গ্রন্থ-প্রকাশনা এখন পুরোদস্তুর একটি শিল্প কিন্তু অন্যান্য শিল্প যতটা নিয়মতান্ত্রিক ও বিধিবদ্ধভাবে গড়ে ওঠে, এই শিল্পে সেই নিয়মের শাসন কম। ফলত, এক্ষেত্রে, বিশেষত বাংলায় প্রকাশিত বইয়ের জগতে, সৃষ্টি হয়েছে নৈরাজ্যের। কোন বই ছাপব, কত কপি ছাপব, কী শর্তে ছাপব, লেখকের প্রাপ্য কী, বই হার্ডবাউন্স হবে না পেপারব্যাক, বইয়ের টেরিটোরিয়াল রাইটস কার কাছে বিক্রি হবে_এসব প্রশ্নের কোনো যুক্তিগ্রাহ্য উত্তর বাঙালি প্রকাশকদের কাছে নেই। তাঁরা এখনও পড়ে রয়েছেন আন্তর্জাতিক প্রকাশনার সঙ্গে সম্পর্কবিহীন বিচ্ছিন্ন একটি দ্বীপের মতো। প্রকাশনার মূলকথা তাঁদেরকে পথ দেখাতে পারে। শ্রীসৌরেন্দ্রনাথ মিত্র অনূদিত ও সম্পাদিত এই গ্রন্থটিকে হ্যান্ডবুক অর পাবলিশিং হিসেবে মেনে নেওয়া যেতে পারে। কালের অমোঘ নিয়মে গ্রন্থে আলোচিত অনেক বিষয়ই এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তবু পাণ্ডুলিপি বিচার, লেখক বাছাই, বিপণন, প্রচার, বিজ্ঞাপন, মূল্যনির্ধারণ, স্বত্ব সংক্রান্ত মামলা প্রভৃতি বিবিধ বিষয়ে সারগর্ভ আলোচনা বইটির তাৎপর্য বাড়িয়েছে।
চলমান প্রসঙ্গ / CHALAMAN PRASANGA
₹225.00চণ্ডী লাহিড়ী
শুরু সেই ১৯৫২-তে, জমছে তো জমছেই, কিংবদন্তীর পাড়াড়! কখনো নিজের দেখা বিখ্যাত ব্যক্তি, কখনো তাঁদের জীবনীর ছেঁড়াপাতা, চানাচুরের ঠোঙা, বিদেশি সাহিত্যের টুকরো সংবাদ_বহুবিচিত্র সংগ্রহ। বাংলায় Anecdote–এর বই নেই। নেই বলে, কোনোদিনই হবে না? চণ্ডী লাহিড়ী শুরু করলেন_চলমান প্রসঙ্গ_অজস্র না-জানা ঘটনা। বাংলা কার্টুনের ইতিহাস আর বাঙালির রঙ্গব্যঙ্গ-চর্চার ইতিহাস আগেই হয়েছে। এবার বাংলায় Anecdote শুরু হল_নিজের কয়েক হাজার সংগ্রহ থেকে প্রথম কিস্তি। সাহিত্য-সংগীত-ইতিহাস মহাযুদ্ধ, বিজ্ঞান ইত্যাদির সাড়ে বত্রিশ ভাজা দিয়ে শুরু। ইতিহাসের সম্মার্জনীর প্রবল প্রহারে সবই তো ডাস্টবিনে হারাতে বসেছিল। তার থেকেই কয়েকটি উজ্জ্বল উদ্ধার।
সমাজবিপ্লবী আম্বেদকর জীবন ও সাধনা / Samajbiplabi Ambedkar Jiban o Sadhana 
Reviews
There are no reviews yet.