গোপালচন্দ্র রায়
জীবনানন্দের এক ভিন্নধারার জীবনী এই গ্রন্থ। জীবনীকার স্বয়ং কবির পরিচিত। ফলে একদিকে যেমন গভীর নির্জন এই কবির সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হয়ে যায়, তেমনই ভিন্ন এক আলোয় দেখতে পারি বনলতা সেনের স্রষ্টার জীবন ও সৃজনকে।
Memoir of Dwarkanath Tagore
₹236.00 × 1
মহাকবি কালিদাসের ইতিহাস / MOHAKABI KALIDASER ITIHAS
₹240.00 × 1
প্রাচীন বাংলার লৌকিক ধর্মবিশ্বাস, কিংবদন্তী ও কাহিনী
₹120.00 × 1
রবীন্দ্রনাথ সম্পাদিতে বঙ্গদর্শন / RABINDRANATH SAMPADITE BANGADARSHAR
₹400.00 × 1
কমল কুমার / KAMAL KUMAR
₹100.00 × 1
মান্না দে
₹280.00 × 1 Subtotal : ₹1,876.00


₹200.00
গোপালচন্দ্র রায়
জীবনানন্দের এক ভিন্নধারার জীবনী এই গ্রন্থ। জীবনীকার স্বয়ং কবির পরিচিত। ফলে একদিকে যেমন গভীর নির্জন এই কবির সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হয়ে যায়, তেমনই ভিন্ন এক আলোয় দেখতে পারি বনলতা সেনের স্রষ্টার জীবন ও সৃজনকে।
Out of stock
গোপালচন্দ্র রায়
জীবনানন্দের এক ভিন্নধারার জীবনী এই গ্রন্থ। জীবনীকার স্বয়ং কবির পরিচিত। ফলে একদিকে যেমন গভীর নির্জন এই কবির সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের জানা হয়ে যায়, তেমনই ভিন্ন এক আলোয় দেখতে পারি বনলতা সেনের স্রষ্টার জীবন ও সৃজনকে।
Only logged in customers who have purchased this product may leave a review.
প্রশান্ত মাজী
কমলকুমার মজুমদারের শুধুমাত্র প্রকাশিত গ্রন্থ থেকে নয়, তাঁর বহু অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনা থেকে তথ্য আহরণ করে এই বইটি রচিত। তাই কমলকুমারের সামগ্রিক জীবন ও শিল্পীসত্তাকে জানতে এবং কমলকুমারের ধ্রুপদি রচনায় মনোনিবেশ করতে সেসব তথ্য পাঠককে অনেকটাই আলো দেখাবে। এই বই তাই কমলকুমারের লেখক ও শিল্পীজীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা। স্বাদু ও সহজ গদ্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত্য–জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।
বিশ্বনাথ রায়
বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর প্রাণপুরুষ তথা উনিশ শতকীয় চর্চায় বাঙালির পথপ্রদর্শক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন সম্পর্কে আমরা এতাবৎ প্রায় অনবহিতই ছিলাম। দৌহিত্র বিশ্বনাথ রায় প্রণীত এই সংক্ষিপ্ত ব্রজেন্দ্র-আলেখ্য সে অভাব বহুলাংশে মেটাবে।
কবির নিবাসের সঙ্গে তার সৃষ্টিকর্মের সরাসরি কি কোনো সম্পর্ক আছে? প্রশ্নটির বিপ্রতীপে অজান্তেই তৈরি হয় আর একটি প্রশ্ন : কবির কোনো নির্দিষ্ট সৃষ্টিকর্ম কি অনুপ্রাণিত হতে পারে তার সৃজনক্ষেত্রের দ্বারা? ওয়র্ডসওয়র্থের ‘ইমমরটালিটি ওড’ কি আদৌ সম্ভব ছিল তার লেক ডিস্ট্রিক্ট-এর পরিপ্রেক্ষিত ছাড়া? এরকম অনেক প্রশ্নকেই প্রাসঙ্গিক মনে হতে পারে যদি আমরা কালোত্তীর্ণ কবি-সাহিত্যিকদের জীবন পরিভ্রমণ করি। খুজে বার করতে চেষ্টা করি কোথায় কোথায় তাঁরা ছিলেন কোন সময় তাঁরা ছিলেন, কারা তাঁদের সঙ্গে ছিলেন_এরকম নানা কিঞ্চিৎকর এমনকী অকিঞ্চিৎকর তথ্যও। এভাবেই একদিকে যেমন আবিষ্কৃত হতে থাকে অনেক নতুন দিগন্ত, অন্যদিকে মেধাবী পাঠক ছুঁয়ে যেতে পারেন বিরল কেনো সাহিত্যমুহূর্ত।
