Only logged in customers who have purchased this product may leave a review.
মোল্লা নাসিরুদ্দিনের গল্প (তৃতীয় খণ্ড) / MOLLA NASIRUDDINER GALPO (Volume 3)
₹200.00CHILDREN COMICS BOOK
কথাপুরুষ / KATHAPURUSH
₹280.00 × 1 Subtotal : ₹480.00
₹250.00 ₹200.00
CHILDREN COMICS BOOK
চিত্রনাট্য ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়
পেশায় চিত্রশিল্পী ও চিত্রনাট্যকার সুযোগ বন্দ্যোপাধ্যায় সুযোগ পেলেই নিজের কথায় ও সুরে বেঁধে ফেলেন গান। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ-এর কাহিনিগুলি সুযোগের চিত্রনাট্য ও ছবিতে পারুল কমিক্স হিসেবে ইতিমধ্যেই জনপ্রিয়। মৌলিক কমিক্সের জন্য পেয়েছেন নারায়ণ দেবনাথ পুরস্কার।
Only logged in customers who have purchased this product may leave a review.
অক্ষয়কুমার মৈত্রেয়
আপনি ওকালতিটা ছাড়ুন। চুপচাপ বসিয়া পড়ুন। মাঠের কোণে আসিয়া একটি কুটির বাঁধুন। তারপরে হবিষ্যান্ন খাইয়া খাগড়ার কলম ধরিয়া তালপাতে ভারতবর্ষের ইতিহাসকথা লিপিবদ্ধ করুন, ত্রিশ কোটি নর-নারীর আশীর্বাদভাজন হইবেন। যাঁর সম্পর্কে রবীন্দ্রনাথ এ মন্তব্য করেছেন, তিনি অক্ষয়কুমার মৈত্রেয়। একনিষ্ঠ স্বদেশহিতৈষী ও সত্যনিষ্ঠ ইতিহাসচর্চার অনুরাগী অক্ষয়কুমার ভারতের জাতীয়তাবাদী ইতিহাসচর্চায় এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দলিল দস্তাবেজ নির্ভর যুক্তিবাদী ইতিহাস রচনায় তিনি অগ্রদূতের ভূমিকা পালন করেছিলেন। সাহিত্যকে বাহন করে পরিক্রমা করেছেন ইতিহাসের পথ। স্বভাবতই ভাষা, রচনানৈপুণ্য ও যুক্তিনিষ্ঠ ইতিহাসচিন্তার ছাপ রয়ে গেছে তাঁর সৃজনশীল রচনার পাতায় পাতায়। শুধু ঐতিহাসিক সাহিত্যিকের ভূমিকাতেই নয়, অক্ষয়কুমার বিদ্বজনের সম্ভ্রম অর্জন করেছিলেন প্রত্নতাত্ত্বিক, শিল্প-সমালোচক, বাগ্মী ও স্বদেশপ্রেমী হিসেবেও। তাঁর সেই বহুমুখী প্রতিভার একত্র সমাবেশ ঘটেছে এ গ্রন্থে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত তাঁর অভিভাষণ ও চিঠিপত্র এই মনীষীর মননের জগতে প্রবেশের সন্ধান পথ। আর ব্যক্তিগত স্মৃতিচারণা সেই পথের প্রবেশদ্বার। ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক-সাহিত্যিক-বাগ্মী অক্ষয়কুমারকে জানতে ও তাঁর অনুসন্ধিৎসার পরিচয়লাভ করতে এ গ্রন্থ বাঙালির ইতিহাসচর্চার ক্ষেত্রে নবতম সংযোজন।
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়
পাগলা দাশুকে কে না-চেনে? যেমন অদ্ভুত তার কথাবার্তা, তেমনই বিটকেল তার আচার-আচরণ! চেহারায়, কথাবার্তায়, চালচলনেই বোঝা যায় তার মাথায় একটু ছিট আছে! কিন্তু বোকা সে একেবারেই নয়। অঙ্ক কষার সময় দিব্যি তার মাথা খোলে! আর বন্ধুদের বোকা বানিয়ে তামাশা দেখার জন্য এমন ফন্দি দাশু বার করে, যে তার বুদ্ধির তারিফ না-করে পারা যায় না!
