সম্ভবত পৃথিবীর মানুষকে দু-ভাগে ভাগ করা যায়। এক যারা প্যারিস দেখেছে; দুই যারা প্যরিস দেখেনি। সম্ভবত পৃথিবীর সব কবিকেও দু-ভাগে ভাগ করা যায়। এক যাদের মাতৃভূমি শুধু তাদের নিজেরই দেশ: দুই যাদের মাতৃভূমি তাদের নিজের দেশ ছাড়াও তার একটি শহর_ প্যারিস। ইতিহাসে মুখ থুবড়ে পড়ে থাকার মতন শহর প্যারিস নয়, উলটে ইতিহাসই এখানে মুখ থুবড়ে পড়ে থাকে। এখানে কেউ নারীর হাত ধরে প্রবিষ্ট হয়ে অবশেষে কবিতা, শিল্প কিংবা দর্শনের হাত মুঠো করে ধরে নিষ্ক্রান্ত হয়। আবার কেউ কবিতা, শিল্প বা দর্শনের হাত পাকড়ে ঢোকে এবং বার হয় নারীর আঁচল আঁকড়ে। প্যারিস নারীর মতন টানে, প্যারিসের নারীরা নিয়তির মতন টানে। আর সেই টানে। আর সেই টানে অভিমন্যুর মতো চক্রব্যূহে প্রবিষ্ট লেখক আর নিষ্ক্রান্ত হতে পারেন না কুহকিনী এ শহরের মায়াজাল থেকে। প্যারিস তাই তাঁর কাছে সতেরোশো উননব্বই-এর লঁসিয়ঁ রেজি্ম, য়ুগো, কিংবা মালার্মের লিতেরাচুর, দেরিদার অবিনির্মাণ, পাস্কালের হৃদয়ের যুক্তি, গোদার-কে বোঝার বৃথা চেষ্টা, ক্রফোর ফ্রিজ শট, পোলানস্কির, জীবনসিনেমা, ব্রিজিং বার্ডোর লাস্য, কামুর ফুটবল, পারফিউমের সুগন্ধ, কনিয়াকের ঘ্রাণ আর রাতের আলো-আধারিতে উদ্দাম স্ট্রিপটিজ্। কাল থেকে শুরু হয়ে আজ ছুঁয়ে প্যারিস প্রবহমান আগামী কালে। চিরযৌবনা এ নগরীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মননের মায়াবী রূপকথা প্যারিসপ্রেমিক লেখকের কলমে।
মদনমোহন তর্কালঙ্কার – এক মহাজীবনের সন্ধান || MADANMOHAN TARKALANKAR – Ek Mahajibaner Sandhan
₹360.00উনিশ শতকের বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রপথিক পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কারের জীবন ও কর্মের এক সামগ্রিক প্রতিবেদন এই গ্রন্থে উপস্থাপিত। একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কবি ও সাহিত্যিক, সমাজসংস্কারক, স্ত্রী-শিক্ষা ও শিশুশিক্ষার পথপ্রদর্শক এবং দক্ষ প্রশাসকের পরিচয়ে তাঁর স্বল্পস্থায়ী জীবনকাল বস্তুতপক্ষে এক মহাজীবনেরই ইতিকথা।
বর্তমান গ্রন্থে সমকালীন চিন্তাবিদদের অভিজ্ঞান এবং পরবর্তীকালের গবেষকবৃন্দের অন্তর্দৃষ্টিকে পাথেয় করে বিস্মৃতির অন্তরাল থেকে তাঁকে নতুন আলোকে উদ্ভাসিত করে তোলার এক বিনম্র প্রয়াস গৃহীত হয়েছে।
TARGET PRASHNA SANKALAN- CLASS 7 / টার্গেট প্রশ্ন সংকলন – সপ্তম শ্রেণী (2026) 

Reviews
There are no reviews yet.