কেউ কেউ রহস্য-দুনিয়াকে নিজের সৃষ্টিশীল মনন দিয়ে বোঝার চেষ্টা করেন। তৈরি করেন সম্পূর্ণ আলাদা একটি জগৎ। আর সেই জগতেরই কাহিনি ব্যাখ্যা করেন নিজের সৃষ্টিতে।
স্মৃতিকণা রায় তেমন কাহিনিই সৃষ্টি করে চলেছেন বছরের পর বছর ধরে। তাঁর এই বইটিও এমনই ব্যাখ্যাতীত নানা ধরনের ঘটনায় মোড়া। এতে রয়েছে প্রাকৃত-অতিপ্রাকৃত অস্বাভাবিক ঘটনাবহুল চারটি উপন্যাস ‘স্বপ্নভঙ্গুরতা ও নিশাচরী’, ‘তারাদের দেশে’, ‘নীল চোখ রহস্য’ এবং ‘স্বপ্ন রোদ্দুর জংশন’।
কাচে ঢাকা হিরে || KACHE DHAKA HIRE || RUPAK SAHA
₹200.00একটি কিশোরী মেয়েকে অপহরণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয় যাবজ্জীবন সাজা খাটছে বক্সিং-এ জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন স্ট্যালোন।
কে ফাঁসাল তাকে?
প্রখ্যাত সাংবাদিক তথা সত্যান্বেষী কালকেতুর সঙ্গে দমদম সেন্ট্রাল জেলে কাকতালীয়ভাবে দেখা হয়ে যাওয়ার পর কি বদলে যেতে পারে তার অভিশপ্ত জীবন?
আবার কি গ্লাভস পরে রিং-এ নামতে পারবে সে?
কালকেতু কি পারবেন স্ট্যালোনের অতীত খুঁড়ে সত্য উদ্ঘাটন করে আনতে?
জানতে গেলে পড়তে হবে রূপক সাহার অদম্য এই স্পোর্টস থ্রিলার।
একইসঙ্গে সংশোধনাগারের জটিল বাস্তবতা ও আমাদের বদলে যাওয়া খেলার জগৎ নিয়ে এমন সিনেম্যাটিক উপন্যাস বাংলা সাহিত্যে এই প্রথম!
২৫টি জমজমাট রহস্য / 25 TEE JAMJAMAT RAHASYA - সুনীল গঙ্গোপাধ্যায় 
Reviews
There are no reviews yet.