পটলডাঙার টেনিদা ও তার তিন শাগরেদ প্যালা , ক্যাবলা আর হাবুল এবার নাকানিচোবানি খাচ্ছে তিন-তিনটে রোমহর্ষক কিন্তু মজাদার অ্যাডভেঞ্চারে ।
(পাঠ ও আবৃতির জন্য নির্বাচিত রবীন্দ্রনাথের একশো কবিতার সংগ্রহ)
সংকলন ও সম্পাদনা মেঘ বসু
কোনো কবির প্রতিটি সৃজনকর্মই যখন কালোত্তীর্ণ, তখন তাঁর সৃষ্টিসম্ভার থেকে আলাদা করে নির্দিষ্ট কিছু কবিতা চয়নের প্রয়োজন থাকে কি? শেক্সপিয়র থেকে মিলটন হয়ে ওয়র্ডসওয়র্থ কিংবা কালিদাস থেকে জয়দেব হয়ে রবীন্দ্রনাথ_আমাদের শ্রেষ্ঠ কবিরা তাঁদের অখণ্ড সামগ্রিকতা নিয়েই প্রোজ্জ্বল আমাদের কাছে। কিন্তু জনগণমন সবসময়ই সিন্ধুদর্শন করতে চায় বিন্দুর মধ্যে। তাই এই প্রয়াস। রবীন্দ্রনাথের সমস্ত কবিতাকৃতি থেকে পাঠ ও আবৃত্তির অভিমুখ নিয়ে আহৃত হল একশোটি কবিতা। শাশ্বত একশত। সঙ্গে অডিয়ো সিডিতে প্রদত্ত হল এ সংগ্রহ থেকেই নির্বাচিত ২০টি কবিতার আবৃত্তি।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
চিত্রনাট্য ও ছবি: সুযোগ বন্দ্যোপাধ্যায়
ভূতের রাজার বর পেতেই গুপির বসুরো, হেঁড়ে গলা থেকে বেরিয়ে এল মায়াবী গান, বাঘার বেতালা ঢোলে বেজে উঠল আশ্চর্য বোল। আর তার পরেই প্রথমে শুন্ডি, পরে হল্লা রাজার দরবারে ঘটে যেতে লাগল অদ্ভুত সব কাণ্ড! গুপি-বাঘার সেইসব আজব কাণ্ড-কারখানা নিয়েই উপেন্দ্রকিশোরের চিরায়ত শিশু-কিশোর সাহিত্য_<em>গুপি গাইন বাঘা বাইন।</em> চলচ্চিত্রের পর এই প্রথম কমিক্সে!
চিত্রনাট্য ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়
কাকাবাবুর কাছে এসেছে আল মামেন নামে এক মিশরীয়। উদ্দেশ্য, একটি দুষ্প্রাপ্য মিশরীয় লিপির পাঠোদ্ধার। আল মামেন সাধারণ ব্যবসায়ী নয়, সে নাকি মিশরের বিপ্লবী নেতা মুফতি মোহম্মদের শিষ্য। কাকাবাবুকে দিল্লিতে নিয়ে গিয়ে মুফতি মোহম্মদের সঙ্গে সাক্ষাৎ করাবার ব্যবস্থা করল সে। কিন্তু কাকাবাবুকে কী যেন একটা সাংকেতিক লিপির ইঙ্গিত করে মারা গেলেন মুফতি মোহম্মদ। দুষ্প্রাপ্য সেই লিপির সাংকেতিক সূত্র ধরে কাকাবাবু আর সন্তু পৌঁছোল মিশরে। কী হল তারপর? রহস্যভেদে সন্তু-কাকাবাবু।

Reviews
There are no reviews yet.