এম এ পাশ করে বাবার গোয়েন্দা সংস্থায় যোগ দিয়েছে শিবানী।
অল্পদিনেই সে হয়ে উঠেছে এক দুর্ধর্ষ গোয়েন্দা। যেমন তীক্ষ্ণ তার বুদ্ধি, তেমনই দুর্বার তার গতি।
শিবানীর বন্ধুর বোন বাবিনকে কিডন্যাপ করেছে হায়নার চেয়েও হিংস্র আলতাফ। বাবিনকে সে লুকিয়ে রেখেছে রাঁচির গভীর জঙ্গলে। এ এক রুদ্ধশ্বাস লড়াই! অন্ধকার রাতে শিবানী আর তার সঙ্গী বকুল ছুটে চলেছে অজানার সন্ধানে।
পরতে পরতে উত্তেজনা। গোটা উপন্যাস জুড়ে রহস্যের জাল।
ইতিহাস, পুরাণ, মিথ ও মহাজীবন নিয়ে কালজয়ী কথাসাহিত্যের জনপ্রিয় কাহিনিকার হিসেবেই চঞ্চলকুমার ঘোষ প্রখ্যাত। এই প্রথম তাঁর কলমে উন্মোচিত হল রহস্য কাহিনির এক নতুন দিগন্ত।
Khaksar Movement in India – Vol II 
Reviews
There are no reviews yet.