উত্তর-পূর্ব ভারতে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠীর সমাজ ও সংস্কৃতিতে ভাগবত পুরাণের ব্যাপক প্রভাব বিদ্যমান। ভাগবত পুরাণের দশম স্কন্ধের ২৯ থেকে ৩৩ | এই পাঁচ অধ্যায় জুড়ে বর্ণিত হয়েছে
শরৎ ঋতুতে অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের রাসলীলা। এই অঞ্চলের নানা জনগোষ্ঠীর সমাজে ভাগবত পুরাণ বর্ণিত ‘শারদ রাস’ একটি জনপ্রিয় উৎসব। এই উৎসবে অভিনয়ের প্রয়োজনে প্রাচীন হৈড়িম্ব বংশের শেষ নৃপতি সাহিত্য-সংস্কৃতি অনুরাগী গোবিন্দচন্দ্র
নারায়ণ (রাজত্বকাল: ১৮১৪-১৮৩০) মূলত রাস পঞ্চাধ্যায়ের ভিত্তিতে প্রস্তুত করেছিলেন একটি সংকলন-শ্রীমহারাসোৎসব গীতমালা।
এই সংকলনে গৃহীত হয়েছে মূলত ভাগবত পুরাণ এবং অন্যান্য বৈষ্ণব শাস্ত্র গ্রন্থের নির্বাচিত শ্লোক, সেইসঙ্গে রয়েছে উদ্ধৃত শ্লোকের ভাব অনুযায়ী বাংলা পদ।
শ্রীমহারাসোৎসব গীতমালা-র একটি পুথির সম্পূর্ণ পাঠ বর্তমান গ্রন্থে মুদ্রিত হয়েছে।

Reviews
There are no reviews yet.