দীর্ঘ ৪৮ বছর ইংরাজি সাহিত্যে অধ্যাপনার সঙ্গে বাংলা সাহিত্য নিয়েও বেশ কিছু গবেষণালব্ধ কর্ম সম্পাদন করেছেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ ঘোষ, ছাত্র মহলে যিনি সমধিক পরিচিত ছিলেন Prof. D. N. Ghosh নামে। আজীবন ইংরাজিতে অসংখ্য গ্রন্থ রচনার সঙ্গে সঙ্গে মাতৃভাষায়ও তাঁর গ্রন্থ সংখ্যা বেশ কয়েকটি। সবকটিই গবেষণা গ্রন্থ। যার মধ্যে বুকসওয়ে প্রকাশিত ‘সাহিত্য বীক্ষা’ অন্যতম। এটিই বাংলাভাষায় রচিত প্রথম ‘থিসরাস’ বলা চলে। যেটি ড. সুকুমার সেন, অধ্যাপক প্রমথনাথ বিশী প্রমুখ মনীষীদের দ্বারা উচ্চ প্রশংসিত। এছাড়াও তাঁর ‘মাইকেল জীবনের আদিপর্ব’, মাইকেলের জীবন নিয়ে রচিত নাটক ‘যুগসন্ধি’, বাংলায় ওয়ার্ডসোয়ার্থ-কীটস-শেলীকে নিয়ে রচিত বিশদ আলোচনাও উল্লেখের দাবি রাখে। ইংরাজিতে লিখেছিলেন An Early Life of Rabindranath Tagore, যেটি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসাধন্য।
বুকসওয়ে-র এবারের প্রকাশনা ‘রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক নাটক’। মহাকবির তিনটি নাটক-মুক্তধারা, রক্তকরবী এবং রথের রশি নিয়ে এ ধরনের আলোচনা সাম্প্রতিক কালে প্রকাশিত হয়নি। এ আলোচনায় লেখকের মুনশিয়ানা রবীন্দ্রনাথের নতুন পথের দিশা দেখাবে। পাঠক পড়বেন, পড়ে ভাবিত হবেন, অন্যকেও ভাবিত করে তুলবেন। এমনকি চায়ের পেয়ালায় তুফানও উঠতে পারে, সে সম্ভাবনাও রয়ে গেল। তবে লেখকের নিজ বিশ্বাস, তাঁর অনুধ্যানের শেষ বিচারক গ্রন্থটির পাঠকবর্গ। গ্রন্থটি বহু পূর্বে অধুনালুপ্ত ‘বিশ্ববীণা’ কর্তৃক প্রকাশিত, যার সবকটি মুদ্রণ বহুকাল নিঃশেষিত।
প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH
₹65.00২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে ১৩২০ বঙ্গাব্দের বৈশাখে যে পত্রিকাটির পথ চলার শুরু, তা-ই পরবর্তীকালে পালটে দেয় বাংলা শিশুসাহিত্যের গতিপথকে। মাত্র দু-বছর আট মাসব্যাপী সম্পাদনা পর্বে যিনি পত্রিকাটিকে পৌঁছে দিয়েছিলেন উৎকর্ষের উত্তুঙ্গ বিন্দুতে, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সেই প্রথম প্রকাশনায় বাঙালি ছুঁয়ে নিতে পেরেছিল বিশ্বমান_শুধু মুদ্রণ প্রযুক্তি ও পারিপাট্যের দিক থেকেই নয়, বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশন ও নতুন ধারার অলংকরণের সমারোহেও। সুকুমার, সুবিনয়, সত্যজিৎ-সুভাষ_সন্দেশ-এর পরবর্তী সম্পাদনা-পর্বগুলি নিয়ে অনেক লেখালেখি হলেও, তথ্যের অপ্রতুলতার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিল উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্ব। গত শতাব্দীর নয়ের দশকের আরম্ভে এই ‘হারিয়ে যাওয়া’ পর্ব নিয়ে গবেষণায় ব্রতী হন সুস্মিতা দত্ত। এই বই সেই গবেষণারই ফসল। হারানো সূত্রগুলিকে একত্রিত করে যে দক্ষতায় লেখিকা পত্রিকাটির প্রস্তুতিপর্ব ও প্রকাশকালীন ইতিহাস পুননির্মাণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বই পড়ে উপেন্দ্রকিশোর সম্পাদিত সন্দেশ-এর বিষয়বস্তু, লেখক, ছবি, ভাষা ও পরিবেশন ছাড়াও পাঠক আলোকিত হবেন সন্দেশ পূর্ববর্তী শিশু পত্রিকাগুলির ইতিহাস সম্পর্কে।
মিষ্টি ছড়া টাপুর টুপুর / MISTI CHHORA TAPUR TUPUR
ISVAR CHANDRA VIDYASAGAR
অচিন পাখি- খ || ACHIN PAKHI - KHA
কিশোর সাহিত্য সমগ্র / KISHOR SAHITYA SAMAGRA 
Reviews
There are no reviews yet.