অধিকাংশ ইনশিয়োরেন্স এজেন্ট আজীবন এজেন্টই থেকে যান, তাঁরা আর মানুষের বিমাবন্ধু হয়ে উঠতে পারেন না। কীভাবে কোনো মানুষকে সঠিকভাবে উদ্দীপ্ত ও সচেতন করে তাঁর ‘ইনশিয়োর্ড’ হওয়া ‘এনশিয়োর’ করা যায়, কীভাবে আদর্শ বিমাবন্ধু হয়ে ওঠা যায়- সেই পথই ধাপে ধাপে দেখাবে প্রত্যেক লাইফ ইনশিয়োরেন্স এজেন্ট-এর অবশ্যপাঠ্য এই বই।


₹150.00 ₹120.00
বিমা-এজেন্ট থেকে বিমাবন্ধু / BIMA-AGENT THEKE BIMABANDHU
অধিকাংশ ইনশিয়োরেন্স এজেন্ট আজীবন এজেন্টই থেকে যান, তাঁরা আর মানুষের বিমাবন্ধু হয়ে উঠতে পারেন না। কীভাবে কোনো মানুষকে সঠিকভাবে উদ্দীপ্ত ও সচেতন করে তাঁর ‘ইনশিয়োর্ড’ হওয়া ‘এনশিয়োর’ করা যায়, কীভাবে আদর্শ বিমাবন্ধু হয়ে ওঠা যায়- সেই পথই ধাপে ধাপে দেখাবে প্রত্যেক লাইফ ইনশিয়োরেন্স এজেন্ট-এর অবশ্যপাঠ্য এই বই।
| Weight | 0.306 g |
|---|---|
| Dimensions | 22.2 × 14.2 × 1.2 cm |
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
প্রসঙ্গ সন্দেশ / PRASANGA SANDESH
২২ নং সুকিয়া স্ট্রিটের বাড়ি থেকে ১৩২০ বঙ্গাব্দের বৈশাখে যে পত্রিকাটির পথ চলার শুরু, তা-ই পরবর্তীকালে পালটে দেয় বাংলা শিশুসাহিত্যের গতিপথকে। মাত্র দু-বছর আট মাসব্যাপী সম্পাদনা পর্বে যিনি পত্রিকাটিকে পৌঁছে দিয়েছিলেন উৎকর্ষের উত্তুঙ্গ বিন্দুতে, তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। সেই প্রথম প্রকাশনায় বাঙালি ছুঁয়ে নিতে পেরেছিল বিশ্বমান_শুধু মুদ্রণ প্রযুক্তি ও পারিপাট্যের দিক থেকেই নয়, বিষয়বস্তুর বৈচিত্রময় পরিবেশন ও নতুন ধারার অলংকরণের সমারোহেও। সুকুমার, সুবিনয়, সত্যজিৎ-সুভাষ_সন্দেশ-এর পরবর্তী সম্পাদনা-পর্বগুলি নিয়ে অনেক লেখালেখি হলেও, তথ্যের অপ্রতুলতার দরুন বিস্মৃতির অতলে প্রায় হারিয়েই যেতে বসেছিল উপেন্দ্রকিশোর সম্পাদনা পর্ব। গত শতাব্দীর নয়ের দশকের আরম্ভে এই ‘হারিয়ে যাওয়া’ পর্ব নিয়ে গবেষণায় ব্রতী হন সুস্মিতা দত্ত। এই বই সেই গবেষণারই ফসল। হারানো সূত্রগুলিকে একত্রিত করে যে দক্ষতায় লেখিকা পত্রিকাটির প্রস্তুতিপর্ব ও প্রকাশকালীন ইতিহাস পুননির্মাণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এ বই পড়ে উপেন্দ্রকিশোর সম্পাদিত সন্দেশ-এর বিষয়বস্তু, লেখক, ছবি, ভাষা ও পরিবেশন ছাড়াও পাঠক আলোকিত হবেন সন্দেশ পূর্ববর্তী শিশু পত্রিকাগুলির ইতিহাস সম্পর্কে।
মাইকেল মধুসূদন || MICHAEL MADHUSUDAN
