বরিশাল জেলার মহিলারা গ্রাম। জলাজংলার এই বাংলাদেশে হিজলের-বটের_অশ্বত্থের নরম সোহাগ আগলে রেখেছিল যে শৈশবকে, দেশভাগের এক ঝটকা তাকে আছড়ে ফেলে কলকাতার রাজপথে। বিহ্বলতায় আচ্ছন্ন শৈশব অসময়ে শিখে নিয়েছিল ‘ছিন্নমূল’ জীবনের মনে, তার স্বতন্ত্র বর্ণমালা। কলকাতায় থিতু হওয়ার আগেই আবার পশ্চিমে পাড়ি_লালমাটির দেশ চাকুলিয়া। সেখানে শাল-মহুয়া_শিমুলে-পলাশে ‘লাল লাল, বন্ধু হল কিছু মাহাতো সাঁওতাল’। চাকুলিয়ায় কিছুদিন কাটিয়ে আবার কলকাতা। ততদিনে কৈশোর উত্তীর্ণ। একদিকে অনটনের সংসার, অন্যদিকে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি জীবিকার সন্ধান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ও এল এল বি পাশ কের অধ্যাপনা শুরু বর্ধমানের জনপদ কাটোয়ায়। সুদীর্ঘ চৌত্রিশ বছর পার কের কাটোয়া কলেজ থেকেই অবসর। ছায়াছবির ইন্টারল্যুডের মতো আলাপচারিতার নেপথ্যে গ্রন্থে ফিরে ফিরে এসেছে বাম রাজনীতিতে সম্পৃক্ত জীবনের নানান ঘটনা ও টানাপোড়েন আর কাটোয়া জনপদের শিক্ষা ও সংস্কৃতিজগতের প্রাণস্পন্দন। ছেচল্লিশের দাঙ্গা, সাতচল্লিশের দেশভাগ, উদ্বাস্তু জীবনের অভাব ও অনিশ্চয়তা জীবনকে দীর্ণ, ক্লিষ্ট করেছিল যেমন, তেমনই উস্কে দিয়েছিল বাঁচার তীব্র জেদ আর স্বপ্ন দেখার সলতেকে। ভরসা ছিল বামপন্থী জীবনদর্শনে। এই সম্পদটুকু আঁকড়ে জীবনের পাঠ নিতে নিতে পার হয়ে গেল অনেকগুলো বছর। জীবনের নানান চড়াই-উতরাই, ঘটনা-পরম্পরা আর চারপাশের অগণন মানুষের বিবরণ দিয়েছেন আটপৌরে ঢঙে। লেখকের আলাপচিরতার নেপথ্যে তাই আত্মজীবনী নয়, উত্তমপুরুষের দাপাদাপি নয়, বিস্তৃত ক্যানভাসে কথকতার সরল ভঙ্গিতে সাত দশকের খণ্ডচিত্ত তুলে ধরার এক অসাধারণ প্রয়াস। স্মৃতিকথা হয়েও স্মৃতিকথার অনেক বেশি_আলাপচারিতার আঙ্গিকে এক অনন্য চিকন কথাশিল্প।


₹300.00
আলাপচারিতার নেপথ্যে / ALAPCHARITAR NEPATHYE
Out of stock
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
সমাজবিপ্লবী আম্বেদকর – জীবন ও সাধনা | SOMAJBIPLABI AMBEDKAR – JIBAN O SADHANA
‘I measure the progress of a community by the degree of progress which women have achieved.’