সতীপতি ভট্টাচার্য
শেকসপিয়রের মতোই দুর্জ্ঞেয়, রহস্যময় ও কুয়াশাবৃত কালিদাসের জীবন। তাঁর জন্ম খ্রিস্টপূর্ব প্রথম শতকে, নাকি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে_এ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে। যা নিয়ে বিতর্ক নেই, তা হল শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও তাঁর অবিসংবাদী জনপ্রিয়তা। কীভাবে কোনো মহাকবি লোককবিতে রূপান্তরিত হয়ে ওঠেন, কী অন্যন্য পারম্পর্যে তাঁকে নিয়ে গড়ে ওঠে শত সহস্র কিংবদন্তী, কালিদাস অথবা কালিদাস-মিথ তার প্রকৃষ্ট উদাহরণ। তবে অভিজ্ঞানশকুন্তলম্, বিক্রমোর্ব্বশীয়ম্, মালবিকাগ্নিমিত্রম্ প্রভৃতি নাটকের রচয়িতা যিনি, তাঁর কলম থেকে উৎসারিত রঘুবংশ ও কুমারসম্ভব-এর মতো মহাকাব্য এবং মেঘদূত এবং কুমারসম্ভব-এর মতো মহাকাব্য এবং মেঘদূত ও ঋতুসংহার-এর মতো খণ্ডকাব্য, বাল্মিকী-ব্যাসের পর তিনিই যে শ্রেষ্ঠ ভারতীয় কবি তথা নাট্যকার, এ বিষয়ে প্রায় সকলেই নিঃসংশয়। ছড়িয়ে ছিটিয়ে থাকা কালিদাস সম্পর্কিত কিংবদন্তী ও লোককাহিনিগুলিকে একত্রিত করে রচিত এই গ্রন্থ প্রকাশিত হয় ১৯৩০ সালে। বাঙালির কালিদাস-চর্চায় যে আবেগ ও অনুরাগ পরিলক্ষিত হয়, মহাকবি কালিদাসের ইতিহাস সেই ঐতিহ্যেরই নির্ভীক অনুসারী।
সম্পাদনা শৈলেন্দ্র হালদার
কৃষ্ণকলি তাঁর গানেই কালো হরিণ চোখ মেলে ত্রস্ত পায়ে বেরিয়ে আসে কুটির থেকে। কবির গান তাঁর উচ্চারণেই পায় প্রাণ, পায় উদ্দিষ্ট অভিমুখ। কিন্তু সুচিত্রা মিত্র শুধুই রবীন্দ্রসংগীতের সবথেকে সার্থক বাণীবাহকদের অন্যতম হয়ে আমাদের স্মৃতি জুড়ে অমলিন থাকবেন না। স্মরণীয় হয়ে থাকবেন তাঁর লেখা, তাঁর আঁকা ছবির জন্যও। হ্যাঁ, আই পি টি এ এর গানের সেই বলিষ্ঠ কণ্ঠ, কবির সুরের সেই সর্বোত্তম সাধক ছিলেন এক অসামান্য ছড়াকারও। ছবিও আঁকবেন তিনি সময় পেলেই। তেমনই কিছু ছড়া ও ছবি গ্রথিত হল এই সংকলনে। সঙ্গে রইল তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি আর কিছু দুষ্প্রাপ্য আলোকচিত্রের এক দুর্লভ অ্যালবাম।
দেবরঞ্জন চক্রবর্ত্তী
যুগপৎ প্রাচ্য ও প্রতীচ্য ধারায় শিক্ষিত ভূনাথ মুখোপাধ্যায়ের শিল্পকর্ম একসময় দেশেবিদেশে কলারসিকদের সমাদর লাভ করেছিল। প্রতিকৃতি অঙ্কনে, নিসর্গদৃশ্য রচনায় কিংবা পেনসিল স্কেচে তাঁর সমকক্ষ শিল্পী দুর্লভ। ভূনাথের ব্যতিক্রমী জীবন এবং তাঁর বিপুল শিল্পকর্মের প্রতিনিধিত্বকারী নমুনার আলোকচিত্র-সহ এই গ্রন্থ শিল্পী সম্পর্কে আমাদের অজ্ঞতা কিয়দংশে হলেও দূর করবে।
Reviews
There are no reviews yet.