Sale

160.00

SHESH ANKER SUTRA / শেষ অঙ্কের সূত্র

978-93-90051-52-6 ,
Share

Meet The Author

"ফারুক আখতারের জন্ম ১৯৮৫ সালে, মুর্শিদাবাদ জেলার নগর গ্রামে। ছেলেবেলা থেকেই প্রাইভেট ডিটেকটিভ হওয়ার স্বপ্ন সযত্নে পোষণ করতেন। কিন্তু তদন্ত করার উপযুক্ত কেস-এর অভাবে, সেই স্বপ্নকে চিরতরে বিদায় জানিয়ে, বাস্তবের বাঁধা গতে জীবনকে গড়িয়ে নিয়ে গিয়েছেন। ফলস্বরূপ, কলকাতা থেকে প্রযুক্তিবিদ্যায় স্নাতক এবং পরবর্তীকালে আমেদাবাদ থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। বর্তমানে এক বহুজাতিক সংস্থায় কর্মরত। শেষ অঙ্কের সূত্রের সমাধানের পরে এবার হাতে চলে আসে দ্বিতীয় অমীমাংসিত কেস। ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক সত্য ঘটনা এবং এক হেঁয়ালির সমাধান করতে আবার তিনি আসরে নেমেছেন। হয়তো পাঠকের ভালোবাসায় এভাবেই পরবর্তীকালে কোনো নতুন এবং জটিল কেস নিয়ে আবার ফিরে আসবেন।"

শেষ অঙ্কের সূত্র আসলে কী? সত্যিই কি তার কোনো সমাধান আছে? কবি দেবদীপের বাড়িতে তার ঠাকুরদার আমলের সিন্দুক ভাঙতে চাইছে কারা? ফরাসডাঙার জঙ্গলে ইদানীং কান পাতলেই শোনা যাচ্ছে কীসের শব্দ? ইতিহাসের পাতা থেকে উঠে আসা ফরাসি দুর্গের ধ্বংসাবশেষে লুকিয়ে রয়েছে কোন্ রহস্য?
ফারুক আখতারের এই রুদ্ধশ্বাস উপন্যাসের পাতায় পাতায় চমক! হিউমারের সঙ্গে এখানে মিশেছে থ্রিল, গণিতের সঙ্গে সাহিত্য! হেঁয়ালি ভেদ করে রহস্যের জট ছাড়াবে কে?

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.