• 0 Items - 0.00
    • No products in the cart.
Sale

225.00

মোগলমারির বৌদ্ধমহাবিহার / MOGALMARIR BOUDDHYABIHAR

পশ্চিম মেদিনীপুরের মোগলমারি গ্রামে গুপ্ত-পরবর্তী যুগের বৌদ্ধমহাবিহারের আবিষ্কার জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মোগলমারির প্রত্নকথা, উৎখননের ইতিবৃত্ত, ইতিহাস, পর্যটন ও বৌদ্ধপ্রভাব প্রভৃতি বিষয় অবলম্বন করে মোট ১৯টি প্রবন্ধ সংকলিত হয়েছে এ গ্রন্থে।

Share

Meet The Author

"সূর্য নন্দী-র জন্ম ১৯৫৫ সালের ১ মে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর। অতঃপর দাঁতন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা। কবি, লেখক ও সম্পাদকরূপে বাংলা সাহিত্যে সুপরিচিত। চারটি কাব্যগ্রন্থ ও দুটি প্রবন্ধগ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত। এবং সায়ক নামে ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেছেন দীর্ঘ ৫০ বছর। এবং সায়ক-এর মোগলমারির বৌদ্ধমহাবিহার সংক্রান্ত বিশেষ সংখ্যা পণ্ডিতমহলে আলোড়ন তুলেছে। কবি ও সম্পাদকরূপে শ্রীনন্দী বহু পত্রিকা ও প্রতিষ্ঠান কর্তৃক সংবর্ধিত। পুরাতত্ত্ব ও আঞ্চলিক ইতিহাস বিষয়ে আগ্রহী। লোকসংস্কৃতি বিষয়ে সম্প্রতি দিল্লির সংগীত-নাটক আকাদেমির তত্ত্বাবধানে একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছেন। দাঁতনে মোগলমারি গ্রামে আবিষ্কৃত বৌদ্ধমহাবিহার উৎখননে ২০০৩ সাল থেকে ব্যক্তিগতভাবে যুক্ত। বৌদ্ধমহাবিহারটির সম্পূর্ণ উন্মোচন, যথাযথ সংরক্ষণ এবং প্রাপ্ত প্রত্নদ্রব্যের প্রদর্শনের ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগে সচেষ্ট রয়েছেন।"

২০০৩-‘০৪ সালে অধ্যাপক অশোক দত্তের নেতৃত্বে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের অন্তর্গত মোগলমারি গ্রামে বৌদ্ধমহাবিহারের আবিষ্কার এক তাৎপর্যবাহী ঘটনা। মধ্যযুগের ইতিহাস, বিশেষত তাম্রলিপ্ত সংলগ্ন অঞ্চলে বৌদ্ধধর্মের প্রচার ও প্রসার সম্পর্কে আমাদের এতাবৎ গৃহীত ধারণাকে পুনর্বিচার করতে বাধ্য করেছে এই ঐতিহাসিক উৎখনন।

ষষ্ঠ থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিদ্যমান একাধিক বিহারের সমন্বয়ে তৈরি এই মহাবিহার গুপ্ত-পরবর্তী যুগ থেকে প্রায় তিনবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে বলে ঐতিহাসিকেরা অনুমান করে থাকেন। এখানে পাওয়া গেছে স্থাপত্য, ভাস্কর্য ও অলংকরণের অপূর্ব নিদর্শন।

ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ২০১০ সালে মোগলমারির প্রত্নক্ষেত্রটিকে জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসেবে ঘোষণা করেছে। ২০১৩-র নভেম্বরে রাজ্য প্রত্নতত্ত্ব অধিকার এটিকে অধিগ্রহণ করে। ২০১৩ থেকে শুরু হওয়া উৎখননের সূত্র ধরে মোগলমারি বৌদ্ধমহাবিহার সংক্রান্ত আরও অনেক নতুন নতুন তথ্য আমাদের কাছে এসেছে।

কেবল স্থানীয় ভিত্তিতে নয়, জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই বৌদ্ধমহাবিহার নিয়ে ছাত্র-শিক্ষক-গবেষকদের কৌতূহল ক্রমবর্ধমান। এই গ্রন্থ সেই কৌতূহল নিরসনে একটি জরুরি পদক্ষেপ। মোগলমারির প্রত্নকথা, উৎখননের ইতিবৃত্ত, ইতিহাস, পর্যটন ও বৌদ্ধপ্রভাব প্রভৃতি বিষয় অবলম্বন করে মোট ২০টি প্রবন্ধ সংকলিত হয়েছে এই গ্রন্থে।

Weight 400 g
Dimensions 22 × 15 × 2.5 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.