১২টি অধ্যায়ে বিভক্ত কুইজ এক্সপ্রেস কিছু পরস্পর-বিচ্ছিন্ন প্রশ্নের দায়সারা সংকলন নয়, এটি লেখকের দীর্ঘ দু-দশকব্যাপী কুইজচর্চার ফসল। তাই এর চয়িত অধ্যায় এবং নির্বাচিত প্রশ্নমালা এত বিচিত্র, এত ব্যঞ্জনাময়। শুধু স্কুল-কলেজের ছাত্রছাত্রী কিংবা কুইজপাগল জেনারেশন ওয়াই নয়, সব বয়সের সব পেশার পাঠকই মশগুল হবেন এ-বইয়ে। কুইজকে প্রতিদিনের জীবনে প্রাসঙ্গিক করে তোলার জন্য রাজীবের লড়াই বহুদিনের। প্রথম থেকেই তিনি ব্যতিক্রমী_প্রথা ভেঙে কুইজকে মঞ্চে, মঞ্চের বাইরে উপস্থিত করেছেন নতুন আঙ্গিকে। কর্পোরেট কুইজ, বিজনেস কুইজ, সাইবার কুইজ, ম্যাথ কুইজ_গাম্ভীর্যের চেনা বিগ্রহ ভেঙে তাঁর সঞ্চালনায় হয়ে উঠেছে উপভোগ্য। বিনোদনকে তিনি মিলিয়েছেন মননের সঙ্গে। পাশাপাশি, প্রচলিত পশ্চিমি অনুচিকীর্ষাকে এড়িয়ে কুইজে এনেছেন এক দেশজ আঘ্রাণ। আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে যারা, তাদের জন্যও এ-বইয়ে রয়েছে নানান প্রশ্নের সমাহার। সঙ্গে থাকছে ৪ রাউন্ড-এর একটি মাল্টিমিডিয়া সিডিও। সব মিলিয়ে কুইজ এক্সপ্রেস-এর আছে এক দুরন্ত গতি, যা সব পাঠককে নিয়ে যাবে এক অবিস্মরণীয় রোমাঞ্চকর সফরে।
জার্সি ছাড়াই বিশ্বকাপে || JERSEY CHHARAI BISWAKAPE
₹272.00কেন ব্রাজিলীয়রা সাম্বার তালে তালে বিশ্বকাপ উদ্যাপন করেন? আর্জেন্টিনার সমর্থকরা কেন মনে করেন গোটা পৃথিবী তাঁদের বিরুদ্ধে? কীভাবে জন্ম নিল মেক্সিকান ওয়েভ? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে কেন ফুটবল আজও জনপ্রিয় নয়? আঠারো ক্যারাটের সোনায় মোড়া একটা ট্রফির জন্য মাঠের মধ্যে লড়ছে আটচল্লিশটা দেশ। আর মাঠের বাইরে? বাজার দখলের জন্য? সে খেলায় কি মত্ত নয় উনিশটি বহুজাতিক সংস্থা? স্বর্ণ এই স্মারককে ঘিরে কীভাবে তারা গড়ে তুলল প্রায় আট লক্ষ কোটি টাকার বাজার অর্থনীতি?
শুধু এ জাতীয় নানান প্রশ্নের সমুচিত জবাবই নয়, রূপক সাহার জার্সি ছাড়াই বিশ্বকাপে পড়লে মিলবে আরও অনেক কিছু। মাঠের ভিতরে, বাইরে কিংবা সমর্থকদের হৃদয়ে-একলহমায় বিশ্বফুটবলের অন্দরমহলে চলে যেতে হলে এ বইয়ের পাতা উলটোনো ছাড়া গতি নেই। বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, বাণিজ্য, দর্শক-মনস্তত্ত্ব এবং খেলার বদলে যাওয়া ধরন নিয়ে এমন বই বাংলা প্রকাশনায় বিরল।
Snatak Pranividya (Koshvidya) [Graduate] / স্নাতক প্রাণিবিদ্যা (কোষবিদ্যা) 
Reviews
There are no reviews yet.