এই সংগ্রহে গ্রথিত হয়েছে তেমনই কিছু চিঠি যা ইতিমধ্যেই সাহিত্য হিসেবে স্বীকৃত। প্রেম এদের মধ্যে অভিন্ন সংযোগসূত্র। কালের যাত্রার ধ্বনি যেমন শ্রুত এই পাঠে, প্রেমের অশ্রুত সংগীতও হয়তো-বা অনুভব করা যাবে এই নিরবচ্ছিন্ন পত্রালাপে। পত্নী দীনময়ী দেবীকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি চিঠি দিয়ে এ-সংকলনের সূচনা। তারপর রবীন্দ্রনাথ থেকে শরৎ, নজরুল, বিভূতিভূষণ, মানিক, উদয়শঙ্কর, তারাশঙ্কর হয়ে এই সংগ্রহ ছুঁয়ে গেছে জয় গোস্বামীর নিভৃত উচ্চারণ।


₹100.00
প্রিয়তমাসু / PRIYATAMASU
চিঠি এমনই এক নির্মাণ যা কোনো কোনো মায়াবী মুহূর্তে হয়ে ওঠে যোগাযোগের ব্যক্তিগত সেতু, কালপ্রবাহের ধারক এবং ভাবাদর্শের দ্যোতনাবাহী ঘোড়সওয়ার। আর ঠিক তখনই সে সাহিত্য হয়ে দাবি করে ভিন্ন পাঠ, ভিন্ন পাঠাভ্যাস। এই সংগ্রহে গ্রথিত হয়েছে তেমনই কিছু চিঠি যা ইতিমধ্যেই সাহিত্য হিসেবে স্বীকৃত। প্রেম এদের মধ্যে অভিন্ন সংযোগসূত্র। কালের যাত্রার ধ্বনি যেমন শ্রুত এই পাঠে, প্রেমের অশ্রুত সংগীতও হয়তো-বা অনুভব করা যাবে এই নিরবচ্ছিন্ন পত্রালাপে। পত্নী দীনময়ী দেবীকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি চিঠি দিয়ে এ-সংকলনের সূচনা। তারপর রবীন্দ্রনাথ থেকে শরৎ, নজরুল, বিভূতিভূষণ, মানিক, উদয়শঙ্কর, তারাশঙ্কর হয়ে এই সংগ্রহ ছুঁয়ে গেছে জয় গোস্বামীর নিভৃত উচ্চারণ।
Out of stock
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
একটি বৃদ্ধাশ্রম। তিনটি খুন।
রহস্য উন্মোচনে ব্রতী মনোবিদ কমলেশ রায়।
জাহাঙ্গীরের আত্মজীবনী || JAHANGIRER ATMAJIBANI
বিশ শতকের প্রথম ভাগে, কুমুদিনী মিত্রর অনুবাদের মাধ্যমেই বাঙালি পাঠক প্রথমবার সরাসরি পরিচিত হন জাহাঙ্গিরের নিজের ভাষ্যে রচিত তাঁর জীবন ও সময়ের সঙ্গে। গ্রন্থটিতে জাহাঙ্গিরের রাজ্যাভিষেক, দস্তুর-উল্-আমল নামে দ্বাদশ ঘোষণাপত্র, জন্মকথা, প্রজানুরাগ, প্রশাসনিক সংস্কার, বিদ্রোহ দমন, ধর্মনীতি, পরিবার ও উত্তরাধিকার- প্রভৃতি বিষয় পৃথক পৃথক পরিচ্ছেদে বিন্যস্ত হয়েছে।
জাহাঙ্গীরের শাসনদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক তাঁর ন্যায়বিচার। করমুক্তি, দুর্নীতিদমন, হাসপাতাল স্থাপন, পথিকশালা নির্মাণ, পশুহত্যা নিবারণের মতো সিদ্ধান্ত তাঁর শাসনের মানবহিতৈষী অভিমুখটিকে সুস্পষ্ট করে। পূর্ণাঙ্গ অনুবাদ না-হলেও সংগীত, উদ্ভিদবিদ্যা, চিত্রকলা ও প্রকৃতিপ্রেমে অনুরাগী ন্যায়পরায়ণ এক সম্রাটকে নিবিড়ভাবে জানতে এই আত্মজীবনী পাঠ অপরিহার্য।
সার্ধশতবর্ষের আলোকে বন্দে মাতরম্ || SARDHASHATABARSHER ALOKE VANDE MATARAM
সেদিন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে পুলিশ রিপোর্টে কী লেখা হয়েছিল? কী লেখা হয়েছিল অন্যান্য স্বদেশি গানগুলি সম্পর্কে? কেই-বা হয়েছিল গ্রেফতার? কে গাইল ফাঁসির মঞ্চে ‘বন্দে মাতরম’? বঙ্কিমবাবুর নিজস্ব কথা কী ছিল? কী বলেছিলেন ‘বন্দে মাতরম্’ সম্পর্কে তাঁর আত্মজার কাছে? বিংশ শতাব্দীর মধ্যযুগের চিন্তকরা কী লিখেছিলেন ‘বন্দে মাতরম্’-এর শতবর্ষে? পৃথিবীর অন্যান্য দেশের জাতীয় সংগীতের সঙ্গে ‘বন্দে মাতরম্’ কি একই গোত্রের?
