গৌড় বঙ্গভূমি ও রাজশাহি অঞ্চলের গৌরবময় অতীত ইতিহাস তৈরি করেছে এই ঐতিহাসিক সামাজিক উপন্যাসের মানস-প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব এক ইতিহাসপুরুষের। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফী। তাঁর অবিশ্বাস্য খ্যাতি জীবৎকালেই জন্ম দিয়েছিল বহু কিংবদন্তির। রাজেন্দ্রনাথের অপরিসীম জ্ঞানস্পৃহা, অতুলনীয় সারল্য, প্রজ্ঞাদীপ্ত জীবনবোধ এবং জনহিতৈষী নির্ভীক চরিত্র ছিল এই নির্মাণের নেপথ্যে। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফীর কিংবদন্তিসম জীবন, তাঁর পরিবার, বরেন্দ্র-গৌড়বঙ্গের অন্যান্য বিখ্যাত পরিবার এবং নানান প্রসঙ্গ নিয়ে গড়ে উঠেছে ইতিহাসাশ্রয়ী এই সামাজিক উপন্যাসের আখ্যান।


₹200.00
পুরানো সেই দিনের কথা / PURANO SEI DINER KATHA
গৌড় বঙ্গভূমি ও রাজশাহি অঞ্চলের গৌরবময় অতীত ইতিহাস তৈরি করেছে এই ঐতিহাসিক সামাজিক উপন্যাসের মানস-প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটেই আবির্ভাব এক ইতিহাসপুরুষের। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফী। তাঁর অবিশ্বাস্য খ্যাতি জীবৎকালেই জন্ম দিয়েছিল বহু কিংবদন্তির। রাজেন্দ্রনাথের অপরিসীম জ্ঞানস্পৃহা, অতুলনীয় সারল্য, প্রজ্ঞাদীপ্ত জীবনবোধ এবং জনহিতৈষী নির্ভীক চরিত্র ছিল এই নির্মাণের নেপথ্যে। নায়েব রাজেন্দ্রনাথ মুস্তাফীর কিংবদন্তিসম জীবন, তাঁর পরিবার, বরেন্দ্র-গৌড়বঙ্গের অন্যান্য বিখ্যাত পরিবার এবং নানান প্রসঙ্গ নিয়ে গড়ে উঠেছে ইতিহাসাশ্রয়ী এই সামাজিক উপন্যাসের আখ্যান।
Out of stock
Meet The Author
Only logged in customers who have purchased this product may leave a review.
Related products
MADANVERI
| কালের প্রভাবে মানুষের মন আধুনিক ও সংস্কারমুক্ত হলে এই নিরীহ মানুষগুলির জীবনে দেখা দেয় প্রবল জীবিকার সংকট । এদের জীবনের সুত্র ধরেই এসেছে যুগ যুগ ধরে চলে আসা রাঢ়ভূমি পুরুলিয়ার খরা , অজন্মা ও আকালের অখণ্ড চিত্র, যা দুর্বিষহ , ভয়ংকর ও মর্মস্পর্শী । |
তিনটি উপন্যাস / TEEN TI UPANYAS
অন্নদাশঙ্কর রায়
অন্নদাশঙ্কর রায়ের তিনটি উপন্যাস আগুন নিয়ে খেলা, পুতুল নিয়ে খেলা এবং কন্যা-র সংকলন এই গ্রন্থ। যেখানে তৃতীয় গ্রন্থের চার পুরুষ চরিত্রের অন্বিষ্ট ‘Eternal Feminine’, প্রথম দুই উপন্যাসের কাসানোভা নায়ক কল্যাণ সোমের অন্বেষণ এমন এক নারীর জন্য যে তার ‘চরিত্রহীন’, ‘ব্যভিচারী’ অতীত সম্পর্কে সম্যকভাবে অবহিত ও অবগত হয়েও তার স্ত্রী হতে রাজি হবে।