B. R. Ambedkar
এগারোটি প্রবন্ধে সমাজবিপ্লবী বি আর আম্বেদকরের ব্যতিক্রমী জীবন ও কর্মের পুনর্মূল্যায়ন।
কমল কুমার / KAMAL KUMAR
₹100.00প্রশান্ত মাজী
কমলকুমার মজুমদারের শুধুমাত্র প্রকাশিত গ্রন্থ থেকে নয়, তাঁর বহু অপ্রকাশিত ও অগ্রন্থিত রচনা থেকে তথ্য আহরণ করে এই বইটি রচিত। তাই কমলকুমারের সামগ্রিক জীবন ও শিল্পীসত্তাকে জানতে এবং কমলকুমারের ধ্রুপদি রচনায় মনোনিবেশ করতে সেসব তথ্য পাঠককে অনেকটাই আলো দেখাবে। এই বই তাই কমলকুমারের লেখক ও শিল্পীজীবনে প্রবেশের এক সংক্ষিপ্ত পরিচয়-কথা। স্বাদু ও সহজ গদ্যে লেখক তুলে ধরেছেন সেই সংক্ষিপ্ত সাহিত্য–জীবন-শিল্প-কথার ধারাবিবরণ।
মান্না দে
গৌতম রায়
কিংবদন্তি সংগীতশিল্পীর সান্নিধ্যে এসে বদলে যায় প্রখ্যাত বিজ্ঞানীর জীবনের গতিপথ। শিল্পীর মানবসত্তা ক্রমশ প্রকাশিত, উন্মোচিত হতে থাকে তাঁর কাছে। এই গ্রন্থে ধরা রয়েছে সেই নবপরিচয়ের স্মৃতি এবং মানুষ মান্না দে-র অকৃত্রিম জীবন ও সময়ের বর্ণিল জলছবি।
মাঝি বাইয়া যাও রে / MAJHI BAIYA JAO RE
আশিসতরু মুখোপাধ্যায়
অমর পাল লোকগানের সেই বিরল শিল্পী যাঁর কণ্ঠে গান আর শুধু গান থাকে না, হয়ে ওঠে দর্শন। ভাটিয়ালি গানের প্রবাদপ্রতিম এই শিল্পীর জীবনও তাঁর কণ্ঠ-নিঃসৃত সংগীতের মূর্ছনার মতো ব্যঞ্জনাময়। এই গ্রন্থেই প্রথম ধরা রইল তাঁর কিংবদন্তী হয়ে ওঠার দীর্ঘ ঘটনাবহুল সংগ্রামময় কাহিনি। সেই আখ্যান তাঁর গানের মতোই সরল, মোহময় ও জাদুকরি। কিন্তু কেন এ মুহূর্তে অমর পালই দুই বাংলায় লোকগানের সবচেয়ে সম্মানিত স্বর? তাঁর কণ্ঠে আছে সেই হিরণ্ময় ঐশ্বর্য, যা আমাদের রোমাঞ্চিত করে অনির্বচনীয় আবিষ্কারের পুলকে। সে আবিষ্কার শাশ্বত এক জীবনবোধকে খুঁজে পাওয়ার আনন্দে প্রোজ্জ্বল। প্রান্তিক মানুষের সহজিয়া জীবনে যে জাদু লুকিয়ে আছে, তার অপরূপ সৌন্দর্যকে আমরা চিনতে পেরেছি তাঁরই সৌজন্যে। ভাঙা নাওয়ের যাত্রী হয়ে জীবনের অকুল দরিয়ায় এই যে আমাদের অনির্দেশ ভেসে চলা, তার সূত্র তো বাঁধা আছে ওই সুরসাধকেরই মরমিয়া কন্ঠস্বরে।
রবীন্দ্রকথা / RABINDRAKATHA
₹400.00মহাভারতের অষ্টাদশ পর্বের অনুসরণে ১৮টি পরিচ্ছেদে কবির জীবন পরিক্রমা করেছেন খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
মাত্র এক খণ্ডে এত তথ্য, চিঠিপত্রাংশ, সাহিত্য আলোচনা পেয়ে যাওয়ায় এই গ্রন্থকে আমরা বিন্দুতে সিন্ধুদর্শন বলতে পারি।
উনিশ শতকের কলকাতার পরিপ্রেক্ষিতে ঠাকুরবাড়ির ইতিবৃত্তও এখানে আলোচিত হয়েছে বিশ্বস্তভাবে।
Reviews
There are no reviews yet.