এরকম অসংখ্য জিজ্ঞাসার সন্ধান পাওয়া যাবে বইটির পাতায় পাতায়।
রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE – HIMI MITRA ROY
হিমি মিত্র রায়ের রহস্য ঘনিয়ে আসে আদতে এক মলাটে পাঁচ রোমাঞ্চের এক মনোগ্রাহী আয়োজন! পাহাড়, সমুদ্র আর অরণ্যের ভয়ংকর সুন্দর পটভূমিতে যেখানে পদে পদে মৃত্যুর হাতছানি, ঠিক সেখানেই জীবনের বাঁকে লুকিয়ে রয়েছে মহত্তর কোনো সত্যের ইশারা।
ঋতম আর সুতীর্থর যুগলবন্দি কখনও দার্জিলিংয়ের আগুন পাহাড়ে আন্তর্জাতিক চোরাচালান চক্রের মুখোমুখি, কখনও সান্তালিখোলার হাড়হিম করা ‘রক্তচোষা’ রহস্যের গোলকধাঁধায়, আবার কখনও তাজপুরের শান্ত সৈকতে আন্তর্জাতিক স্মাগলিংয়ের নেপথ্য সন্ধানে। এমনকী, অষ্টমীর মেলার আনন্দের মাঝে নীলিমা আবাসন-এর আশ্চর্য চুরির জট ছাড়াতেও শেষ ভরসা ওরাই।
এই সংকলনের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ-ভুটান সীমান্তের আদিম জঙ্গলে অবলুপ্ত বন্যপ্রাণের আশ্চর্য সমান্তরাল জগৎ, যা আমাদের কল্পনার জগৎকে প্রসারিত করে দেয় বহুগুণে!
প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH
₹100.00২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে ১৩২০ বঙ্গাব্দের বৈশাখে যে পত্রিকাটির পথ চলার শুরু, তা-ই পরবর্তীকালে পালটে দেয় বাংলা শিশুসাহিত্যের গতিপথকে। মাত্র দু-বছর আট মাসব্যাপী সম্পাদনা পর্বে যিনি পত্রিকাটিকে পৌঁছে দিয়েছিলেন উৎকর্ষের উত্তুঙ্গ বিন্দুতে, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সেই প্রথম প্রকাশনায় বাঙালি ছুঁয়ে নিতে পেরেছিল বিশ্বমান_শুধু মুদ্রণ প্রযুক্তি ও পারিপাট্যের দিক থেকেই নয়, বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশন ও নতুন ধারার অলংকরণের সমারোহেও। সুকুমার, সুবিনয়, সত্যজিৎ-সুভাষ_সন্দেশ-এর পরবর্তী সম্পাদনা-পর্বগুলি নিয়ে অনেক লেখালেখি হলেও, তথ্যের অপ্রতুলতার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিল উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্ব। গত শতাব্দীর নয়ের দশকের আরম্ভে এই ‘হারিয়ে যাওয়া’ পর্ব নিয়ে গবেষণায় ব্রতী হন সুস্মিতা দত্ত। এই বই সেই গবেষণারই ফসল। হারানো সূত্রগুলিকে একত্রিত করে যে দক্ষতায় লেখিকা পত্রিকাটির প্রস্তুতিপর্ব ও প্রকাশকালীন ইতিহাস পুননির্মাণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বই পড়ে উপেন্দ্রকিশোর সম্পাদিত সন্দেশ-এর বিষয়বস্তু, লেখক, ছবি, ভাষা ও পরিবেশন ছাড়াও পাঠক আলোকিত হবেন সন্দেশ পূর্ববর্তী শিশু পত্রিকাগুলির ইতিহাস সম্পর্কে।
রবিনহুড – সেকাল ও একাল || RABINHOOD – SEKAAL O EKAAL
প্রখ্যাত চিকিৎসক তথা কলকাতার প্রাক্তন শেরিফ ডা. দুলালকুমার বসু রচিত এই বইটিতে রবিনহুড কেবল শেরউড বনের রোমান্টিক নায়ক নন, বরং মধ্যযুগীয় ইংল্যান্ডের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। ইতিহাস, রাষ্ট্রব্যবস্থা ও শেরিফপ্রথার বিবর্তনের আলোকে লেখক বিশ্লেষণ করেছেন রবিনহুডের বিদ্রোহী সত্তা।
ব্যক্তিগত স্মৃতি, প্রশাসনিক অভিজ্ঞতা ও তথ্যনিষ্ঠ অনুসন্ধান মিলিয়ে বইটি পেয়েছে এক স্বতন্ত্র বৌদ্ধিক গভীরতা। প্রাঞ্জল, স্বাদু গদ্যে লেখা বইটি শিশু, কিশোর ও ইতিহাসপ্রেমী পাঠক- সবার কাছেই সমান আকর্ষক!
Reviews
There are no reviews yet.