SaleNew

285.00

চোরাপথে চিড়িয়াখানা || CHORAPATHE CHIRYAKHANA

আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে সাংবাদিক অর্ক আর পশুপ্রেমী সাঁঝেলির বন্ধুত্ব যতই গাঢ় হয়, ততই উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন অস্বস্তিকর সত্য। খাঁচার বাইরের রাজনীতির পাশাপাশি এই উপন্যাস তুলে ধরে খাঁচার ভেতরের নির্মম বাস্তবতাকেও।
চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগৎ সেই নির্মমতায় যোগ করে নিষ্ঠুরতার আর এক মাত্রা। বিপ্রতীপে- প্রেম, প্রতিবাদ ও সম্মিলিত প্রতিরোধ।
রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা নিছক কোনো উপন্যাস নয়, তা আসলে পশুজগতের সঙ্গে মানবজগতের জটিল সম্পর্কের এক সংবেদী আলেখ্য।
Share

Meet The Author

"সাংবাদিক ও সাহিত্যিক উভয় পরিচয়েই যাঁদের দক্ষতা ও জনপ্রিয়তা অবিসংবাদিত, রূপক সাহা তাঁদের অন্যতম। সাংবাদিকতার বৃত্তি তাঁকে নিয়ে গেছে বিশ্বের নানান প্রান্তে, অভিজ্ঞতার ভাণ্ডারকে করেছে পরিপূর্ণ। ফলত, বিষয়বৈচিত্র্য ও প্রসাদগুণে তাঁর উপন্যাস হয়ে উঠেছে যুগপৎ দেশজ ও আন্তর্জাতিক। ক্রীড়াসাংবাদিকতায় মতি নন্দীর সার্থক উত্তরাধিকারী রূপক গল্প-উপন্যাস রচনাতেও প্রেরণা পেয়েছেন মতি নন্দীর সৃজন থেকে। বিশেষত, বাংলা ক্রীড়াসাহিত্যকে থ্রিলারের মোড়কে যে পারঙ্গমতায় তিনি পরিবেশন করেছেন, পাঠকের কাছে তার সম্মোহক আবেদন দুর্নিবার। বাংলা সাহিত্যে রূপকের অবদান ধনুকের ছিলার মতো টান টান নির্মেদ গদ্য। এই ধারায় তাঁর আদর্শ ফ্রেডরিখ ফরসাইথ, সিডনি শেলডন, জ্যাকুলিন সুশান, আর্থার মেইলি, হেনরি মিলার প্রমুখ পশ্চিমি গদ্যকারেরা। বাংলা কথাসাহিত্যের এই পড়ন্ত বেলাতেও রূপক সেই বিরল ঔপন্যাসিকদের অন্যতম, যাঁদের লেখা একবার পড়া শুরু করলে শেষ না-করে থামা যায় না।"

অর্ক সাংবাদিক। সাঁঝেলি পশুপ্রেমী। দুজনের হঠাৎ পরিচয়। ধীরে ধীরে গাঢ় হতে থাকা বন্ধুত্ব। সেই সূত্রে আলিপুর চিড়িয়াখানাকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে এই কাহিনি। উন্মোচিত হতে থাকে একের পর এক নগ্ন, অস্বস্তিকর সত্য।

না, শুধুই পশুদের বন্দিজীবন, পশুশালা স্থানান্তকরণ নিয়ে বিতর্ক কিংবা পশুপ্রেমীদের আন্দোলন নয়, প্রচলিত ছকের বাইরে গিয়ে রূপক সাহা তাঁর এই উপন্যাসে ধরতে চেয়েছেন নগরায়নের নির্মম বাস্তব, তজ্জনিত পরিবেশ দূষণ এবং মানুষের সীমাহীন স্বার্থপরতাকেও।

সাঁঝেলি ধনী পরিবারের মেয়ে হতে পারে কিন্তু সে প্রকৃত অর্থেই শিক্ষিতা তথা সংবেদনশীল। সে বিশ্বাস করে পৃথিবীটা শুধু মানুষের নয়, পশুদেরও। বরং সভ্যতার ভেকধারী মানুষই আবহমানকাল ধরে পশুদের প্রতি অন্যায় করে এসেছে।

সাঁঝেলির সান্নিধ্যে ধীরে ধীরে বদলে যেতে থাকে অর্কর দৃষ্টিভঙ্গিও। একসময় অর্ক বুঝতে পারে-বনভূমি কেড়ে নেওয়া থেকে শুরু করে শ্রম, খাদ্য, পোশাক ও বিনোদনের জন্য পশুদের ব্যবহার-সবকিছুর বিরুদ্ধে কেন সাঁঝেলি রুখে দাঁড়িয়েছে। এরই মধ্যে পাঠক পরিচিতি হন চোরাশিকারি ইলিয়াসের অন্ধকার জগতের সঙ্গেও যেখানে অসহায় প্রাণীদের নিষ্ঠুর মৃত্যু ও অসহনীয় যন্ত্রণা ব্যাবসার অবিচ্ছেদ্য অঙ্গ। এই উপন্যাস পড়লে আমরা জানব যে, প্রাণীদের মধ্যেও মানবসুলভ রাগ, অভিমান, আনন্দানুভূতি আছে।

প্রেম, প্রতিবাদ, ষড়যন্ত্র এবং মানবিক বোধের সম্মিলনে রূপক সাহার চোরাপথে চিড়িয়াখানা শুধু একটি উপন্যাস নয়, পশুজগতের সঙ্গে মানবজগতের সম্পর্ক নিয়েও তা এক শানিত শ্লেষ ও তীক্ষ্ণ আত্মসমালোচনা।

Weight 470 g
Dimensions 22 × 15 × 2 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.