• 0 Items - 0.00
    • No products in the cart.
-40%

180.00

রায় বাড়ির মেয়েরা || RAY BARIR MEYERA

ঠাকুরবাড়ির পাশাপাশি বাংলা শিশু-কিশোর সাহিত্যের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছেন রায় বাড়ির মহিলারাও। পুরুষ সদস্যদের গরিমাময় উপস্থিতি ও প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, দু-তিনজন ব্যতিক্রম ছাড়া একই পরিবারের প্রতিভাময়ী নারীদের কথা প্রায়শই চলে যায় পাদপ্রদীপের আড়ালে। আবার, প্রত্যক্ষভাবে রায়বাড়িতে জন্ম না-হলেও বৈবাহিক ও আত্মীয়তা-সূত্রে অনেকেই যুক্ত হয়েছিলেন রায় পরিবারের সঙ্গে।

বর্তমান সংকলনে একদিকে যেমন লিপিবদ্ধ হল বাংলা শিশু-কিশোর সাহিত্যে রায় বাড়ির মেয়েদের অবিস্মরণীয় অবদানের কথা, তেমনই সংকলিত হল তাঁদের অমূল্য কিছু লেখা।

9 in stock

Share

Meet The Author

"ডিঙিনৌকো-র সম্পাদক সুনির্মল চক্রবর্তীর জন্ম ২ অক্টোবর, ১৯৫৩। পিতা শাস্তিরঞ্জন চক্রবর্তী, মাতা গীতারানি চক্রবর্তী। শৈশব ও কৈশোরের সোনালি দিনগুলি কেটেছে শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লি, কলকাতার সন্তোষপুর, যাদবপুরে। ছাত্রাবস্থায় প্রথম কবিতা প্রকাশিত হয় বিদ্যালয়ের বিষাণ পত্রিকায়। গল্প প্রকাশিত হয় ছোটোদের পত্রিকা শিশুমেলা-য়। শিক্ষা কলকাতায়। বি.কম. (অনার্স), এম.কম., এল.এল.বি., ডি.বি.এম., চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কর্মসূত্রে দীর্ঘদিন ছিলেন বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। কাজ করেছেন কোল ইন্ডিয়া। লিমিটেডের সেন্ট্রাল কোলফিল্ড এবং নর্দার্ন কোলফিল্ম লিমিটেডে। প্রধানত, ছোটোদের জন্য ছড়া, কবিতা, গল্প, রূপকথা, উপকথা ও অনুবাদে তাঁর অনায়াস বিচরণ। লিখেছেন বড়োদের জন্য অনেকানেক কাব্যগ্রন্থ। ছোটোদের জন্য লেখা তাঁর বইয়ের সংখ্যা একশো ছাড়িয়েছে। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলি হল: খাতার পাতায়, গড়গড়িয়ে তরতরিয়ে, কদমচাপা হলুদ পাখি, মেয়েটির নাম চন্দনা, উরশিমা, তানাব্যতা, পাখির বন্ধু ইঁদুর, বেড়ালের বন্ধু, নব কথামালা, স্বপ্নবিলাস্ট পাখি, বটকেষ্টবাবুর ছাতা, নতুন গ্রহে যতীনবাবু, এস্কিমোদের রূপকথা, ছিল একটা এবং পদ্যে সহজ পাঠ। তাঁর লেখা ছোটোদের বই অনূদিত হয়েছে হিন্দি ও ইংরেজি ভাষায়। কুসুমপুরের শালিক বইটির জন্য পেয়েছেন শিশুসাহিত্যের জাতীয় পুরস্কার। পারুল প্রকাশনী প্রকাশিত বটকেষ্টবাবুর ছাতা বইটির জন্য ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক-এর অধীন সাহিত্য অকাদেমি, নয়া দিল্লি প্রদত্ত বাল সাহিত্য অকাদেমি ২০২১ পুরস্কারে ভূষিত।"

ঠাকুরবাড়ির পাশাপাশি বাংলা শিশু-কিশোর সাহিত্যের ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছেন রায়বাড়ির মহিলারাও। রায় পরিবার বললে সকলেই বলে উঠবেন রায়বাড়ির পুরোধাপুরুষ উপেন্দ্রকিশোর, তাঁর পুত্র সুকুমার ও পৌত্র সত্যজিৎ-এর নাম। পুরুষ সদস্যদের গরিমাময় উপস্থিতি ও প্রভাব এতটাই সুদূরপ্রসারী যে, দু-তিনজন ব্যতিক্রম ছাড়া একই পরিবারের প্রতিভাময়ী নারীদের কথা প্রায়শই চলে যায় পাদপ্রদীপের আড়ালে। আবার, প্রত্যক্ষভাবে রায়বাড়িতে জন্ম না নিলেও বৈবাহিক ও আত্মীয়তা-সূত্রে অনেকেই যুক্ত হয়েছিলেন রায় পরিবারের সঙ্গে।

রায় পরিবারের গুণী মেয়ে, উপেন্দ্রকিশোরের জ্যেষ্ঠা কন্যা, রেখার সঙ্গে সঙ্গে লেখার জগতেও যিনি রেখেছিলেন ব্যতিক্রমী প্রতিভা ও স্বকীয়তার ছাপ, তিনি সুখলতা রাও। অনেকেই জানেন না প্রথম বাংলা কমিকস-এর স্রষ্টা তিনিই! উপেন্দ্রকিশোরের ভাই প্রমোদারঞ্জন বিবাহসূত্রে আবদ্ধ হন সুরমা দেবীর সঙ্গে। তাঁদের কন্যা লীলা রায়ই পরবর্তীকালের সুবিখ্যাত লীলা মজুমদার! ছোটোবেলা থেকে সন্দেশ-সান্নিধ্যেই তাঁর লেখক হয়ে ওঠা। বড়ো হয়ে ভ্রাতুষ্পুত্র সত্যজিতের সঙ্গে সামলেছেন সন্দেশ সম্পাদনার ভার। উপেন্দ্রকিশোরের অপর কন্যা, সুখলতার বোন পুণ্যলতা চক্রবর্তীর স্মরণীয় রচনা ছেলেবেলার দিনগুলিতে। পুণ্যলতার কন্যা নলিনী দাশ ও কল্যাণী কার্লেকরও ছিলেন সুলেখক। ১৯৬১ সালে সন্দেশ পুনঃপ্রকাশিত হলে লীলা মজুমদার ও সত্যজিৎ রায়ের সঙ্গে পত্রিকার অন্যতম সহ-সম্পাদক ছিলেন নলিনী দাশ।

বর্তমান সংকলনে একদিকে যেমন লিপিবদ্ধ হল বাংলা শিশু-কিশোর সাহিত্যে রায়বাড়ির মেয়েদের অবিস্মরণীয় অবদানের কথা, তেমনই সংকলিত হল তাঁদের অমূল্য কিছু লেখা।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.