বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর ভূতপূর্ব সম্পাদক খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রণীত রবীন্দ্রকথা গ্রন্থটি বহুকাল দৃষ্টির অগোচরে ছিল। কবির বহুবিধ জীবনীর মধ্যে এই বইটির একটি বিশেষ মূল্য আছে। যেহেতু জীবনীকার স্বয়ং কবির নিকটাত্মীয়, ঠাকুর পরিবারের অনেক ঘনিষ্ঠ কথাই তাঁর জ্ঞাত। এই জীবনী প্রণয়নে সেই সকল বৃত্তান্ত বিশেষ সহায়ক হয়েছে। যদিও গ্রন্থকার নিজেই বলেছেন_‘কেবল পারিপার্শ্বিক আবেষ্টনীই একজন রবীন্দ্রনাথ সৃষ্টির পক্ষে যথেষ্ট নয়।‘_তবু কবির ব্যতিক্রমী পরিবার ও প্রতিবেশকে বুঝতে হলে এই গ্রন্থের শরণাপন্ন না-হয়ে উপায় নেই। ১৮টি পরিচ্ছেদে কবির জীবন পরিক্রমা করেছেন খগেন্দ্রনাথ । এক হিসেবে এই গ্রন্থকে আমরা বিন্দুতে সিন্ধুদর্শন বলতে পারি। মাত্র এক খণ্ডে এত তথ্য, চিঠিপত্রাংশ, সাহিত্য আলোচনা পাওয়া কম কথা নয়। উনিশ শতকের কলকাতার পরিপ্রেক্ষিতে ঠাকুরবাড়ির ইতিবৃত্তও এখানে আলোচিত হয়েছে বিশ্বস্তভাবে।
₹400.00
রবীন্দ্রকথা / RABINDRAKATHA
মহাভারতের অষ্টাদশ পর্বের অনুসরণে ১৮টি পরিচ্ছেদে কবির জীবন পরিক্রমা করেছেন খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
মাত্র এক খণ্ডে এত তথ্য, চিঠিপত্রাংশ, সাহিত্য আলোচনা পেয়ে যাওয়ায় এই গ্রন্থকে আমরা বিন্দুতে সিন্ধুদর্শন বলতে পারি।
উনিশ শতকের কলকাতার পরিপ্রেক্ষিতে ঠাকুরবাড়ির ইতিবৃত্তও এখানে আলোচিত হয়েছে বিশ্বস্তভাবে।
Out of stock
Meet The Author
No products were found matching your selection.
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
সাহিত্য সেবক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় / Sahitya Sebak Brajendranatha Bandyopadhyaya
₹60.00বিশ্বনাথ রায়
বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর প্রাণপুরুষ তথা উনিশ শতকীয় চর্চায় বাঙালির পথপ্রদর্শক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিজীবন সম্পর্কে আমরা এতাবৎ প্রায় অনবহিতই ছিলাম। দৌহিত্র বিশ্বনাথ রায় প্রণীত এই সংক্ষিপ্ত ব্রজেন্দ্র-আলেখ্য সে অভাব বহুলাংশে মেটাবে।
মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা / MEDINIPURE DESHAJ SHIKSHAR DHARA
সুব্রতকুমার মাল
ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পূর্বে সমগ্র বঙ্গদেশে, বিশেষত মেদিনীপুরে, দেশজ শিক্ষার এক সমৃদ্ধ ধারা প্রবহমান ছিল, তা ভেঙে পড়ল কেন ? ১৮৩৫ সালের অ্যাডামস-এর রিপোর্ট অনুসারে জানা যায়, অতীতে মেদিনীপুর শিক্ষার দিক থেকে সর্বাগ্রে ছিল। তাহলে এখানে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের আগে কেন কালের করাল গ্রাসে এর অবলুপ্তি ঘটল ? এই গ্রন্থে আছে, প্রাক্ঔপনিবেশিক আমলে মেদিনীপুরে দেশজ শিক্ষার ধারা প্রাথমিক শিক্ষার অবস্থা, নারীশিক্ষার অগ্রগতি এবং লোকশিক্ষার অবস্থা। সেইসঙ্গে মেদিনীপুরের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিও বিস্তারিতভাবে আলোচিত।