বর্ণনাকৌশলের অভিনবত্বে, কৌতূহলোদ্দীপক চরিত্র ও প্লটনির্মাণের দক্ষতায়, আখ্যানের গভীরে অন্তঃসলিলা নদীর মতো দর্শনের প্রবহমানতায় ব্যতিক্রমী এই তিনটি আধুনিক উপন্যাস বাংলা কথাসাহিত্যের চিরন্তন সম্পদ।
সমাগত মধুমাস – দ্বিতীয় খণ্ড / Samagata Madhumas – 2ND Part
অভিজিৎ চৌধুরী
‘ওই এল সে প্রাণ কালিয়া স্মর খরশরে তবু যায় জ্বলিয়া’। কবি, গীতিকার, সমাজসংস্কারক মদনমোহন তর্কালঙ্কারের নিজের গলায় গাওয়া গান দিয়ে শেষ হয়েছিল সমাগত মধুমাস (১ম খণ্ড)। ২য় খণ্ডের শুরুতেই রয়েছে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরিতে ক্লিষ্ট মদনমোহনের আত্মবিলাপ। তথাপি, জাতীয় মানুষের মনের মধ্যে প্রতিদিনের জীবনেও দেশ, বিশ্ব, বিজ্ঞান, সমাজ, সাহিত্য, শিক্ষার বীক্ষণ চলতেই থাকে। সিপাহিবিদ্রোহ সম্পর্কে মদনমোহন তর্কালঙ্কারের নিজস্ব অবস্থান, নতুন বিজ্ঞানচেতনার বিকাশ, ফেলে আসা জীবনের কাব্যময়তা_অন্যতম কন্যা ভুবনবালার সঙ্গে প্রতিদিনের সংলাপই উঠে আসে। মহতী সময়ের পরিচর্চা বাবা এবং মেয়ের নিতান্ত আটপৌরে সংলাপের মধ্যেও কখনো কখনো ফ্রেমবন্দি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে এসেছেন বিটন সাহেব, বিদ্যাসাগর প্রমুখ ঐতিহাসিক চরিত্র কারণ তাঁদের বাদ দিয়ে মদনমোহন তর্কালঙ্কারের জীবনের যে-কোনো পর্যায়ই অসম্পূর্ণ রয়ে যায়। মদনমোহন তর্কলঙ্কারের মৃত্যু এক নায়কের নিস্তব্ধ প্রস্থান। তাঁর মৃত্যুর পর ভার্যা মুক্তকেশীর এক ভিন্ন ছবি উপন্যাসে পাওয়া যাবে। কন্যা কুন্দমালা_দিদি ভুবনমালা ও বাবার মৃত্যুর পর_নিজের প্রণয়কে গোপন রেখে ভালোবাসার প্রার্থীকে সঁপে দিচ্ছে আর এক বোন হেমবালার সমীপে। হেমবালা কবিতা লেখে, পিতার কবিসত্তার সামান্য উত্তরাধিকার রয়েছে তার মধ্যে। ১ম খণ্ডের মতোই ২য় খণ্ডে রেয়েছে অসম বয়সের প্রণয় কাহিনি। সত্তরোর্ধ্ব বাচস্পতির সঙ্গে রূপোপজীবনী তারাসুন্দরীর মানসপরিণয় মধুমাসের আশ্বাসকে বিস্মৃত হতে দেয় না পুনর্বার।
তারাবন্দর / Tarabandar
₹125.00বিনায়ক বন্দ্যোপাধ্যায়
চিনের আন্তর্জাতিক কবিতা উৎসবে ভারতের প্রতিনিধি কবি এই উপন্যাসের নায়ক নয়, সূত্রধরমাত্র। তবু সেই সূত্রেই সে হয়ে ওঠে এক আশ্চর্য আখ্যানের অংশ। আবিষ্কার করে সাসপেন্সের সুতো নয়, জীবন এবং উপন্যাস দুটোকেই এগিয়ে নিয়ে চলে বিনিসুতোর ভালোবাসা। এই উপন্যাসে চিন কোনো টুরিস্ট স্পট নয়। কম্পাস যেরকম একটা বিন্দুর ওপর পা রেখে এঁকে ফেলে বড়ো একটা বৃত্ত, চিন এখানে সেরকমই এক বিন্দু। সেই বিন্দুতে সারা পৃথিবীর কাহিনিসিন্ধু এসে মিশেছে। ঢেউয়ের পরে ঢেউ ভেঙে ওরাই গড়ে তুলেছে তারাবন্দর।
MAA TUMI KOTHAY – (তারাপদ বন্দ্যোপাধ্যায়)
এই গল্পে আমাদের চেনা জীবন দশরূপে প্রকাশিত ।
Reviews
There are no reviews yet.