একজন বড়ো স্রষ্টার মনের মধ্যে সৃষ্টির পাশাপাশি চলে এক তুমুল নির্মাণপর্ব। সেই নির্মাণপর্বও আসলে সৃষ্টিরই অন্তর্গত। এই নিগূঢ় উপলব্ধির ফসল রবীন্দ্রনাথের পড়াশোনা গ্রন্থটি। রবীন্দ্রনাথের মনোযোগী পাঠের নিবিড় স্পর্শ লাগা মূল্যবান বইগুলিকে ছুঁয়ে শিহরিত হয়েছিলেন এ গ্রন্থের লেখক ড. উজ্জ্বলকুমার মজুমদার। বিশ্বভারতীতে পড়াতে গিয়ে গ্রন্থাগারে বই ঘাঁটতে ঘাঁটতে তিনি দেখেছিলেন রবীন্দ্রনাথের সই, তারিখ, দাগ বা কখনো কখনো পাশে লেখা নোট-চিহ্নিত সেই সমস্ত বই। কবির পড়াশুনোর জগতের এই নিভৃত উন্মোচন যেন তাঁর সৃজন-মানসের আলো-জল-হাওয়াকেই উপলব্ধি করা।
₹150.00
রবীন্দ্রনাথের পড়াশোনা / RABINDRANATHER PARASONA
রবীন্দ্ররচনাবলির নিবিড় পাঠক যাঁরা, তাঁদের কি কখনো মনে হয় কী পড়তেন রবীন্দ্রনাথ! বীজের ভেতর থেকে অরণ্য জন্ম নেওয়ার নবীন আনন্দের মতো এ গ্রন্থে ফুটে উঠেছে সেই গহন কথা।
Out of stock
Meet The Author
CBSE বাংলা (CODE NO-105)-এর নতুন
CBSE BANGLA REFERENCE 11 / CBSE বাংলা রেফারেন্স-একাদশ শ্রেণি
CBSE-র নতুন সিলেবাস ও Latest Question Pattern অনুসারে লিখিত
সাহিত্যানুশীলনী
![]()
CBSE BANGLA REFERENCE-10 / CBSE বাংলা রেফারেন্স- দশম শ্রেণি
CBSE-র নতুন সিলেবাস ও Latest Question Pattern অনুসারে লিখিত
একাধিক নমুনা প্রশ্নের সমাহার
CBSE BANGLA REFERENCE-9 / CBSE বাংলা রেফারেন্স- নবম শ্রেণি
CBSE-র নতুন সিলেবাস ও Latest Question Pattern অনুসারে লিখিত
একাধিক নমুনা প্রশ্নের সমাহার
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত রাণী রাসমণির প্রথম জীবনী / Hemcandra Bandyopadhyay Pranit Rani Rasmonir Pratham Jibani
₹150.00সংকলন ও সম্পাদনা গৌতম বাগচি
রাণী রাসমণির কিংবদন্তীসম জীবন নিয়ে কল্পনাশ্রয়ী জীবনালেখ্য কিংবা গল্পকথার অভাব নেই। অভাব আছে তাঁর আপোশহীন জীবনের প্রামাণ্য ধারাবিবরণীর। বর্তমান গ্রন্থটি সেই অভাব মেটাবে। রাণীর জানবাজারের বাড়িতেই আশ্রিত গ্রন্থকার হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাণী রাসমণির কন্যা জগদম্বা দাসীর পরম স্নেহভাজন ছিলেন। ফলে রাসমণির ব্যতিক্রমী জীবনের বিশ্বস্ত ভাষ্য তৈরি হতে পেরেছে এবং সেইসঙ্গে তাঁর প্রথম জীবনীও আমরা পেয়েছি হেমচন্দ্রের কলমেই। অকুতোভয়, মহিয়সী যে নারীকে স্বয়ং কোম্পানি বাহাদুরও সমঝে চলতেন, তাঁকে এই প্রথম আমরা চিনে নেব সমকালের সাক্ষ্য থেকে।
নৌকা / NOUKA
দেবব্রত মল্লিক
নৌকার গঠন, হাল, পাটাতন, নাবিক-মাঝিমাল্লা থেকে শুরু করে বাতিঘর, ভাইকিং, ফিনিশীয় ও গ্রিক নৌযান, এমনকী সাহিত্য-সংস্কৃতি-লোকাচারে নৌকার উল্লেখ তো বটেই, নৌকার তত্ত্বতালাশ নিয়ে এমন বই বাংলায় প্রথম।
CHERE ASHA GRAM / ছেড়ে আসা গ্রাম
দক্ষিণারঞ্জন বসু
