SaleNew

464.00

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা || RAY PARIBARER CHAR PURUSHER LEKHA O AKA

একটি পরিবার চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী বাঙালিকে শুধু রূপকথা, মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা কেবল একটি সংকলনমাত্র নয়, তা আধুনিক বাংলা শিশু-কিশোর সাহিত্য ও শিল্প-ঐতিহ্যের এক আনন্দময় উদ্যাপন।

উপেন্দ্রকিশোর, সুকুমার, সত্যজিৎ ও সন্দীপ রায়ের পাশাপাশি পরিবারের প্রায় প্রত্যেক যুগন্ধর স্রষ্টার নির্বাচিত রচনা ও অলংকরণ এখানে অভিন্ন সূত্রে গ্রথিত।

Share

Meet The Author

"উমাশঙ্কর দে-র জন্ম ১৯৬৪ সালে উত্তরবঙ্গের শিলিগুড়িতে। সাংবাদিকতা ও সৃজনশীল সাহিত্যচর্চা-উভয় ক্ষেত্রেই সমান স্বচ্ছন্দ। আনন্দবাজার, বর্তমান, স্টেটসম্যান, সানন্দা, আনন্দমেলা, নবকল্লোল, প্রসাদ ও উল্টোরথ-সহ বিভিন্ন প্রথম সারির সংবাদপত্র ও সাময়িকীতে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ রচনায় এবং শিশু সাহিত্যে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অর্ধশতাধিক গ্রন্থের রচয়িতা। সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য বঙ্গরত্ন ও স্বামী প্রণবানন্দ স্মারক সম্মান-সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত।"

শুধু বাংলা সাহিত্যের ইতিহাসেই নয়, বিশ্বসাহিত্যের প্রেক্ষিতেও কলকাতার ঠাকুরবাড়ি ও রায়বাড়ির মতো নবজাগরণের আলোকপ্রাপ্ত পরিবার দুর্লভ, প্রজন্মের পর প্রজন্ম ধরে যেখানে শিল্প-সাহিত্যচর্চার বহুমাত্রিক পরম্পরা অব্যাহত থেকেছে।

এই গ্রন্থের নাম রায় পরিবারের চার পুরুষের লেখা ও আঁকা হলেও তা ‘পুরুষ’ অর্থে প্রজন্মকে বোঝাতে চেয়েছে এবং পরিবারভুক্ত কিংবা পরিবারের সঙ্গে সম্পর্কিত পুরুষ ও নারী উভয়কেই তার ব্যাপ্তির মধ্যে ধারণ করেছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলদারঞ্জন, প্রমদারঞ্জন, হিতেন্দ্রকিশোর, সুখলতা রাও থেকে শুরু করে সুকুমার রায়, পুণ্যলতা চক্রবর্তী, সুবিনয় রায়, লীলা মজুমদার থেকে শুরু করে সত্যজিৎ রায়, নলিনী দাশ, কল্যাণী কার্লেকর, প্রসাদরঞ্জন রায় হয়ে সন্দীপ রায় পর্যন্ত বিস্তৃত। বহু শাখা-উপশাখায় বিন্যস্ত সুবৃহৎ রায় পরিবারের প্রায় সকল সদস্যের নির্বাচিত লেখা ও রেখায় সমুজ্জ্বল এই বই।

চার প্রজন্ম জুড়ে, প্রায় সার্ধশতবর্ষব্যাপী এই সৃজনভুবন বাঙালিকে শুধু রূপকথা আর মনভুলোনো ছবি ও ছড়াই উপহার দেয়নি, সেইসঙ্গে দিয়েছে কমিক্স, কল্পবিজ্ঞান, নাটক, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, গল্প, উপন্যাস-সহ শিশু-কিশোর সাহিত্যের এক অফুরান ভাণ্ডার।

সংকলনটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, কালজয়ী বহুলপঠিত রচনাগুলির পাশাপাশি এতে স্থান পেয়েছে বহু দুর্লভ ও প্রায় বিস্মৃত লেখা।

রায় পরিবারের সৃষ্টিশীল উত্তরাধিকারের ব্যতিক্রমী এই সংকলনটি শুধু শিশু, কিশোর তথা সব বয়সের পাঠকের জন্যই নয়, লেখক, গবেষক, সংগ্রাহক- সাহিত্যপ্রেমী সকলের কাছেই সংগ্রহণীয় হয়ে উঠবে।

Weight 960 g
Dimensions 25 × 19 × 3 cm

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.