Author

  • Home
  • Shop

CHANCHAL KUMAR GHOSH || চঞ্চলকুমার ঘোষ

"চঞ্চলকুমার ঘোষের জন্ম কলকাতায়। কৈশোর থেকে সাহিত্যের প্রতি অনুরাগ। সাহিত্য তাঁর পেশা, বেঁচে থাকার রসদ। প্রবল দারিদ্র্য, নানান প্রতিকূলতা, তবু ভেঙে পড়েননি কখনও। বরং আরও ক্ষুরধার হয়েছে তাঁর রচনা। মানবজীবনের গভীরে ডুব দিয়ে খুঁজে এনেছেন দুঃখ-যন্ত্রণা, প্রেম-ভালোবাসার নানারূপ। পায়ে হেঁটে ঘুরে বেড়িয়েছেন ভারতবর্ষের নানা প্রান্তে। সেই অভিজ্ঞতা মূর্ত হয়েছে তাঁর কথাসাহিত্যে-কোথাও হতাশা নেই, আছে শুধু আশাবাদ। ইতিহাসের পরতে পরতে তাঁর স্বচ্ছন্দ বিচরণ। পেয়েছেন একাধিক পুরস্কার। তাঁর ছোটোগল্প, উপন্যাস, প্রবন্ধ অনূদিত হয়েছে ভারতের একাধিক ভাষায়। প্রকাশিত উপন্যাস-চিরসখা হে, জগন্নাথ তোমাকে প্রণাম, চিড়িয়াখানা, অমৃতপান্থ, দিনান্তের আলো, তুই কিছু পারিস না, প্রথমা, তিন কন্যা, ভাগীরথীর চরণতলে এবং একাকি কৃষ্ণ। এ ছাড়াও ছোটোগল্পের দুটি সংকলন এবং বাংলা চিরায়ত ছোটোগল্পের সিরিজে মুহূর্তকথা। গঙ্গাকে অবলম্বন করে তাঁর রচনা-গঙ্গাদর্শন, ভারতাত্মা গঙ্গা, ঈশ্বরভূমি বারাণসী এবং Ganga: An Endless Journey দেশবিদেশে স্বীকৃতি পেয়েছে। প্রিয় লেখক দুই বন্দ্যোপাধ্যায়-বিভূতিভূষণ ও শরদিন্দু। শখ- মনের মানুষ খুঁজে বেড়ানো।"

Author's books

Amritapantha / অমৃতপান্থ

382.50

চঞ্চলকুমার ঘোষ

আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে চিন থেকে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসী হিউ-এন-সাঙ। উদ্দেশ্য ছিল বৌদ্ধশাস্ত্রে জ্ঞানার্জন করা। মহান সেই পরিব্রাজকের যাত্রাপথ ধরে মানসভ্রমণ করেছেন এ গ্রন্থের লেখক। রচনা করেছেন এমন এক উপন্যাস যেখানে একইসঙ্গে পথ চলা ভগবান বুদ্ধ এবং একালের ইতিহাসপ্রেমী তরুণ অমিতাভের।

সহস্রাধিক বছরের প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাসে মিলেমিশে গেছে কল্পনা, ইতিহাস, দর্শন ও জীবন।

চিতার চোখে আগুন জ্বলে || CHEETAR CHOKHE AGUN JWALE

246.00

রহস্য রোমাঞ্চ দুঃসাহস

ষোলো বছরের বাবিনকে কিডন্যাপ করেছে শয়তানের দল। রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে ছুটে চলেছে শিবানী। চিতাবাঘের চেয়েও ক্ষিপ্র তার গতি। প্রতি মূহূর্তে মৃত্যুর হাতছানি। তবু শিবানী অকুতোভয়। তার চোখে জ্বলছে এ কীসের আগুন?

এই সময়ের জনপ্রিয় কাহিনিকার চঞ্চলকুমার ঘোষের কলমে একটি দুর্ধর্ষ থ্রিলার!

ত্রিশূল || TRISHUL || CHANCHAL KUMAR GHOSH

225.00

পুরাণ, কল্পনা আর বাস্তবের রহস্যময়তার মিশ্রণে রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরা এই কাহিনি।

বাংলা উপন্যাসের আঙিনায় এই সৃষ্টি নিঃসন্দেহে এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।