• 0 Items - ₹0.00
    • No products in the cart.
Preorder-25%New

₹285.00

কারাগারে কবি || KARAGARE KABI

কারাগারে কবি কেবল নজরুলের এক বছর এক মাস কালের কারাজীবনের দলিল নয়। বরং কবির কারাজীবনের আগেপিছে হারিয়ে যাওয়া মুহূর্তরা এক মলাটে নথিভুক্ত হয়েছে।
প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্যও নজরুলের জেলযাত্রা স্থির হয়েছিল। কিন্তু তৎকালীন গান্ধি-আরউইন চুক্তি-র জন্য কবি জেলজীবন থেকে অব্যাহতি পেয়েছিলেন।
সুদীর্ঘ গবেষণার ফসল কারাগারে কবি পাঠে নজরুলপ্রেমী থেকে শুরু করে গবেষকদের নতুন দিশা দেবে।
পাঠককুলকে ভাবাবে নিশ্চিত।

BOOK PUBLISHED ON: October 13, 2026
Share

Meet The Author

"বীরভূমের সিউড়ি সদর হাসপাতালে। পিতা বজলুল কাদের চৌধুরী, মাতা মাহবুবা চৌধুরী। শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলি কেটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মামার বাড়িতে। অজয় ও কুনুর নদের সংগমস্থলের পাড়ে। নদের ওপারে কবি কুমদরঞ্জন মল্লিকের জন্মস্থান। শৈশব থেকেই সংস্কৃতিজগতে ঝোঁক। ছাত্রাবস্থায় আবৃত্তি, প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ। আন্তঃকলেজ প্রবন্ধ প্রতিযোগিতায় রাজ্যস্তরে প্রথম স্থানাধিকারী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় চিঠি লিখে তৃতীয় স্থান। মানকর কলেজ থেকে স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপনের ডিগ্রি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ পড়তে এসে সাংবাদিকতা জগতে প্রবেশ। প্রথমে আজকাল পত্রিকায় হাতেখড়ি। পরে বিকেলের প্রতিদিন, উত্তরবঙ্গ সংবাদ, সংবাদ প্রতিদিন, দৈনিক স্টেটসম্যান পত্রিকা ঘুরে বর্তমানে আনন্দবাজার পত্রিকা-য় কর্মরত। কৈশোরকালে খবরের কাগজ পড়ে দাদুকে শোনানো ছিল নেশা। গণিতের শিক্ষক দাদু বুঝেছিলেন, এ-ছেলেকে একটু ঘষামাজা করলে গণ্ডগ্রাম ছাড়িয়ে শহরে যেতে পারে। স্কুল-কলেজ জীবনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিতে হাত পাকানো। ১৯৯৫ খ্রিস্টাব্দে চুরুলিয়া নজরুল একাডেমি-র স্মরণিকায় জায়গা পায় প্রবন্ধ 'জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল'- যা ২০০০ খ্রিস্টাব্দে আনন্দ পাবলিশার্স প্রকাশিত অরুণকুমার বসু-র নজরুল জীবনী গ্রন্থের শেষে নজরুল সম্পর্কিত আলোচনায় স্থান পেয়েছে। সংকলন ও সম্পাদনার ভূমিকায় কারাগারে কবি লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ।"

কারাগারে কবি কি নিছকই কবির কারাজীবনের কাহিনি? কবির কারাকালের ভবিতব্য তাঁর জন্মলগ্ন থেকেই রচিত হয়ে গিয়েছিল! কিশোর নজরুল তখন রাণীগঞ্জ সিয়ারসোল রাজ হাই স্কুলের ছাত্র। পাশের রাণীগঞ্জ হাই স্কুলের পড়ুয়া শৈলজানন্দ মুখোপাধ্যায় কিশোর নুরুর অন্তরঙ্গ বন্ধু। ছাত্রাবস্থায় নজরুলের যুদ্ধবিদ্যার প্রীতির কথা শুনিয়েছেন কবিবন্ধু-সাহিত্যিক শৈলজানন্দ। কেউ ভোলে না কেউ ভোলে স্মৃতিগ্রন্থে শৈলজানন্দ লিখছেন, ‘নজরুল যুদ্ধবিদ্যা শিখে এসে ভারতবর্ষে এক বিরাট সৈন্যবাহিনী গঠন করে দেশ থেকে ইংরেজ তাড়াবে- তার এই গোপন মতলবের কথা আমাকে সে বলেছিল একদিন।’ আবার কিশোরবেলার স্মৃতিচারণে শৈলজানন্দ লিখছেন, ‘নজরুলের জীবনের নিগূঢ়তম বেদনার কাহিনিও আমি জানি। সেই বেদনার সঙ্গে মিশেছিল কৈশোরের দুর্দমনীয় অ্যাডভেঞ্চারপ্রীতি। তাই সবকিছু হাসিমুখে পরিত্যাগ করে সেও ঝাঁপ দিয়েছিল এই মারণ-যজ্ঞে।’ স্কুলজীবনের বন্ধু পঞ্চলাট-এর কেনা বন্দুক হাতে নিয়ে নজরুলের ইংরেজবিরোধিতার গল্প শুনিয়েছেন শৈলজানন্দ। কিশোর নুরু বন্দুক হাতে নিয়ে বলে ওঠে, ‘ইংরেজদের তাড়াতে হবে এদেশ থেকে।’ এয়ারগান দিয়ে হাতের নিশানা ঠিক করে পেঁপে গাছকে নিশানা করে ছোটোলাট, বড়োলাট থেকে শুরু করে পঞ্চম জর্জকে খতম করে ছোট্ট নজরুল।

মেহবুব কাদের চৌধুরী-র সম্পাদনা ও সংকলনে কারাগারে কবি দোর্দণ্ডপ্রতাপ অ্যাডভেঞ্চারপ্রিয় নজরুলকে চিনতে শেখায়। ছাত্রাবস্থায় নজরুলের দুর্নিবার বোহেমিয়ানপনার আঁচ পেয়েছিলেন কবির অন্তরঙ্গ বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়। কারাগারে কবি গ্রন্থে সেই সব সুখস্মৃতি উসকে দিয়েছেন লেখক। যে-কোনো ঘটনার অতীত প্রেক্ষাপট থাকে। লেখক তাই কারাগারে কবি লিখতে গিয়ে কবির কারাজীবনের সময়কাল থেকে পিছু হেঁটেছেন। নজরুলপ্রেমী গবেষকদের কাছে যা একটা বিশেষ দলিল হিসেবে স্বীকৃতি পাবে নিশ্চিত।

গ্রন্থের রসদ জোগাতে নজরুলের দুটি অবিস্মরণীয় প্রবন্ধ-পাঠ পাঠককে সমৃদ্ধ করবে। কবির সহবন্দিদের স্মৃতিচারণও ঋদ্ধ করেছে কারাগারে কবি। কবির দুই বিশেষ বন্ধু (প্রাণতোষ চট্টোপাধ্যায় ও পবিত্র গঙ্গোপাধ্যায়)-র স্মৃতিচারণ উপেক্ষা করলে নজরুলের কারাজীবন কাহিনি অন্ধকারে রয়ে যায়।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.