• 0 Items - 0.00
    • No products in the cart.
SaleNew

280.00

সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় || SAMASAMAYIK DRISHTITE DR. SHYAMAPRASAD MUKHOPADHYAY

অন্নদা ঠাকুরের সুললিত বঙ্গানুবাদে সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলো ফেলেছে এই মহামানবের জীবন, শিক্ষা, কর্মজীবন, রাজনীতি, দেশভাগ, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তার উপর। পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনের একটি সুবিন্যস্ত জীবনালেখ্য, স্মৃতিচারণ, মূল্যায়ন, গুরুত্বপূর্ণ দলিল, নজরুল ইসলামের একটি ঐতিহাসিক চিঠির অনুবাদ, কালানুক্রমিক ঘটনাপঞ্জি এবং গ্রন্থপঞ্জি।
ইতিহাসপুরুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও সময়কে সম্যকভাবে অনুভব তথা অনুধাবন করতে হলে এ বইটির পাতা পাঠককে উলটোতেই হবে।

Share

Meet The Author

"অন্নদা ঠাকুর এই ছদ্মনামের আড়ালে রয়েছেন এই সময়ের একজন যশস্বী লেখক। অনুবাদক হিসেবেও তিনি স্বীয় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। শেক্সপিয়র ও বার্নার্ড শ-র দুটি প্রামাণ্য জীবনীর ভূমিকা রচনা করতে গিয়ে তিনি জীবন্ত করে তুলেছেন সমসাময়িক সামাজিক সাংস্কৃতিক পটভূমিকে। ইংরেজি ভাষা ও সাহিত্যের এই শ্রুতকীর্তি শিক্ষক ছাত্রপাঠ্য বিভিন্ন পুস্তক প্রণয়নের পাশাপাশি নিমগ্ন আছেন ধ্রুপদি সাহিত্যের নব নব পাঠ অন্বেষণে।"

ইতিহাসপুরুষ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক পরিসরে দীর্ঘকাল যাবৎ যে অর্ধসত্যকথন ও অপপ্রচারণার ধারা প্রবহমাণ ছিল, তা অনেকাংশেই তাঁর জীবন ও সময়কে সম্যকভাবে অনুধাবন না করতে পারার ফলশ্রুতি। এ ক্ষেত্রে তাঁর সমসাময়িকদের বহুকৌণিক মূল্যায়ন আশুতোষতনয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানতে চিনতে আমাদের সহায়ক হতে পারে।

প্রখ্যাত ইতিহাসবিদ ড. নিখিলেশ গুহ সম্পাদিত Syamaparsad Through the Eyes of His Contemporaries একটি অনন্য গ্রন্থ। অন্নদা ঠাকুরের সুললিত বঙ্গানুবাদে সমসাময়িক দৃষ্টিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আলো ফেলেছে এই মহামানবের জীবন, শিক্ষা, কর্মজীবন, রাজনীতি, দেশভাগ, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রচিন্তার উপর। পাশাপাশি রয়েছে তাঁর কর্মজীবনের একটি সুবিন্যস্ত জীবনালেখ্য, স্মৃতিচারণ, মূল্যায়ন, গুরুত্বপূর্ণ দলিল, নজরুল ইসলামের একটি ঐতিহাসিক চিঠির অনুবাদ, কালানুক্রমিক ঘটনাপঞ্জি এবং গ্রন্থপঞ্জি।

Weight 455 g
Dimensions 22 × 15 × 2 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.