Author

  • Home
  • Shop

Soumya Bhattacharya / সৌম্য ভট্টাচার্য

"শচীন্দ্রমোহন ভট্টাচার্য ও প্রয়াতা লীলা ভট্টাচার্যর কনিষ্ঠ পুত্র সৌম্য ভট্টাচার্যর জন্ম কলকাতায়, ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৩ ডিসেম্বর। স্কুলের পড়াশোনা পাঠভবন ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। কলকাতার মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে মেডিসিনে এম ডি। এরপর সাগরপাড়ি। ১৯৯৫ থেকে দীর্ঘ দশ বছর ইংল্যান্ডে থাকার সময় এম আর সি পি, এফ আর সি প্যাথ এবং হেমাটোলজিতে সি সি এস টি লাভ। অতঃপর রয়‍্যাল ওল্ডহ্যাম হসপিটালে (যেখানে বিশ্বের প্রথম টেস্টটিউব শিশু জন্মগ্রহণ করে) আড়াই বছর কনসালট্যান্ট হেমাটোলজিস্টের দায়িত্বপালন। তারপর গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। সিয়াটলের ফ্রেড হাচিনসন ক্যানসার সেন্টার-এ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের ওপর ফেলোশিপ করার পর দেশে ফিরে আসা। বর্তমানে কলকাতার অ্যাপোলো গ্লেনিগল্স হসপিটালে হেমাটোলজি ও হেমো-অঙ্কোলজি বিভাগের প্রধান। শখ গান শোনা, রবীন্দ্রসংগীতচর্চা ও দেশভ্রমণ। গৌড়গোধূলি তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস না-হলেও এ গ্রন্থেই ড. ভট্টাচার্যর যথার্থ সাহিত্যাভিষেক। বাংলার চিরকালীন রূপকথা আর শিশুসাহিত্যের নির্যাস নিয়ে লেখা তাঁর পরবর্তী উপন্যাস চির কুয়াশার দেশে একইসঙ্গে ফ্যান্টাসি, স্যাটায়ার, আবার ব্যাপ্ত ক্যানভাসে আঁকা দুর্ধর্ষ, রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারও।"

Author's books

গৌড়গোধূলি / GOURGODHULI

246.00

গৌড়ের পতন

সৌম্য ভট্টাচার্যর
   অনবদ্য ঐতিহাসিক থ্রিলারে

বাংলা উপন্যাস সম্প্রতি নাগরিক প্রেমের গতানুগতে হাঁফাইয়া মরিতেছে, এমন একটি শোক-প্রস্তাব শুনা যায়। সৌম্য ভট্টাচার্যের গৌড়গোধূলি (পারুল) তাহার বিপক্ষে দাঁড়াইতে পারে।… ইহা বলিতেই হইবে ইতিহাসাশ্রয়ী বিষয়ে এবং উপস্থাপনে বাংলা সাহিত্যের সাম্প্রতিকে এই উপন্যাস নূতন ধরনের।

খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষপর্বে গৌড়বঙ্গে সেন সাম্রাজ্যের পতনকাল ইহার ইতিহাস-প্রেক্ষিত। কেন্দুবিশ্বের কদম্বখণ্ডীর ঘাটে যে ভাবে উপন্যাসের ঘটনা-উন্মোচন করিয়াছেন ঔপন্যাসিক তাহা সহসা বঙ্কিমচন্দ্রকে মনে পড়াইয়া দেয়। প্লটনির্মাণ এবং দৃশ্যকল্পনায়ও লেখকের শক্তি প্রশংসনীয়।

বইপোকা, আনন্দবাজার পত্রিকা