প্রতি রবিবার যুগান্তর-এ ‘ছোটোদের পাততাড়ি’ বিভাগে বের হত শেয়াল আর তার দোসর পণ্ডিতবেশি কুমিরের কীর্তিকলাপ। ছোটোরা তো আনন্দ পেতই, বড়োরাও এই চিত্রকাহিনি থেকে খুঁজে নিতেন অভিপ্রেত পলিটিকাল স্যাটায়ার। একেবারে শুরুতে শেয়াল পণ্ডিত-এ কোনো ক্যাপশান থাকত না। কয়েক সপ্তাহ পর থেকে প্রফুল্লচন্দ্রের শ্যালক হরেন ঘটক কার্টুনের সঙ্গে যাওয়ার জন্য ক্যাপশানসহ ছড়া লিখে দিতে শুরু করেন। কাফী খাঁ ও হরেন ঘটকের যুগলবন্দি অচিরেই জনপ্রিয়তা লাভ করে। বর্তমান গ্রন্থ দীর্ঘ দু-দশক ধরে চলা এই জনপ্রিয় স্ট্রিপ কার্টুন সিরিজের নির্বাচিত সংগ্রহ।
নতুন গ্রহে যতীনবাবু / NATUN GRAHE JATINBABU
₹100.00সুনির্মল চক্রবর্তী
সুনির্মল চক্রবর্তী বাংলা শিশুসাহিত্যে একটি সুপরিচিত নাম। ছোটোদের জন্য তাঁর লেখা গল্প, রূপকথা, উপকথা, ছড়া-কবিতা, নাটক ইতিমধ্যেই শিশু-কিশোরদের মন জয় করে নিয়েছে। ছোটো ছোটো বাক্যে লেখা তাঁর গল্পে পাই মনোহারী ভাষা, সহজ সরলতা, রহস্যবোধ, কৌতুকমেশা এক মায়াবী গদ্য, যা ছুঁয়ে যায় শুধু ছোটোদের নয়, সব বয়সি পাঠকের মন। নতুন গ্রহে যতীনবাবু লেখকের বারোটি নতুন গল্পের সংকলন। এখানে আমরা যেমন মুগ্ধ হয়ে পড়ব মা-হাতি, বাবা-হাতি ও তাদের ছানা-হাতির গল্প, তেমনই পড়ে চমকে যাব বলরামবাবুর পোষা, পাখিটির বৃত্তান্ত, হ্যাংলা নামে এক ঘাসফড়িংয়ের কাহিনি, এমনকী পিকু নামে এক ভালুকছানার কাণ্ডও। অঙ্কে ভীষণ ভয় পেয়ে থাকা তারাপদবাবুর বিপদ কিংবা নতুন গ্রহকে মানুষের বাসযোগ্য করে তোলার দায়িত্বপ্রাপ্ত যতীনবাবুর আশ্চর্য অভিজ্ঞতার কথা শুনতে হলে এ বইয়ের পাতা না-উলটে গতি নেই।
CHIRO KUASHAR DESHE / চির কুয়াশার দেশে
পদ্মরাগের অভিজান / PADMARAGER ABHIJAN
কিশোর গল্প পঁচিশ / KISHOR GALPA PACHISH
রবীন্দ্রকথা / RABINDRAKATHA 
Reviews
There are no reviews yet.