• 0 Items - ₹0.00
    • No products in the cart.
Sale

₹224.00

সামবেদীয় সংস্কারকর্ম || SAMVEDIO SANSKARKARMO

ভবদেব পদ্ধতি
মন্ত্রের বঙ্গানুবাদসহ

হিন্দুধর্মে সংস্কারকর্মের গুরুত্ব অপরিসীম। সংস্কারকর্মের দ্বারাই, মনু বলেছেন, মানুষ শূদ্রত্ব থেকে দ্বিজত্ব লাভ করে।
বঙ্গানুবাদ সংবলিত এই গ্রন্থটি বেদোক্ত সংস্কারকর্মের নিহিতার্থকে সাধারণ পাঠকের কাছেও প্রাঞ্জল করে তুলবে।

Share

Meet The Author

"প্রবীরকুমার চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৭ খ্রিস্টাব্দের ৬ মার্চ বাঁকুড়া জেলার সিহড় গ্রামে। কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতার শুরু ১৯৫৮ খ্রিস্টাব্দে। ১৯৬৫ খ্রিস্টাব্দ থেকে সহ-প্রধানশিক্ষকের ভূমিকা পালন। ১৯৯৭ খ্রিস্টাব্দে অবসর গ্রহণ। ২০১০ খ্রিস্টাব্দে তাঁর অনূদিত ও সম্পাদিত চাণক্যশ্লোক গ্রন্থটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। ওই বছরেই প্রকাশিত তাঁর আরও দুটি গবেষণাধর্মী গ্রন্থ-সামবেদীয় সংস্কারকর্ম এবং কালিকাপুরাণোক্ত শ্রীশ্রীদুর্গাপূজা পদ্ধতি -দীক্ষিত পাঠকের অভিনন্দন কুড়িয়েছে। 'কাব্যতীর্থ' উপাধিতে ভূষিত প্রাচীন সংস্কৃত সাহিত্যের এই নিরলস গবেষক এখনও নিমগ্ন আছেন দুরূহ অনুবাদকর্মে।"

বিধিপূর্বক সামবেদোক্ত সংস্কারকর্ম পালন এখন এক দুঃসাধ্য কার্যে পরিণত হয়েছে। সংস্কারকর্ম পালনের সময় মন্ত্রোচ্চারণ আবশ্যিক। অথচ সংস্কৃতজ্ঞানের অভাবে উচ্চারিত মন্ত্রের অর্থ অধিকাংশ ক্ষেত্রেই রয়ে যায় অবিদিত। অর্থবোধহীন মন্ত্রোচ্চারণের ফলে শূদ্রত্ব থেকে দ্বিজত্বে উত্তরণে অপারগ হই আমরা।

এই প্রথম যাবতীয় মন্ত্রের বঙ্গানুবাদসহ প্রকাশিত হল সামবেদীয় সংস্কারকর্ম। ব্রহ্মজ্ঞানান্বেষী পূজক, পাঠক তথা ধর্মশাস্ত্রের অনুসন্ধিৎসু গবেষক-সকলকেই এই গ্রন্থ এক নতুন পথের দিশা দেবে।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Play sound