বাঙালির কল্পনা ও মননের দীর্ঘ ঐতিহ্যে বুড়ো আংলা নিছক একটি রূপকথা নয়; এটি শৈশবের অন্তরলোক থেকে মানবচেতনার গভীরে পৌঁছে যাওয়া এক আশ্চর্য আত্মযাত্রা।
অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পদৃষ্টি ও কাব্যময় ভাষায় রিদয়ের বিস্ময়কর অভিযাত্রা ক্রমে হয়ে ওঠে অহংকার থেকে বিনয়, সীমাবদ্ধতা থেকে মুক্তি এবং আত্মকেন্দ্রিকতা থেকে বিশ্বপ্রকৃতির সঙ্গে একাত্মতার অন্বেষণ। বুনো হাঁসের ডানায় ভর করে যে আকাশযাত্রা, তার প্রকৃত গন্তব্য কেবল দূরদিগন্ত নয়- নিজের অন্তলীন সত্তার আবিষ্কার। তাই শিশুর কাছে এটি বিস্ময়ের, আর প্রাপ্তবয়স্কের কাছে হারিয়ে ফেলা নির্মলতার পুনরাবিষ্কারের গ্রন্থ। প্রতিটি পুনঃপাঠের অর্থ নতুন হয়ে ওঠে; রূপকথার আবরণ সরিয়ে সেখানে দেখা যায় প্রকৃতি, স্বাধীনতা ও মানবিকতার এক চিরন্তন দর্শন।

Reviews
There are no reviews yet.