ভারতে প্রতি বছর ৪০০-এরও বেশি অধিকাংশ কৃষক এবং শ্রমিক গোত্রের মানুষ এশীয় হাতির আক্রমণে প্রাণ হারান (২০১০)। অন্যদিকে, মানুষের হাতে প্রাণ হারায় বছরে ১০০টি হাতি। এই সংখ্যা ক্রমবর্ধমান।
হাতির আক্রমণে যেমন মানুষের সম্পদের ক্ষতি হচ্ছে, তেমনি বনকর্মীদের অসাধুতার সুযোগ নিয়ে বনজ সম্পদ লুট হয়ে চলেছে। এমনই এক প্রেক্ষাপটে উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভ অঞ্চলে হাতির ওপরে পিএইচ ডি গবেষণা করতে আসেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীতিন শেকার। ঘটনাচক্রে তিনি বাস করেন এক নেপালি পরিবারের সঙ্গে। সেই পরিবার মাদারিহাট থেকে ১৯৬০ সালে এখানে চলে আসেন এবং শূন্য থেকে পরিবার শুরু করেন। সেই পরিবারের ছেলে নেত্রপ্রসাদ শর্মা এই বইয়ের মূল চরিত্র। সে বন এবং বন্যপ্রাণী সম্পর্কে এতই অভিজ্ঞ ছিল যে নীতিন তাকে সঙ্গী হিসেবে নিয়ে ক্ষেত্র সমীক্ষা শুরু করেন।
এই দুই মূল চরিত্রকে কেন্দ্র করে এই আখ্যানে তুলে ধরা হয়েছে বন, হাতি (অন্যান্য জন্তু-সহ) এবং মানুষের সমন্বিত ক্ষুদ্র ক্ষুদ্র রোমহর্ষক বৈচিত্র্যময় কাহিনি। প্রকৃতি বিষয়ক এমন গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাসে দুর্লভ।

Reviews
There are no reviews yet.