দীর্ঘ ৪৮ বছর ইংরাজি সাহিত্যে অধ্যাপনার সঙ্গে বাংলা সাহিত্য নিয়েও বেশ কিছু গবেষণালব্ধ কর্ম সম্পাদন করেছেন অধ্যাপক ধীরেন্দ্রনাথ ঘোষ, ছাত্র মহলে যিনি সমধিক পরিচিত ছিলেন Prof. D. N. Ghosh নামে। আজীবন ইংরাজিতে অসংখ্য গ্রন্থ রচনার সঙ্গে সঙ্গে মাতৃভাষায়ও তাঁর গ্রন্থ সংখ্যা বেশ কয়েকটি। সবকটিই গবেষণা গ্রন্থ। যার মধ্যে বুকসওয়ে প্রকাশিত ‘সাহিত্য বীক্ষা’ অন্যতম। এটিই বাংলাভাষায় রচিত প্রথম ‘থিসরাস’ বলা চলে। যেটি ড. সুকুমার সেন, অধ্যাপক প্রমথনাথ বিশী প্রমুখ মনীষীদের দ্বারা উচ্চ প্রশংসিত। এছাড়াও তাঁর ‘মাইকেল জীবনের আদিপর্ব’, মাইকেলের জীবন নিয়ে রচিত নাটক ‘যুগসন্ধি’, বাংলায় ওয়ার্ডসোয়ার্থ-কীটস-শেলীকে নিয়ে রচিত বিশদ আলোচনাও উল্লেখের দাবি রাখে। ইংরাজিতে লিখেছিলেন An Early Life of Rabindranath Tagore, যেটি কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসাধন্য।
বুকসওয়ে-র এবারের প্রকাশনা ‘রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক নাটক’। মহাকবির তিনটি নাটক-মুক্তধারা, রক্তকরবী এবং রথের রশি নিয়ে এ ধরনের আলোচনা সাম্প্রতিক কালে প্রকাশিত হয়নি। এ আলোচনায় লেখকের মুনশিয়ানা রবীন্দ্রনাথের নতুন পথের দিশা দেখাবে। পাঠক পড়বেন, পড়ে ভাবিত হবেন, অন্যকেও ভাবিত করে তুলবেন। এমনকি চায়ের পেয়ালায় তুফানও উঠতে পারে, সে সম্ভাবনাও রয়ে গেল। তবে লেখকের নিজ বিশ্বাস, তাঁর অনুধ্যানের শেষ বিচারক গ্রন্থটির পাঠকবর্গ। গ্রন্থটি বহু পূর্বে অধুনালুপ্ত ‘বিশ্ববীণা’ কর্তৃক প্রকাশিত, যার সবকটি মুদ্রণ বহুকাল নিঃশেষিত।
সুভাষ কি ওটেনকে মেরেছিলেন? / Subhash Ki Otenke Merechilen?
₹100.00বারিদবরণ ঘোষ
সুভাষচন্দ্র বসু তাঁর প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেনকে নিগ্রহ করেছিলেন কি না, জবাব মেলেনি এ প্রশ্নের। নেতাজির তথাকথিত ‘বিমান দুর্ঘটনাজনিত মৃত্যু’ যেমন আজও রহস্যাবৃত, তেমনই কুয়াশার চাদরে ঢাকা ‘ওটেন নিগ্রহ’ অধ্যায়। এ নিয়ে বিতর্কের তিনটি অভিমুখ আছে : (১) সুভাষ প্রত্যক্ষভাবে তাঁর অধ্যাপককে নিগ্রহ করেছিলেন কি না, (২) এ প্রসঙ্গে তাঁর নীরবতা, (৩) এ প্রসঙ্গে ওটেনের সবকিছু পরিষ্কার করে না বলা। এ গ্রন্থে সুভাষ-ওটেন প্রসঙ্গ আলোচিত হয়েছে এই তিনটি অভিমুখ ধরেই। সংযোজিত হয়েছে সুভাষচন্দ্রের সহপাঠী বি এ রায়ের ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত প্রতিবেদন। সুভাষ নিরপরাধ, সুভাষ অবশ্যই অপরাধী_ওটেন প্রসঙ্গে এই দুই চরমপন্থী বিশ্লেষণ থেকে নৈর্ব্যক্তিকভাবে নিজেকে দুরত্বে রেখে সম্পাদক কুশলতার সঙ্গে সন্নিবেশিত করেছেন বহু দুষ্প্রাপ্য নথি, তথ্য ও প্রতিবেদন_যাদের ঐতিহাসিক মূল্য আজও কিছুমাত্র কম নয়। কালক্রমে যিনি হয়ে উঠবেন ‘এশিয়ার মুক্তিসূর্য’, তাঁরই ছাত্রজীবনের একটি অনালোকিত অধ্যায় এবার আলোকবৃত্তে।
কবিতা - শক্তি চট্টোপাধ্যায়ের নির্বাচিত কবিতাসংগ্রহ / KABITA - NIRBACHITO KABITA SANGHRAHA 
Reviews
There are no reviews yet.