• 0 Items - ₹0.00
    • No products in the cart.
Sale

₹224.00

কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি || KALIKAPURANOKTA SRI SRI DURGAPUJA PADDHATI

মন্ত্রের বঙ্গানুবাদসহ

কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি এই প্রথম বঙ্গানুবাদসহ প্রকাশিত হল। অর্থবোধহীন মন্ত্রোচ্চারণ পূজাকে অসম্পূর্ণ রাখে, পূজনীয়কেও করে অসম্মানিত। এই গ্রন্থ পঠিত হলে সেই ত্রুটি সংশোধিত হবে।

Share

Meet The Author

"প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দের ৬ মার্চ বাঁকুড়া জেলার সিহড় গ্রামে। কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতার শুরু ১৯৫৮ খ্রিস্টাব্দে। ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে সহ-প্রধানশিক্ষকের ভূমিকা পালন। ১৯৯৭ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ। ২০১০ খ্রিস্টাব্দে তাঁর অনূদিত ও সম্পাদিত চাণক্যশ্লোক গ্রন্থটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। ওই বছরেই প্রকাশিত তাঁর আরও দুটি গবেষণাধর্মী গ্রন্থ-সামবেদীয় সংস্কারকর্ম এবং কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি -দীক্ষিত পাঠকের অভিনন্দন কুড়িয়েছে। 'কাব্যতীর্থ' উপাধিতে ভূষিত প্রাচীন সংস্কৃত সাহিত্যের এই নিরলস গবেষক এখনও নিমগ্ন আছেন দুরূহ অনুবাদকর্মে।"

দুর্গাপূজা নিঃসন্দেহে বাঙালির জাতীয় উৎসব। ধর্মীয় অনুষঙ্গের সীমাবদ্ধতা পার করে এই পূজা বৃহত্তর বঙ্গভূমির মিলনোৎসব।

অথচ অধিকাংশ পূজকের কাছেই এই পূজার মন্ত্রের অর্থ অবিদিত। সংস্কৃত শিক্ষার সার্বিক অবনমন ও ক্রমাবলুপ্তিই হয়তো এর কারণ।

এই অমার্জনীয় ত্রুটি পূজাকে অসম্পূর্ণ ও অসার্থক করে তোলে, যেহেতু অর্থবোধহীন মন্ত্রোচ্চারণ প্রলাপেরই সামিল।

কালিকাপুরাণোক্ত দুর্গাপূজা পদ্ধতি এই প্রথম বঙ্গানুবাদসহ প্রকাশিত হল।

মহামহোপাধ্যায় শ্যামাচরণ কবিরত্ন বিদ্যাবারিধি মহাশয়ের প্রদর্শিত পথে এই অনুবাদ ধর্মপ্রাণ পাঠক, নিষ্ঠাবান পূজক এবং ধর্মশাস্ত্রের অনুসন্ধিৎসু গবেষক-সকলের কাছেই এক নতুন দিগন্তের উন্মোচন করবে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Play sound