বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ কোনো নির্দিষ্ট সময়ের আবদ্ধ উপন্যাস নয়; এটি ইতিহাসের গভীর অন্ধকার ভেদ করে জ্বলে-ওঠা এক অমর চেতনার অগ্নিশিখা।
১৭৭০-এর ছিয়াত্তরের মন্বন্তরের বিপর্যস্ত পটভূমিতে নির্মিত এই মহৎ আখ্যানের অন্তর্লোকে দেশপ্রেম, আত্মত্যাগ, কর্তব্য, ত্যাগ এবং মাতৃভূমির প্রতি নিবেদনের যে মহিমান্বিত বোধ, তা কাহিনিকে অতিক্রম করে এক বৃহত্তর জীবনদর্শনে উত্তীর্ণ হয়েছে। এখানেই জন্ম নিয়েছে ‘বন্দে মাতরম্’- যে উচ্চারণ পরবর্তীকালে স্বদেশচেতনার অন্তর্গত এক শক্তিশালী প্রেরণায় পরিণত হয়।
বঙ্কিমচন্দ্রের তীক্ষ্ণ মনন, শিল্পিত গদ্য ও দার্শনিক অন্তর্দৃষ্টি মিলিয়ে আনন্দমঠ তাই শুধু পাঠের বিষয় নয়; এটি বিবেককে জাগিয়ে তোলার, আত্মপরিচয়কে পুনরাবিষ্কার করার এবং মাতৃভূমির সঙ্গে মানুষের গভীরতম সম্পর্ককে নতুন করে অনুভব করার এক অন্তহীন আহ্বান। এই কারণেই সময় যত অতিক্রান্ত হয়, আনন্দমঠ-এর প্রয়োজন যেন ততই নতুন হয়ে ফিরে আসে।

Reviews
There are no reviews yet.