• 0 Items - 0.00
    • No products in the cart.
Sale

227.50

পঁচিশটি ভয়ংকর বাঘ / 25 TEE BHAYANKAR BAGH

শিবরাম চক্রবর্তী, লীলা মজুমদার,
সুনীল গঙ্গোপাধ্যায়,
শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব গুহ,
শৈলেন ঘোষ, অতীন বন্দ্যোপাধ্যায়,
নির্বেদ রায়, এরকম পঁচিশজন লেখকের
কলমে রোমাঞ্চকর পঁচিশটি
মনকাড়া বাঘের গল্পের এই সংকলন।

Share

Meet The Author

"বুদ্ধদেব গুহর জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দের ২৯ জুন কলকাতায়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বিভিন্ন সময়ে সদস্য হিসেবে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের আয়কর বিভাগ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের অডিশন বোর্ড এবং কেন্দ্রীয় ফিল্ম সেন্সার বোর্ড-এর সঙ্গে। এ মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণী উপদেষ্টা পর্ষদ, পর্যটন বিভাগের উপদেষ্ট। পর্ষদ, নন্দন উপদেষ্টা পর্ষদ এবং বিশ্বভারতীর রবীন্দ্রভবন পরিচালন সমিতির সদস্য। মাধুকরী তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। ঋভু ও ঋজুদা তাঁর সৃষ্ট দুটি জনপ্রিয় চরিত্র। আনন্দ পুরস্কার, শিরোমণি পুরস্কার ও শরৎ পুরস্কার-সহ বহুসম্মাননায় সম্মানিত। কথাসাহিত্যিক ছাড়াও সংগীতশিল্পী ও চিত্রশিল্পী হিসেবে রয়েছে তাঁর স্বতন্ত্র পরিচয়। ২০২১ সালের ২৯ আগস্ট জীবনাবসান।"

গা-ছমছমে ভয়ংকর বাঘের গল্প শুনতে কে-না ভালোবাসে! বনের রাজা বাঘ না হলেও, বাঘের চেহারা ও হাঁটা-চলার মধ‌্যে আছে আশ্চর্য রাজকীয় ব‌্যাপার। ‌‘বাঘ’ শব্দটির মধ‌্যেই লুকিয়ে আছে এক শিহরণ জাগানো রোমাঞ্চ। সুন্দর রায়ের পুরুত ঠাকুরের মশাল হাতে বাঘের দিকে তেড়ে যাওয়া, কলমের কেরামতিতে সাপ-ব‌্যাং দিয়ে মজাদার বাঘ-শিকার, যোশিপুরের ফরেস্ট অফিসার সরোজবাবুর খৈরি নদীর ধার থেকে কুড়িয়ে আনা বাঘের বাচ্চা, ঋজুদার বন্দুকে লাওয়ালঙের বাঘ শিকার, বিধু দারোগার সেই বদন গাছে বেঁধে রাখা লাজুক বাঘের গল্পে ঠাসা এই বই। শিবরাম চক্রবর্তী, লীলা মজুমদার, সুনীল গঙ্গোপাধ‌্যায়, শীর্ষেন্দু মুখোপাধ‌্যায়, সঞ্জীব চট্টোপাধ‌্যায়, বুদ্ধদেব গুহ, শৈলেন ঘোষ, অতীন বন্দোপাধ‌্যায়,  নির্বেদ রায়, এরকম পঁচিশজন লেখকের কলমে রোমাঞ্চকর পঁচিশটি মনকাড়া বাঘের গল্পের এই সংকলন। জঙ্গলের বাঘ জঙ্গলে থাকুক, অভয়ারণ‌্যের বাঘ থাকুক অভয়ারণ‌্যে। আমরা দুই মালাটের মধ‌্যে বন্দি পঁচিশটি বাঘের গল্প তুলে দিলাম মরমি পাঠকের হাতে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.