ইতিহাসপুরুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক পরিসরে দীর্ঘকাল যাবৎ যে অর্ধসত্যকথন ও অপপ্রচারণার ধারা প্রবহমাণ ছিল, তা অনেকাংশেই তাঁর জীবন ও সময়কে সম্যকভাবে অনুধাবন না করতে পারার ফলশ্রুতি। এ ক্ষেত্রে তাঁর সমসাময়িকদের বহুকৌণিক মূল্যায়ন আশুতোষতনয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে চিনতে আমাদের সহায়ক হতে পারে।
প্রখ্যাত ইতিহাসবিদ ড. নিখিলেশ গুহ সম্পাদিত Syamaparsad Through the Eyes of His Contemporaries একটি অনন্য গ্রন্থ। অন্নদা ঠাকুরের সুললিত বঙ্গানুবাদে সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলো ফেলেছে এই মহামানবের জীবন, শিক্ষা, কর্মজীবন, রাজনীতি, দেশভাগ, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তার উপর। পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনের একটি সুবিন্যস্ত জীবনালেখ্য, স্মৃতিচারণ, মূল্যায়ন, গুরুত্বপূর্ণ দলিল, নজরুল ইসলামের একটি ঐতিহাসিক চিঠির অনুবাদ, কালানুক্রমিক ঘটনাপঞ্জি এবং গ্রন্থপঞ্জি।
SAHAJ SARAL BANGLA BYAKARAN-1 / সহজ সরল বাংলা ব্যাকরণ - প্রথম ভাগ
কবির নীরা || KABIR NIRA
উত্তরকথা / UTTAR KATHA (Gautam Das)
আবৃত্তি সৃষ্টির মুহূর্ত / ABRITTI SRISTIR MUHURTA 
Reviews
There are no reviews yet.