জীবনের স্মৃতিদীপে একদিকে যেমন চিরসংগ্রামী আপোশবিমুখ মানুষটির অকপট জীবনচরিত, তেমনই তা বিংশ শতাব্দীর দুই অর্ধে ভারতে জাতীয়তাবাদী ইতিহাসচর্চার এক নেপথ্যভাষণ ।
₹350.00 ₹210.00
জীবনের স্মৃতিদীপে / JIBANER SMRITIDEEPE
জীবনের স্মৃতিদীপে একদিকে যেমন চিরসংগ্রামী আপোশবিমুখ মানুষটির অকপট জীবনচরিত, তেমনই তা বিংশ শতাব্দীর দুই অর্ধে ভারতে জাতীয়তাবাদী ইতিহাসচর্চার এক নেপথ্যভাষণ ।
Meet The Author
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
ঠাকুরবাড়ির সুষমা (নারীপ্রগতি ও অন্যান্য প্রসঙ্গ) / THAKURBARIR SUSAMA
সম্পাদনা প্রত্যুষকুমার রীত
ভারতের নারীপ্রগতি আন্দোলনে রবীন্দ্র-ভ্রাতৃস্পুত্রী সুষমা দেবীর অবদান অনস্বীকার্য। ১৯২৬ সালে বিশ্বশিক্ষা-সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতে সুষমা দেবী মার্কিন যুক্তরাষ্ট্রে যান। মার্কিনদেশে প্রদত্ত তাঁর আটত্রিশটি বক্তব্য সেকালে যথেষ্ট আলোড়ন তুলেছিল। স্বদেশে নারীজাগৃতির জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি অনেক বিদূষী নারীদের জীবনকথাও লেখেন। সুষমা দেবীর লেখা সেইসব জীবনকথার সঙ্গে তাঁর বিদেশে ও স্বদেশে প্রদত্ত ভাষণ, শিক্ষা, নারী ও ধর্মচিন্তা বিষয়ক রচনা এবং কয়েকটি চিঠি নিয়ে গড়ে উঠেছে এই গ্রন্থ। পরিশিষ্টে সুষমা দেবীর সহোদরা মনীষি, শোভনা ও সুদক্ষিণা দেবীর নারীপ্রগতি সংক্রান্ত কয়েকটি অগ্রন্থিত রচনাও সন্নিবিষ্ট হয়েছে।
স্বপ্নের রাজবাড়ি / Swapner Rajbari
রতনতনু ঘাটী
নদীতে ভেসে আসা ফুলপাতায় মাকে খুঁজে চলা এক ভ্যাবলা ছেলে, উপাসনার স্বপ্নে দেখা রূপকথার মতো একটা রাজবাড়ি, লাল শালুক আর সাদা শালুকের গাছ লাগিয়ে চলা ঝুমনি নামের মেয়েটি, নৌকোয় পাল তুলে পুলিপিঠেদের সঙ্গে চড়ুইভাতিতে যাওয়ার ইচ্ছেময়ী টুপুর, কথাবলা পাখি-দ্বীপের আশ্চর্য মেয়ে দ্বীপ-কুমারী, হলদে পাখিতাড়ুয়া নয়ন, রামধনু-পাগল পরান, কাঁকনের মামারবাড়ি পলাশপুরের মানুষের শেষ সিত্যি–পরি দেখার গল্পে ভরা এ বই। নতুন দিনের জন্য লেখা এ এক মন-ভালো করা নতুন রূপকথা।
পাতায় পাতায় গল্প – রতনতনু ঘাটী / PATAY PATAYA GALPO