যাঁদের রক্তে স্বাধীনতা / Jader Rokte Swadhinota
হরিপদ দে
উপভোগের উল্লাস আর বাজার অর্থনীতির জয়ধ্বনির দিনে আমরা প্রতিনিয়ত ভুলে যাচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিস্পর্ধী ক্ষুদিরাম-সূর্য সেন-প্রীতিলতা ওয়াদ্দেদার-ভগৎ সিং-বাঘা যতীন প্রমুখ ক্রান্তিকারীদের। এই বিস্মৃতি ক্ষমার অযোগ্য। ১৮৭৬ থেকে শুরু করে ১৯৪৭_পাঁচটি পর্বে সংঘটিত এই চরমপন্থী বিপ্লবী আন্দোলনের প্রতিটি পর্বে বিপ্লবীদের জীবনকথা ও সংগ্রামের রোমাঞ্চকর ধারাবিবরণী এই গ্রন্থের সম্পদ।
মাঝি বাইয়া যাও রে / MAJHI BAIYA JAO RE
আশিসতরু মুখোপাধ্যায়
অমর পাল লোকগানের সেই বিরল শিল্পী যাঁর কণ্ঠে গান আর শুধু গান থাকে না, হয়ে ওঠে দর্শন। ভাটিয়ালি গানের প্রবাদপ্রতিম এই শিল্পীর জীবনও তাঁর কণ্ঠ-নিঃসৃত সংগীতের মূর্ছনার মতো ব্যঞ্জনাময়। এই গ্রন্থেই প্রথম ধরা রইল তাঁর কিংবদন্তী হয়ে ওঠার দীর্ঘ ঘটনাবহুল সংগ্রামময় কাহিনি। সেই আখ্যান তাঁর গানের মতোই সরল, মোহময় ও জাদুকরি। কিন্তু কেন এ মুহূর্তে অমর পালই দুই বাংলায় লোকগানের সবচেয়ে সম্মানিত স্বর? তাঁর কণ্ঠে আছে সেই হিরণ্ময় ঐশ্বর্য, যা আমাদের রোমাঞ্চিত করে অনির্বচনীয় আবিষ্কারের পুলকে। সে আবিষ্কার শাশ্বত এক জীবনবোধকে খুঁজে পাওয়ার আনন্দে প্রোজ্জ্বল। প্রান্তিক মানুষের সহজিয়া জীবনে যে জাদু লুকিয়ে আছে, তার অপরূপ সৌন্দর্যকে আমরা চিনতে পেরেছি তাঁরই সৌজন্যে। ভাঙা নাওয়ের যাত্রী হয়ে জীবনের অকুল দরিয়ায় এই যে আমাদের অনির্দেশ ভেসে চলা, তার সূত্র তো বাঁধা আছে ওই সুরসাধকেরই মরমিয়া কন্ঠস্বরে।
নানা নিবন্ধ / NANA NIBANDHA
অগ্নিকুমার আচার্য
সাহিত্যের অঙ্গনে প্রবন্ধ কোনো বর্ষীয়ান বটবৃক্ষ যেন। তার অগণিত শাখা-প্রশাখার মধ্যে জ্ঞানমূলক এহেন বিষয় নেই। যা আশ্রয় পায় না। সাহিত্য, বিজ্ঞান, মনোবিজ্ঞান, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, দর্শন, রাষ্ট্রনীতি, অর্থনীতি, মহৎ জীবনকথা ইত্যাদি প্রবন্ধের মাধ্যমেই উপস্থিত হয় পাঠকের দরবারে। নানা নিবন্ধ এমনই এক প্রবন্ধগ্রন্থ, যা পাঁচটি পর্বে সংকলিত করেছে বাইশটি অনন্য প্রবন্ধকে। এখানে একদিকে যেমন আমরা পাই লোকসংস্কৃতি, ধর্মসংস্কৃতি ও সাহিত্য বিষয়ক প্রবন্ধ, অন্যদিকে তেমনই রয়েছে মহৎ জীবনকথা ও বিবিধ বিষয়ক নিবন্ধ। এক-একটি পর্বের মধ্যেও কত-না বৈচিত্র! তাই লোকসংস্কৃতি বিভাগে যেমন আমরা পড়ি ব্রাত্যজনের প্রাণের উৎসব চড়ক-গাজনের কথা, তেমনই আমাদের মুগ্ধ করে নামপদকীর্তন বৃত্তান্ত। এ-রকম সব ক-টি পর্বেই আমরা পেয়ে যাই আলোকসামান্য এক-একটি প্রবন্ধ_তা সে নজরুলের হিন্দুসাধনা নিয়েই হোক, কিংবা বহুবিচিত্ররূপিণী দেবী দুর্গা প্রসঙ্গে। অগ্নিকুমার আচার্য লিখিত প্রবন্ধগুলির সহজ-সরল উপস্থাপনভঙ্গি, ক্ষুরধার যুক্তিবিন্যাস, প্রাসঙ্গিক তথ্যের যথাযথ উপস্থাপন এবং সর্বোপরি, ভাষার অনন্য প্রসাদগুণ নানা নিবন্ধকে করে তুলেছে ব্যতিক্রমী তথা বহুমাত্রিক।

Reviews
There are no reviews yet.