আপনি জানেন, ‘লজ্জা, ঘৃণা, ভয়-তিন থাকতে নয়!’ কিন্তু যখন রহস্য, রোমাঞ্চ আর শিউরে ওঠার উপাদানে ঠাসা তিনটে উপন্যাস এক মোড়কের মধ্যে পাওয়া যায়, তখন?
শিহরন, গা ছমছম করা অনুভূতি এই বইয়ের পাতায় পাতায়। ভূত নেই, কিন্তু শ্যাওলা ধরা পোড়ো বাড়িতে আলো-আঁধারির লুকোচুরিতে বিশ্বাসের সীমানায় পা রেখেই অতিপ্রাকৃতের ছায়া টের পাওয়া যাবে প্রবলভাবে।
গোয়েন্দা নেই, কিন্তু একজন মামুলি সেলসম্যান যখন বুঝবেন বাদাবনে মায়াবাঘের গল্প শুনিয়ে কোনও একটা অনর্থ হয়েছে… তখন খুদে খুদে অক্ষরের মধ্যে থেকে আপনি, পাঠকই হয়ে উঠবেন গোয়েন্দা। রাগ হবে। মনে হবে, রহস্যটা খুঁজে বের করতে না পারলে পার পেয়ে যাবে খুনিটা!
অন্য উপন্যাসে খুন আছে, কিন্তু গোয়েন্দা কে তা জানা নেই। সেখানে নতুন নতুন গল্পের মোড়কে বারবার বদলে যাবে রহস্যের দিশা। কে দোষী আর কে যে তাকে খুঁজে বেড়াচ্ছে তা বুঝে উঠতে উঠতেই পাঠক পৌঁছে যাবেন শেষের পাতায়।
মিলিয়ে নেবেন, তখনও একটা ঘোর লেগে থাকবে! আর তখনই বলা যাবে-রহস্য রোমাঞ্চ ভয় মিলিয়ে তিন তিরিক্কে নয়!
কবির নীরা || KABIR NIRA
SAHAJ SARAL BANGLA BYAKARAN-1 / সহজ সরল বাংলা ব্যাকরণ - প্রথম ভাগ
তিন তিরিক্কে নয় || TIN TIRIKKE NOY
SWAPNAGRAHER ALO / স্বপ্নগ্রহের আলো 
Reviews
There are no reviews yet.