ঠিক এই মুহূর্তে যখন সিরীয় শরণার্থীদের জন্য জার্মানি উন্মুক্ত করে দিচ্ছে দ্বার, যখন মায়ানমারের রোহিঙ্গাদের নিয়েও বিশ্বময় সহানুভূতির ঝড়, তখন আমরা ভুলে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ট্রাজিক, সবচেয়ে মর্মান্তিক অপসারণের ইতিবৃত্তকে। ১৯৪৭_১৯৫০ এই তিন বছরে এবং পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশ গঠনের পূর্বে ও পরে যেভাবে লক্ষ লক্ষ বাঙালি ভিটেমাটি ছাড়া হয়ে বঙ্গদেশের পূর্ব থেকে পশ্চিম অংশে চলে আসতে বাধ্য হয়েছেন, বিতাড়িত হয়েছেন, উৎপাটিত হয়েছেন, তার সমতুল নজির ইতিহাসে মেলে না। দক্ষিণারঞ্জন বসু প্রণীত এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে পূর্ববঙ্গের ১৮টি জেলার ৬৪টি গ্রাম থেকে ভূমিপুত্র-কন্যাদের চলে আসার বৃত্তান্ত। গ্রন্থের দু-টি খণ্ড প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তদানীন্তন পূর্ব পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে অখণ্ড সংস্করণ প্রকাশিত হলেও খুব শিগগিরি তা পাঠকের নজরের আড়ালে চলে যায়। গ্রন্থটির তাৎপর্যমণ্ডিত এই পুনঃপ্রকাশ এপার, ওপার_উভয় বাংলার বাঙালিকেই নিঃসন্দেহে স্মরণ করিয়ে দেবে তাদের অভিন্ন সাংস্কৃতিক পরিচয়ের কথা।
মিথকথা / MITHKATHA
অমিত ভট্টাচার্য
অন্ধকার থেকে অন্ধকারে নয়। অন্ধকার থেকে আলোয় উত্তরণই মানবজীবনের সার্থকতা। প্রাচীন ভারতের শাস্ত্র-সাহিত্য–দর্শনই কেবল নয়, আধুনিক সাহিত্যেও যতদূর সম্ভব হয়েছে, প্রসারিত দৃষ্টি নিয়ে সেসবের মননসমৃদ্ধ দীপ্তি পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার নিরলস প্রয়াস মিথকথা শীর্ষক গ্রন্থটিতে লক্ষণীয়। একদিকে পরম্পরাবাহিত সামাজিক ও পারিবারিক পরিবেশজনিত ভ্রান্ত ধারণা আপামর জনতাকে শিক্ষা-ডিগ্রি নির্বিশেষে এখনও কীভাবে আচ্ছন্ন করে রাখে, অপরদিকে ঋষিদের কল্পকথায় রূপকাকারে চিত্তশুদ্ধির আবাহন_এই দুয়েরই প্রতিচ্ছবি মূর্ত হয়ে উঠেছে নির্বাচিত চোদ্দোটি কাহিনিতে।
চলমান প্রসঙ্গ / CHALAMAN PRASANGA
চণ্ডী লাহিড়ী
শুরু সেই ১৯৫২-তে, জমছে তো জমছেই, কিংবদন্তীর পাড়াড়! কখনো নিজের দেখা বিখ্যাত ব্যক্তি, কখনো তাঁদের জীবনীর ছেঁড়াপাতা, চানাচুরের ঠোঙা, বিদেশি সাহিত্যের টুকরো সংবাদ_বহুবিচিত্র সংগ্রহ। বাংলায় Anecdote–এর বই নেই। নেই বলে, কোনোদিনই হবে না? চণ্ডী লাহিড়ী শুরু করলেন_চলমান প্রসঙ্গ_অজস্র না-জানা ঘটনা। বাংলা কার্টুনের ইতিহাস আর বাঙালির রঙ্গব্যঙ্গ-চর্চার ইতিহাস আগেই হয়েছে। এবার বাংলায় Anecdote শুরু হল_নিজের কয়েক হাজার সংগ্রহ থেকে প্রথম কিস্তি। সাহিত্য-সংগীত-ইতিহাস মহাযুদ্ধ, বিজ্ঞান ইত্যাদির সাড়ে বত্রিশ ভাজা দিয়ে শুরু। ইতিহাসের সম্মার্জনীর প্রবল প্রহারে সবই তো ডাস্টবিনে হারাতে বসেছিল। তার থেকেই কয়েকটি উজ্জ্বল উদ্ধার।

Reviews
There are no reviews yet.