✨দুর্গাপূজা উপলক্ষে 📦16th Octoberথেকে27th October পর্যন্তডেলিভারি বন্ধ থাকবে। 🛒 তবে অনলাইনে অর্ডার করা যাবে। 🚚ডেলিভারি পুনরায় শুরু হবে28th October 2026থেকে।
আট থেকে আশি আমরা হাসতে ভালবাসি। তাই পাঠকের মুখে নির্মল হাসি ফুটিয়ে তুলতে এই পঁচিশটি হাসির গল্পের আয়োজন। এই সংকলনের গল্পগুলো পড়তে-পড়তে পাঠক আবারও হাসুন!
শুধুই মধ্যবিত্ত বাঙালি জীবনের মরমী কথাকার হিসেবে নয়, আশাপূর্ণা দেবী স্মরণীয় শিশু-কিশোরসাহিত্যে তাঁর ব্যতিক্রমী অবদানের জন্যও। তাঁর লেখা ছোটোদের বইয়ের সংখ্যা পঞ্চাশ ছুঁই ছুঁই। প্রায় অর্ধশত এই সৃষ্টির মধ্যেই ছোটোদের জন্য তিনি সৃষ্টি করে ফেলেন বিশ্বসযোগ্যভাবে আশ্চর্য এক জগৎ।
নিপুর ঘরের খাটের তলায় আশ্চর্য একটা রহস্যময় ক্রিকেট বল, মধুপুরের ‘দীন কুটির’ নামের সেই বিশাল বাড়ি, নস্যির মতো রঙের বটুকদাদার কুকুর জিপসি, ঘোড়ায় চেপে রুগি দেখতে যাওয়া ভরত ডাক্তার, এমন সব রহস্যময় চরিত্রে ভরা তাঁর এই বইয়ের গল্পগুলি।
মুহূর্তের বর্ণচ্ছটায় উদ্ভাসিত পৃথিবী। সেই জলছবি আঁকেন যে কবি, মৃত্যুমুখী তাঁর জীবনের দুর্নিবার গতিকে থামায় কবিতা, হয়তো বা নারীও কোনো। গ্রাম থেকে শহর ভাসে লোনা অভিজ্ঞানে।
Reviews
There are no reviews yet.