সাহিত্য সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত সমালোচক প্রদ্যোত বিশ্বাস অধ্যাপনার পাশাপাশি গবেষক ও বিশিষ্ট প্রাবন্ধিক রূপে বাংলা সাহিত্যের পাঠক ও সুধীমহলে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তাঁর ছিন্নপত্র ছিন্নতার অন্তরালে, নজরুল কবিতার দিনে দিনান্তরে, সংস্কৃত সাহিত্যের নির্বাচিত পাঠ, বৈষ্ণব পদ প্রসঙ্গ (সম্পাদনা) পাঠকের মন জয় করেছে। সম্পাদিত গ্রন্থের ক্ষেত্রেও তাঁর ভাবনা অভিনবত্বের দাবি রাখে। সম্পাদিত গ্রন্থ এবং পত্র-পত্রিকায় তাঁর অনেক বিষয়ে নিবন্ধ প্রকাশিত। ইতিহাস জ্ঞান এবং সরস আকর্ষণীয় পরিবেশন নৈপুন্য অসাধারণ।
বিশ্ববিদ্যালয়ের বাংলা স্নাতক সাম্মানিক ও স্নাতকোত্তর শ্রেণির পাঠসূচিতে রবীন্দ্রগল্প অন্তর্ভুক্ত। সম্পাদক প্রদ্যোত বিশ্বাস অধ্যাপক-অধ্যাপিকাদের আলোচিত প্রবন্ধগুলি সম্পাদনা করে গ্রন্থটি পাঠকদের হাতে তুলে দিয়ে তাঁদের রবীন্দ্রগল্প পাঠ ও অন্বেষণে
উদ্বুদ্ধ করেছেন।
আলোচকরা নিজ দৃষ্টিকোণে এবং সমকালীন চিন্তনরীতির নিরিখে রবীন্দ্রগল্পের আলোচনা করেছেন- যা পাঠকের প্রয়োজন ও কৌতুহল উভয়-ই মেটাবে। গ্রন্থটি মূলত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে রূপ পেলেও সুধী পাঠকেরও কৌতূহল চরিতার্থ করবে এ বিশ্বাস রাখি।
শ্রীমেঘনাদবধকাব্য-র গল্প / Srimeghnadbadhkabya-r Galpa
₹100.00শুভময় মণ্ডল
বাংলা কবিতার চিরায়ত সম্পদ মেঘনাদবদকাব্য। রবীন্দ্রনাথ এবং মেঘনাদবধকাব্য-র জন্ম একই বছরে। জন্মমাত্রই মেঘনাদবধকাব্য জয় করেছিল বাঙালি পাঠকের হৃদয়। শুধুমাত্র সুশিক্ষিত এবং রুচিশীল পাঠক নন, সাধারণ বাঙালি পাঠকও উন্মথিত হয়েছিলেন এই কাব্যের পঠনে। কাব্যের প্রতিটি সর্গে, প্রতিটি পঙক্তিতে ছন্দ ও যতিচিহ্নের অনন্য চরণধ্বনি, শব্দ ও অলংকারের অম্লান সৌরভ আমাদের আবিষ্ট করে রাখে। বাংলাভাষা যতদিন থাকবে, ততদিনই আয়ুষ্মান মেঘনাদ। প্রতিস্পর্ধী এই মহাকাব্য থেকে গল্পের চলনটুকু তুলে এনে সবার জন্যে একালের গদ্যে বলা হল মেঘনাদের বীরত্ব ও মৃত্যুর কথা।

Reviews
There are no reviews yet.