Author

  • Home
  • Shop

HARSHA DUTTA | হর্ষ দত্ত

"হর্ষ দত্তর জন্ম ১৯৫৫ সালে, কলকাতায়। লেখাপড়া বঙ্গবাসী কলেজ-স্কুল, রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রম বিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। বাংলা ভাষা-সাহিত্যে এম.এ. (প্রথম শ্রেণি) এবং এম.ফিল. (প্রথম শ্রেণি)। একাধিক অনিবার্য কারণে অধ্যাপনা করার আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। আনন্দবাজার সংস্থায় সাংবাদিকতার বৃত্তি গ্রহণ করেছিলেন। নিষ্ঠার সঙ্গে পালন করেছেন দেশ ও বইয়ের দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব। ভারতের সাহিত্য অকাদেমির বাংলা অ্যাডভাইসরি বোর্ডের সদস্য ছিলেন। আকৈশোর রামকৃষ্ণ-ভাবান্দোলনের সঙ্গে যুক্ত আছেন। এই বিষয়ে তিনি সুবক্তা রূপে পরিচিত। সাহিত্য-বিষয়ক আমন্ত্রণে বা প্রাতিষ্ঠানিক কাজে ভ্রমণ করেছেন অস্ট্রেলিয়া, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ম্যাকাও প্রভৃতি দেশ। কথাসাহিত্যে অবদানের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্কিম পুরস্কার। এ ব্যতীত নানা পুরস্কার ও সম্মানে তিনি সম্মানিত।"

Author's books

মুহূর্তকথা – হর্ষ দত্ত (দ্বিতীয় খণ্ড) / MUHURTA KOTHA – HARSH DUTTA (VOL-2)

320.00

হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ  

মুহূর্ত যখন বাঙ্ময় হয়ে ওঠে, মুহূর্তকথারা পাড়ি দেয় এক অজানা যাত্রাপথে। দেশকালের সীমা ছাড়িয়ে তারা হয়তো শ্রোতাকে, পাঠককে নিয়ে যায় অন‌্য এক মহান অঙ্গনে, যেখানে ঋদ্ধ হতে হয় ভিন্ন এক পাঠ-অভিজ্ঞতায়, অভিনব কোনো জীবনবোধে। হয়ে ওঠা অথবা না-হয়ে ওঠা এই মুহূর্তকথারাই চিরায়ত কথাসাহিত‌্যের প্রাণ, তারাই সাঁতারু প্রজন্মস্মৃতির এই প্রবহমান স্রোতে। ‘মুহূর্তকথা’_এই শিরোনামে পারুল নিবেদ করছে বাংলা ছোটোগল্পের চিরায়ত সৃজনকর্মগুলিকে। মুহূর্তকথা-র এই দ্বিতীয় পর্যায়ে আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ‌্যোপাধ‌্যায়, মহাশ্বেতা দেবী, বুদ্ধদেব গুহ ও হর্ষ দত্তর নির্বাচিত গল্পসংগ্রহ।

মুহূর্তকথা – হর্ষ দত্ত (প্রথম খণ্ড) / MUHURTA KOTHA – HARSH DUTTA (VOL-1)