উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার (১৮১৭-‘৫৮) জন্মগ্রহণ করেছিলেন নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্বগ্রামে। শিশুশিক্ষার অগ্রদূত, স্ত্রী-শিক্ষার অন্যতম পথিকৃৎ, অগ্রণী সমাজসংস্কারক, রসতরঙ্গিনী ও বাসবদত্তা-র কবি মদনমোহন বঙ্গদেশের প্রাতঃস্মরণীয় মনীষীদের অন্যতম। তাঁর “পাখি সব করে রব রাতি পোহাইল…” আজও ঘরে ঘরে উচ্চারিত।
কলকাতার সংস্কৃত কলেজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহাধ্যায়ী, সহকর্মী ও সহযোদ্ধা হিসাবে তাঁর ঐতিহাসিক ভূমিকা সর্বজনস্বীকৃত। এতৎসত্ত্বেও তিনি যেন এক বিস্মৃত প্রতিভা। তাঁর সুবিশাল কৃতির তুলনায় তাঁকে নিয়ে চর্চা হয়তো আজও তেমনভাবে হয়ে ওঠেনি।
বিল্বগ্রামে সংগঠিত ‘মদনমোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি’ অবশ্য সেই কর্তব্য কর্মে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। অদ্যতন সভাপতির ঐকান্তিক প্রচেষ্টায় পরিস্থিতির প্রত্যক্ষগোচর বিকাশবদল ঘটেছে। তাই সংশ্লিষ্ট বিষয়সমূহে বিদ্বৎজনের এষণা আকৃষ্ট হচ্ছে। তারই অঙ্গ হিসেবে বর্তমান গ্রন্থটি প্রণয়নের উদ্যোগও গৃহীত হয়েছে।
উল্লেখ্য যে, ইতিপূর্বে মদনমোহন বিষয়ে বেশ কিছু বইপত্র এবং স্মারক গ্রন্থ প্রকাশিত হলেও মদনমোহনের জীবন ও কর্ম সম্পর্কে পূর্ণাঙ্গ পরিচয় এখনও অধরা। বর্তমান গ্রন্থে তাই এবিষয়ে একটি সামগ্রিক প্রতিবেদন উপস্থাপনের প্রয়াস গৃহীত হয়েছে।
Amader Bigyan O Paribesh-1 / আমাদের বিজ্ঞান ও পরিবেশ-১
হিন্দি পাঠ - 2 / Hindi path - 2
জাতকের গল্প / Jataker Galpo
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় / ACHARYA PRAFULLA CHANDRA RAY 
Reviews
There are no reviews yet.