• 0 Items - 0.00
    • No products in the cart.
Sale

270.00

BAROARI UPANYAS / বারোয়ারি উপন্যাস

Share

Meet The Author

"গৌতম বাগচির জন্ম উত্তর কলকাতায়। পিতা জাতীয় জীবনীকার প্রয়াত মণি বাগচি, মাতা পণ্ডিত শ্যামসুন্দর চক্রবর্তীর কন্যা মিনতীদেবী। সিটি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক। প্রথম জীবনে পি থ্রি সংস্থার কর্মী। সাংবাদিকতায় হাতেখড়ি বসুমতী পত্রিকায়। পরে চলে আসা যুগান্তর পত্রিকায়। নিজস্ব সম্পাদনায় প্রকাশ করেছেন সাহিত্য পত্রিকা ক্রমিক, ছোটোদের কাগজ পড়ুয়া, সচিত্র সংবাদ কাগজ এবং ইংরেজি ভাষায় Epic International। আনন্দবাজার পত্রিকা, আজকাল, সংবাদ প্রতিদিন, স্টেটসম্যান, আনন্দমেলা, আনন্দলোক, অমৃত-সহ লেখালেখি প্রায় সব দৈনিক ও সাময়িক পত্রিকায়। কলকাতা দূরদর্শনের ক্যামেরা চলছে বিভাগের সঙ্গে যুক্ত। প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ উঠে এসো কর্ণের চাকা। সম্পাদিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য আমার শিক্ষক, কবির নীরা, সবার উপরে, আমার দুর্গা, বিবেকানন্দের সন্ধানে, যাত্রাচিত্রী রবি দাস, রাণী রাসমণির প্রথম জীবনী, বারোয়ারি উপন্যাস ও আমি গোপাল পাঠাকে দেখেছি। বর্তমানে, 'কলেজ স্ট্রিটের ইতিহাস' নিয়ে গবেষণারত।"

বাংলা সাহিত্যের গৌরবময় ইতিহাসে এমন আলোকিত মুহূর্ত খুব কমই এসেছে যখন কিংবদন্তিসম বারোজন লেখক ভারতী পত্রিকার পর পর বারোটি কিস্তিতে একটি উপন্যাসকে সম্পূর্ণ করেছেন। তাকেই বলা হল ‘বারোয়ারি উপন্যাস’।
প্রতিটি কিস্তির শেষেই পাঠকের অধীর প্রতীক্ষা! পরবর্তী পর্বের লেখক কাহিনিকে কোন্ পথে এগিয়ে নিয়ে যাবেন। তৎকালীন পাঠকমহলে এই উপন্যাস বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করেছিল।
বিস্মৃতির অতল থেকে সেই বারোয়ারি উপন্যাসের এই উজ্জ্বল পুনরুদ্ধার। একুশ শতকীয় পাঠককে সমৃদ্ধ করবে। কারণ লেখক তালিকায় আছেন প্রেমাঙ্কুর আতর্থী, সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ দেব, প্রভাতকুমার মুখোপাধ্যায়, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মণিলাল গঙ্গোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হেমেন্দ্রকুমার রায়, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত ও প্রমথ চৌধুরী।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.