রবীন্দ্রনাথ একাই_শিল্প, সাহিত্য, দর্শন ও সংগীতে_নির্মাণ করেছেন সংস্কৃতির যে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস, তার প্রবহমান উত্তরাধিকারকে আত্মস্থ করতে হলেও প্রয়োজন বিশেষ দীক্ষার। অথচ তাঁর সৃজন নিয়ে, তাঁর দর্শন নিয়ে মোহমুক্ত বীক্ষণের তেমন উদাহরণ কই? কবির সার্ধশতজন্মবর্ষে এই গ্রন্থ দেশেবিদেশে সেই রবীন্দ্রবীক্ষারই একটি ব্যতিক্রমী সংকলন। তাঁর কবিতা, ছোটোগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, শিল্পকলা, দর্শন এখানে আলোচিত ও বিশ্লেষিত তো বটেই, সেইসঙ্গে প্রাসঙ্গিক বহু বিষয়েরও অবতারণা করা হয়েছে দু-মলাটের মধ্যে। দ্বিভাষিক বাঙালি পাঠকের কথা মাথায় রেখে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা ও ইংরেজি_উভয় ভাষারই লেখা। লেখক নির্বাচনের ক্ষেত্রেও মানা হয়নি কোনো সীমান্ত। কবির মহাকাব্যিক জীবনের অখণ্ডতার প্রতীকী প্রকাশ হিসেবে সংযোজিত হয়েছে শতাধিক আলোকচিত্র। যথার্থ বীক্ষণ তখনই সম্ভব হয়ে ওঠে, যখন পাঠ অভিজ্ঞতার সঙ্গে মেলে দৃশ্য ও শ্রুতি। আর তাই এ বইয়ের পাঠকদের অতিরিক্ত প্রাপ্তি_কবির আঁকা ছবির ষোলোটি রঙিন আর্টপ্লেট এবং সেইসঙ্গে বিনামূল্যে প্রদত্ত ডিভিডি-তে স্বল্প-দৈর্ঘ্যের একটি মহার্ঘ চলচ্চিত্র : A Day with Gitanjali। তরুণ চলচ্চিত্রকার অংশুমান বিশ্বাস-নির্মিত ছবিটি ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রশংসিত।
সমাজবিপ্লবী আম্বেদকর জীবন ও সাধনা / Samajbiplabi Ambedkar Jiban o Sadhana
₹210.00সম্পাদনা দেবব্রত ঘোষ
জন্মের একশো পঁচিশ বছর পরেও যদি কোনো মানুষ একটি দেশের প্রাত্যহিক জীবনে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে রয়ে যান, তবে তাঁর জীবন ও কর্মের পুনর্মূল্যায়ন এক আশু কর্তব্য। বাবাসাহেব আম্বেদকর এমনই এক অলোকসামান্য ব্যক্তিত্ব। শুধু বর্ণবৈষম্য কিংবা অস্পৃশ্যতার বিরুদ্ধে আজীবন লড়াই করেই যাওয়া নয়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র সমালোচনাকারী বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও তাঁর ভূমিকা অবিস্মরণীয়। প্রকৃত অর্থেই তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা। ভারতীয় দলিত রাজনীতির প্রবক্তা তথা সংগঠকরূপে তো বটেই, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেও তিনি ছিলেন এক আপোশহীন যোদ্ধা। ভারতীয় সংবিধানের রূপকার এই মানুষটিই আবার ছিলেন হিন্দু-মুসলমান সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক ও পাকিস্তান গঠনের আন্দোলন প্রসঙ্গে স্পষ্টবাদী এক অনন্য মতের প্রবর্তক। যেহেতু তিনি ছিলেন সব ধরনের শোষণের বিরুদ্ধেই মূর্ত প্রতিবাদ, তাই নারীর অধিকার নিয়েও বাবাসাহেব পরিচয় রেখেছিলেন সুচিন্তিত ভাবনার। গান্ধিবাদী কংগ্রেসি সামাজিক-রাজনৈতিক নীতি ও কার্যক্রমের কুণ্ঠাহীন সমালোচক এই ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন আদ্যন্ত জাতীয়তাবাদী।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhyay Pranit Rani Rasmonir Pratham Jibani 
Reviews
There are no reviews yet.