সম্ভবত পৃথিবীর মানুষকে দু-ভাগে ভাগ করা যায়। এক যারা প্যারিস দেখেছে; দুই যারা প্যরিস দেখেনি। সম্ভবত পৃথিবীর সব কবিকেও দু-ভাগে ভাগ করা যায়। এক যাদের মাতৃভূমি শুধু তাদের নিজেরই দেশ: দুই যাদের মাতৃভূমি তাদের নিজের দেশ ছাড়াও তার একটি শহর_ প্যারিস। ইতিহাসে মুখ থুবড়ে পড়ে থাকার মতন শহর প্যারিস নয়, উলটে ইতিহাসই এখানে মুখ থুবড়ে পড়ে থাকে। এখানে কেউ নারীর হাত ধরে প্রবিষ্ট হয়ে অবশেষে কবিতা, শিল্প কিংবা দর্শনের হাত মুঠো করে ধরে নিষ্ক্রান্ত হয়। আবার কেউ কবিতা, শিল্প বা দর্শনের হাত পাকড়ে ঢোকে এবং বার হয় নারীর আঁচল আঁকড়ে। প্যারিস নারীর মতন টানে, প্যারিসের নারীরা নিয়তির মতন টানে। আর সেই টানে। আর সেই টানে অভিমন্যুর মতো চক্রব্যূহে প্রবিষ্ট লেখক আর নিষ্ক্রান্ত হতে পারেন না কুহকিনী এ শহরের মায়াজাল থেকে। প্যারিস তাই তাঁর কাছে সতেরোশো উননব্বই-এর লঁসিয়ঁ রেজি্ম, য়ুগো, কিংবা মালার্মের লিতেরাচুর, দেরিদার অবিনির্মাণ, পাস্কালের হৃদয়ের যুক্তি, গোদার-কে বোঝার বৃথা চেষ্টা, ক্রফোর ফ্রিজ শট, পোলানস্কির, জীবনসিনেমা, ব্রিজিং বার্ডোর লাস্য, কামুর ফুটবল, পারফিউমের সুগন্ধ, কনিয়াকের ঘ্রাণ আর রাতের আলো-আধারিতে উদ্দাম স্ট্রিপটিজ্। কাল থেকে শুরু হয়ে আজ ছুঁয়ে প্যারিস প্রবহমান আগামী কালে। চিরযৌবনা এ নগরীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মননের মায়াবী রূপকথা প্যারিসপ্রেমিক লেখকের কলমে।
MANAB BIKASH EBONG SAMPAD PARICHALANA-11 (SEMESTER-I) / মানব বিকাশ এবং সম্পদ পরিচালনা- ১১ (সেমিস্টার – ১)
₹187.00পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত ২০২৪ সালের Semester-ভিত্তিক নতুন Syllabus, Question Pattern Marks Distribution অনুসারে রচিত একাদশ শ্রেণীর জন্য ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রবর্তিত নিম্নলিখিত সকল প্রকার MCQ Type-এর প্রশ্ন ও উত্তর সংবলিত.
- সাধারণ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন [General Multiple Choice Questions]
- শূন্যস্থান পূরণকেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় [Fill in the blanks]
- বামস্তন্ত ও ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় [Column Matching]
- প্রস্তাবিত ক্রম অনুযায়ী বাক্য/চরণ সাজিয়ে লেখার ভিত্তিতে সঠিক বিকল্পটি নির্ণয় [Rearrangement of Sentences]
- বিবৃতির মধ্যেকার সম্পর্কভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় [Relationship between Statements]
- বিবৃতি ও কারণধর্মী প্রশ্ন থেকে সঠিক বিকল্পটি নির্ণয় [Assertion-Reasoning Type Questions]
- সত্য ও মিথ্যাধর্মী সঠিক বিকল্পটি নির্ণয় [True and False Type Questions]
- রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় [Diagram/Chart Based Questions]
- বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয় [Case-based Questions]
GEOGRAPHICAL MANAGEMENT SYSTEM AND SUSTAINABLE DEVELOPMENT
JAWAHAR NAVODAYA VIDYALAYA 2027 (BENGALI VERSION) 
Reviews
There are no reviews yet.