আধুনিক বাংলা কাব্য ও নাট্যসাহিত্যের অগ্রদূত মাইকেল মধুসূদন দত্ত আক্ষরিক অর্থেই ধারণ করেছিলেন ভারতীয় রেনেসাঁসের প্রায় সকল যুগচিহ্ন।
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে তিনিই আধুনিকতার পুরোধা পুরুষ। তাঁর হাত ধরেই বাংলা কাব্য ও নাট্যসাহিত্যে-প্রতীচ্য ও প্রাচ্যের অলঙ্কারশাস্ত্র ও রচনাশৈলী মিলেমিশে-প্রথম আন্তর্জাতিকতার অনুরণন শোনা যায়।
ঋষি দাস বিরচিত ‘মাইকেল মধুসূদন’ যুগান্তকারী সেই ইতিহাসপুরুষের অস্থির জীবন ও অপরিমেয় শিল্পপ্রতিভার এক বিশ্বস্ত ধারাবিবরণী। উনিশ শতকীয় বাংলার সমাজ, শিক্ষাব্যবস্থা, ধর্মসংঘাত ও সাংস্কৃতিক রূপান্তরের অমূল্য দলিল হিসেবেও
বইটি অবশ্যপাঠ্য।
অভয়া || ABHAYA
অন্ধকারের অন্তরালে লুকিয়ে থাকে
কিছু মুখ, কিছু সত্য, আর কিছু অপরাধ…
▣ ‘যে রাতের বিচার হয়নি, সেই রাতের ইতিহাস-অভয়া।’
▣ ‘যে সত্য সবাই জানত, কিন্তু কেউ বলতে চায়নি-সেই গল্পই অভয়া।’
▣ ‘অভয়া শুধু একটি উপন্যাস নয়-একটি প্রশ্ন, যার উত্তর আজও মেলেনি।’
দেবদাস || DEBDAS
দেবদাস প্রেমের সমাপ্তির গল্প নয়; বরং এমন এক ভালোবাসার কাহিনি, যার পূর্ণতা অসম্ভব হয়ে গিয়েও যার প্রতিধ্বনি কখনও শেষ হয় না।
এখানে প্রেমের পাশাপাশি আছে অহংকার, সামাজিক অনুশাসন, দুর্বলতা, আত্মবিনাশী অনুশোচনা এবং হারিয়ে ফেলা সম্ভাবনার গভীর মনস্তত্ত্ব।
পাতা শেষ হয়ে যায়, গল্প শেষ হয়ে যায়- কিন্তু দেবদাসের অসমাপ্ত প্রশ্নটি পাঠকের হৃদয়ে দীর্ঘকাল থেকে যায়।
JAWAHAR NAVODAYA VIDYALAYA 2027 (BENGALI VERSION)
■ MENTAL ABILITY TEST ■ ARITHMETIC TEST ■ LANGUAGE TEST
JNVST ও NCERT প্যাটার্ন-এ বাংলায় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সেরা গাইড
✓ 2021 থেকে 2026 পর্যন্ত নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সব প্রশ্নপত্রের ব্যাখ্যা-সহ সমাধান।
✓ নবোদয় বিদ্যালয় সমিতি কর্তৃক নির্ধারিত সাম্প্রতিক প্রবেশিকা পরীক্ষার নির্দিষ্ট মান (standard) অনুসারে সমাধান-সহ পনেরোটি প্র্যাকটিস সেট।
[ BENGALI VERSION ]
▶ Including 2021 to 2025 (13 December) solved papers
▶ 15 solved practice sets
**FREE with NAVODAYA VIDYALAYA**
including PRACTICE SETS with OMR SHEETS 2027
Key Features
✓ 2027-এর প্রবেশিকা পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশনস
✓ OMR Sheet ও উত্তর-সহ 5-টি প্র্যাকটিস সেট
বাবুরাম সাপুড়ে / Baburam Sapure
রহস্য ঘনিয়ে আসে || RAHASYA GHANIYE ASE - HIMI MITRA ROY

Reviews
There are no reviews yet.