চিঠি এমনই এক নির্মাণ যা কোনো কোনো মায়াবী মুহূর্তে হয়ে ওঠে যোগাযোগের ব্যক্তিগত সেতু, কালপ্রবাহের ধারক এবং ভাবাদর্শের দ্যোতনাবাহী ঘোড়সওয়ার। আর ঠিক তখনই সে সাহিত্য হয়ে দাবি করে ভিন্ন পাঠ, ভিন্ন পাঠাভ্যাস। এই সংগ্রহে গ্রথিত হয়েছে তেমনই কিছু চিঠি যা ইতিমধ্যেই সাহিত্য হিসেবে স্বীকৃত। প্রেম এদের মধ্যে অভিন্ন সংযোগসূত্র। কালের যাত্রার ধ্বনি যেমন শ্রুত এই পাঠে, প্রেমের অশ্রুত সংগীতও হয়তো-বা অনুভব করা যাবে এই নিরবচ্ছিন্ন পত্রালাপে। পত্নী দীনময়ী দেবীকে লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি চিঠি দিয়ে এ-সংকলনের সূচনা। তারপর রবীন্দ্রনাথ থেকে শরৎ, নজরুল, বিভূতিভূষণ, মানিক, উদয়শঙ্কর, তারাশঙ্কর হয়ে এই সংগ্রহ ছুঁয়ে গেছে জয় গোস্বামীর নিভৃত উচ্চারণ।
প্রসঙ্গ রাজধর্ম || PRASANGA RAJDHARMA
₹270.00শরসজ্জায় শায়িত ভীষ্মের যুধিষ্ঠিরের প্রতি উপদেশ
মহাভারত-এর দ্বাদশ অধ্যায়ে বর্ণিত শান্তিপর্বে, শ্রীকৃষ্ণের অনুরোধে শরশয্যায় শায়িত পিতামহ ভীষ্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে পালনীয় রাজধর্ম প্রসঙ্গে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের যে পাঠ দান করেন, সেই উপদেশাবলির অনুপুঙ্খ আলোচনাই এই গ্রন্থ।
একুশ শতকে এসেও রাজধর্মের সেই শাশ্বত পাঠ আধুনিক রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা ক্ষেত্রে স্বীয় প্রাসঙ্গিকতা অক্ষুণ্ণ রেখেছে।

Reviews
There are no reviews yet.