PreorderSaleNew

263.00

কালচক্র || KALCHAKRA

আইসল্যান্ডের রেইকজাভিকে হাড়কাঁপানো শীতের রাতে নারকীয় একটি হত্যা। তাতেই ওলটপালট হয়ে গেল ভারতীয় লিপি বিশেষজ্ঞ ড. অর্কপ্রভ রায়ের জীবন। খুনের দায়ে অভিযুক্ত অর্ক জড়িয়ে পড়লেন যে সুপ্রাচীন সিক্রেট সোসাইটির পাতা মরণফাঁদে, তাদের লক্ষ্য-পুরাণের রহস্যময় ‘জ্ঞানগঞ্জ’। নিতান্তই প্রাণে বাঁচতে শুরু হল রুদ্ধশ্বাস এক অভিযান-তাতে অর্কর সঙ্গী সাংবাদিক সোহিনী।

হিন্দু পুরাণের ‘সপ্তচিরঞ্জীবী’– অশ্বত্থামা, পরশুরাম, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, বালি ও ব্যাসদেবের রেখে যাওয়া সাতটি চাবির খোঁজে ওলটপালট হল সময়, উথালপাথাল আসমুদ্র হিমাচল।

পুরাণ, বিজ্ঞান আর মনোবিজ্ঞানের ব্যতিক্রমী রসায়নে রুদ্ধশ্বাস এই থ্রিলার গাণ্ডীবের ছিলার মতোই অপ্রতিরোধ্য, টানটান।

BOOK PUBLISHED ON: June 5, 2026
Share

Meet The Author

"শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষালাভ ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে কর্মরত একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। ছোটোবেলা থেকেই বই পড়ার সুতীব্র নেশা। সেইসঙ্গে নিজের খেয়ালে অল্পস্বল্প লেখালেখির অভ্যেস। তা থেকেই পরবর্তীকালে শব্দের সঙ্গে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ। নিয়মিত লিখছেন বেশ কয়েক বছর ধরেই। তাঁর লেখা ফিকশন স্থান পেয়েছে বিবিধ সংকলন তথা পত্রপত্রিকায়। প্রকাশিত বইগুলিও পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। শখ ভ্রমণ- যা তাঁকে নিত্যনতুন প্লটের সন্ধান দেয়।"

আইসল্যান্ড। বরফে মোড়া রাজধানী রেইকজাভিক। মধ্যরাত্রির সূর্যের ধূসর আলোয় যেন গলে- গলে যাচ্ছে সময়। হাড়কাঁপানো শীতের সেই রাতে হ্যালগ্রিমসকিরকিয়া চার্চের সামনে আচমকা খুন হলেন নর্ডিক মিথলজির বিশেষজ্ঞ ড. আইনারসন। বীভৎস সেই হত্যাই কি আমূল বদলে দিল পেশায় লিপি বিশেষজ্ঞ ড. অর্কপ্রভ রায়ের গতে বাঁধা জীবনকে? খুনের দায়ে কারা ফাঁসাল তাঁকে? তারাই কি সেই সিক্রেট সোসাইটি, যারা সুপ্রাচীন কাল থেকে দখল কায়েম করে আসতে চাইছে পুরাণে বর্ণিত রহস্যময় ‘জ্ঞানগঞ্জ’-এর উপর? কী তাদের উদ্দেশ্য? সৃষ্টি নাকি ধ্বংস? অর্কর ধমনিতে প্রবাহিত কোন সে শোনিত যার সন্ধানে হন্যে হয়ে ঘুরছে গ্যাস মাস্ক পরা অচেনা এক আততায়ী? রহস্যের জাল ভেদ করতে শুরু হল দুঃসাহসিক যে অভিযান, তাতে প্যালিয়োগ্রাফার অর্কর সঙ্গী ডাকাবুকো জার্নালিস্ট সোহিনী।

হিন্দু পুরাণের ‘সপ্তচিরঞ্জীবী’- অশ্বথামা, পরশুরাম, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, বালি ও ব্যাসদেব-এমন কী রেখে গেছেন যা উদ্ধারের জন্য মধ্যপ্রদেশের আসিরগড় দুর্গ থেকে মহেন্দ্রগিরি, হাম্পির পাতালগুহা থেকে কুরুক্ষেত্রের রক্তস্নাত ভূমি-ওলটপালট হয়ে যাচ্ছে একরৈখিক সময়, সেইসঙ্গে উথালপাথাল আসমুদ্র হিমাচল?

অর্ক-সোহিনীর ‘মিশন’ কি সফল হবে না কি ওদের সামনে এসে পড়বে এমন কিছু অস্বস্তিকর সত্য, যা পালটে দেবে এতদিনকার চেনা সমস্ত হিসেব? কোন মহাবিপদের অশনিসংকেত এই কাহিনির প্রতিটি অপ্রত্যাশিত বাঁকে? উরোবোরোসের মতোই চক্রাকার কালচক্রের রহস্য ভেদ করে মহাকালের দাবার চালে শেষ পর্যন্ত জিতবে কে? মানুষ? না কি দানব?

পুরাণ, বিজ্ঞান আর সাইকোলজিক্যাল থ্রিলারের ব্যতিক্রমী এই রসায়ন শেষ পৃষ্ঠা অবধি পাঠককে টেনে নিয়ে যাবেই।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.