₹60.00ডিং ডং মাঝে মাঝে আজব ভাষায় কথা বলে। তার ভাষায় ‘মাকাটিলি’ মানে ‘লিপইয়ার’। স্কুলে আবৃত্তির পর সে বলল, ‘ইকিতানি’। এর মানে নাকি ‘নমস্কার’। টুপুরের জানলার ওপাশে বাতাবি লেবুর গাছে একটা পাখি এসে বসে। ওকে দেখলেই তার আর পড়ায় মন বসে না। যোগের বেলায় বিয়োগ করে বসে। বাবা একদিন মা-র কথায় দুটো লাঠিতে নিজের ছেঁড়া জামা গলিয়ে বানিয়ে দিলেন পাখিতাডুয়া। তারপর আর পাখিটা আসে না। টুপুরের মনটাই আর ভালো নেই। ঝিমলি আর কাকুর দুই ছেলে-মেয়ে টিটুল আর টিকলি। তাদের পুতুল খেলার রাজ্য ছাদে তার নাম ‘খেলাঘরপুর’। বড়োদের কী নিয়ে যেন কথা বন্ধ, তাই ওদের একসঙ্গে পুতুল খেলাও বারণ। এখন ওরা পুতুলগুলো কি নিজেরা ভাগ করে নেবে? এরকম উনিশটি গল্প নিয়ে এই বই। যারা সবে বই পড়তে শিখেছে বা যারা গড়গড়িয়ে পড়তে পারে, তাদের জন্যে গল্পগুলো লেখা। যারা বই পড়তেই পারে না এখনও, বড়োরা যাদের বই পড়ে শোনান, এই গল্পগুলো তাদের জন্যও।
প্যারিস কাল আজ কাল / PARIS KAAL AAJ KAAL
সম্ভবত পৃথিবীর মানুষকে দু-ভাগে ভাগ করা যায়। এক যারা প্যারিস দেখেছে; দুই যারা প্যরিস দেখেনি। সম্ভবত পৃথিবীর সব কবিকেও দু-ভাগে ভাগ করা যায়। এক যাদের মাতৃভূমি শুধু তাদের নিজেরই দেশ: দুই যাদের মাতৃভূমি তাদের নিজের দেশ ছাড়াও তার একটি শহর_ প্যারিস। ইতিহাসে মুখ থুবড়ে পড়ে থাকার মতন শহর প্যারিস নয়, উলটে ইতিহাসই এখানে মুখ থুবড়ে পড়ে থাকে। এখানে কেউ নারীর হাত ধরে প্রবিষ্ট হয়ে অবশেষে কবিতা, শিল্প কিংবা দর্শনের হাত মুঠো করে ধরে নিষ্ক্রান্ত হয়। আবার কেউ কবিতা, শিল্প বা দর্শনের হাত পাকড়ে ঢোকে এবং বার হয় নারীর আঁচল আঁকড়ে। প্যারিস নারীর মতন টানে, প্যারিসের নারীরা নিয়তির মতন টানে। আর সেই টানে। আর সেই টানে অভিমন্যুর মতো চক্রব্যূহে প্রবিষ্ট লেখক আর নিষ্ক্রান্ত হতে পারেন না কুহকিনী এ শহরের মায়াজাল থেকে। প্যারিস তাই তাঁর কাছে সতেরোশো উননব্বই-এর লঁসিয়ঁ রেজি্ম, য়ুগো, কিংবা মালার্মের লিতেরাচুর, দেরিদার অবিনির্মাণ, পাস্কালের হৃদয়ের যুক্তি, গোদার-কে বোঝার বৃথা চেষ্টা, ক্রফোর ফ্রিজ শট, পোলানস্কির, জীবনসিনেমা, ব্রিজিং বার্ডোর লাস্য, কামুর ফুটবল, পারফিউমের সুগন্ধ, কনিয়াকের ঘ্রাণ আর রাতের আলো-আধারিতে উদ্দাম স্ট্রিপটিজ্। কাল থেকে শুরু হয়ে আজ ছুঁয়ে প্যারিস প্রবহমান আগামী কালে। চিরযৌবনা এ নগরীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মননের মায়াবী রূপকথা প্যারিসপ্রেমিক লেখকের কলমে।

Reviews
There are no reviews yet.