বিকেলের গড়িমসি রোদের আদরে যখন আড়মোড়া দিচ্ছিল শিলিগুড়ি শহর, তখন হিমালয়ের কোলে প্রকৃতির নৈসর্গিক আতিথ্যে বাগডোগরা বিমানবন্দরে এসে নামে নয়ডার যুবক ইঞ্জিনিয়ার অগ্নিভ। চিকেন নেক নিয়ে সরকারের অনেক পরিকল্পনা। তিন মাইল হাট থেকে রাঙাপানি- প্রায় চল্লিশ কিমি রেল করিডোর। আর এই গুরু দায়িত্ব এসে পড়েছে অগ্নিভের উপর।
শুধু আকৃতিগত দিক থেকে নয়, ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকেও এর গুরুত্ব অপরিসীম। শকুনের দৃষ্টিতে কেউ কেউ তাকিয়ে আছে এর দিকে। আর এজন্যেই চিকেন নেককে নিয়ে তৈরি হয়েছে দক্ষযজ্ঞ। দিনরাত এক করে মাঠে নেমে পড়ে অগ্নিভের টিম। শুধু একটা ভূখণ্ড নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থল মাধ্যম।
কাজের ফাঁকে অগ্নিভ ঘুরে বেড়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ সবুজ অঞ্চল, চোখ বুজে ঘ্রাণ নেয় মহানন্দার উন্মুক্ত অববাহিকার। এখানকার বন্যপ্রাণী অভয়ারণ্য, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বক্সা টাইগার রিজার্ভ, আর সর্বোপরি তরাই ডুয়ার্সের মুক্ত বনাঞ্চল। এমনি একদিন প্রকৃতির কোলে বেড়ানোর সময় হঠাৎ দেখা হয় মৃত্তিকার সাথে। নকশালবাড়ির মেয়ে। কুড়ি বাইশ বছরের অপ্সরা যুবতী। শরীরী অববাহিকার ভাঁজে ভাঁজে উপচে পড়া যৌবন। সেই যৌবনের আদিমতায় ডুবে ঘ্রাণ নিতে থাকে অগ্নিভ। দুজনেই হাবুডুবু খেতে থাকে বন্যতায়। একদিকে দেশের এই ভূখণ্ডের গুরুত্বপূর্ণ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে প্রোজেক্ট আর অন্যদিকে মৃত্তিকার ভালোবাসা-অগ্নিভ কি পারবে এই দ্বৈতদায়িত্ব পালন করতে? চিকেন নেকের এই রেলওয়ে প্রোজেক্টের কাজে মৃত্তিকা কি পাশে দাঁড়াবে অগ্নিভের?
ভূরাজনৈতিক ও ভূকৌশলগত দৃষ্টিকোণ থেকে এক ব্যতিক্রমী বিরল উপন্যাস যা হৃদয় ছুঁয়ে যায় প্রতিটি পাঠকের।

Reviews
There are no reviews yet.